হতাশার সমাধান-Depression Solve

হতাশার সমাধান-Depression Solve Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হতাশার সমাধান-Depression Solve, Doctor, Konabari, Gazipur.

07/05/2024
07/05/2024

ফাতিমা রা. ছাড়াও আলী রা. –এর আরো ৮ জন স্ত্রী ছিলো!

আমাদের অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিশেবে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে চিনি। আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হিশেবে শুধুমাত্র হাসান-হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে চিনি। অথচ আলী রা. –এর মোট ৩৩ জন সন্তান ছিলো।

🟥 আলী রা. মোট নয়টি বিয়ে করেন।

তাঁর স্ত্রীগণ হলেন- ফাতিমাতুজ জাহরা, উম্মুল বানিন, লায়লা বিনতে মাসউদ, আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবা সাহবা, উমামা বিনতে আবিল আ’স, খাওলা বিনতে জাফর, উম্মু সাঈদ বিনতে উরওয়া, মাহয়াত বিনতে ইমরাউল কায়স।

ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিয়ে করেননি। আবু জাহেলের মেয়ে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তাঁর কাছে প্রস্তাব আসে। পরবর্তীতে এই বিয়ে হয়নি।

ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি সবগুলো বিয়ে করেন।
অনেকেই অবাক হতে পারেন এই ভেবে যে, ইসলামে তো সর্বোচ্চ চারটি বিয়ের কথা বলা আছে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু এতোগুলো বিয়ে করলেন কীভাবে?

ইসলামে একসাথে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার বিধান। চারজনের কেউ ইন্তেকাল করলে বা কাউকে তালাক দিলে পরবর্তীতে আবার বিয়ে করা যায়।

ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর যে চারজন স্ত্রী ছিলেন, তারা হলেন- উমামা, লায়লা, উম্মুল বানিন এবং আসমা।

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে ১০ জনই বহুবিবাহ করেন। এই দশজনের মধ্যে সবচেয়ে কম বিয়ে করেন আবু উবাইদাহ আমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদাহ দুটো বিয়ে করেন এবং আবু বকর চারটি বিয়ে করেন।

🔴 সাহাবীদের মধ্যে অন্যতম ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ১৬টি বিয়ে করেন।

🔵 উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ১৩টি

🟤 সা’দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ১১টি

🟣 সায়িদ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু ১০টি

🟢 তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ৯টি

🟡 উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ৮টি।

🟠 যুবাইর ইবনুল আউয়াম রাদিয়াল্লাহু আনহু ৮টি বিয়ে করেন।

সাহাবিদের বহুবিবাহের অন্যতম উদ্দেশ্য ছিলো বিধবা, তালাকপ্রাপ্তা নারীদের দায়িত্বগ্রহণ। সেই যুগে কোনো বিধবা, তালাকপ্রাপ্তা নারীর পুনরায় বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হতো না। তাঁদেরকে বিয়ের মাধ্যমে সাহাবীরা দায়িত্ব নিতেন। স্বামী শাহাদাতবরণ করলে সেই শহীদের বিধবা স্ত্রীর জন্য অনেক বিয়ের প্রস্তাব যেতো। যার ফলে, সেই যুগে একেকজন নারীরও একাধিক বিয়ে হতো।

🔵 আতিকা বিনতে যায়িদ রাদিয়াল্লাহু আনহার ৫টি বিয়ে হয় (তাঁর ৫জন স্বামীই শাহাদাতবরণ করেন)।

🟤 জামিলা বিনতে উবাই রাদিয়াল্লাহু আনহার ৪টি বিয়ে হয়।

🟠 আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার ৩টি বিয়ে হয়।

('সাহাবিদের বহুবিবাহ' বই থেকে)সংগৃহীত

05/05/2024

গাছ তলা কিংবা ছালা চাটাইয়ের উপর এলেম শিক্ষা গ্রহন কর।কষ্ট মুজাহাদা করা এলেম শিক্ষার জন্য।
আল্লামা মা/মু/নু/ল হক

16/04/2024

উম্মতের সকল নিরাপত্তা একমাত্র সুন্নাতের ভিতর।
আর কোথায় ও নিরাপত্তা নেই।

22/01/2024

ধুমপান ডেকে আনে যে ৪১ ক্ষতি
ধূমপান একটি মারাত্মক ব্যাধি, অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক রোগ। কিন্তু তিক্ত হলে ও সত্য বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ এ ধরনের একটি মারাত্মক ব্যধিতে আক্রান্ত। এর ভয়ানক পরিণতি সম্পর্কে জেনে নিন:-----------------------------------------------------------------------------------------------------------
১. ধূমপান আল্লাহর নাফরমানি এবং তার হুকুমের অবাধ্য হওয়া। আল্লাহ নিশ্চয় তাকে শাস্তি প্রদান করবেন।
২. আল্লাহ তাআলা ধুমপান এবং এর সাথে সম্পৃক্ত সকলকে ঘৃনা করেন।
৩. ধুমপানকারী ফেরেশতাদের কষ্ট দেয়।
৪. যেসব ঈমানদার ব্যক্তিবর্গ ধুমপান করে না, একজন ধুমপায়ী তাদের কষ্টের কারণ হয়।
৫. ধুমপান নির্মল পরিবেশকে দুষিত করে।
৬. ধুমপান অযথা খরচ, এতে কোন দুনিয়া ও আখেরাতের বিন্দু পরিমাণও উপকার হয় না।
৭. আর ধুমপান হল অপচয়, আল্লাহ তাআলা অপচয় করার ব্যপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বলেন। তোমরা অপচয় কর না, নিশ্চয় অপচয়কারীদের আল্লাহ পছন্দ করেন না।
৮. এটির মাধ্যমে মন্দ এবং খারাপ কাজে সহযোগিতা হয়। আল্লাহ বলেন, তোমরা ভাল ও তাকওয়াপূর্ণ কাজে সহযোগিতা কর আর মন্দ ও খারাপ কাজে সহযোগিতা কর না।
৯. ধুমপান দ্বারা ইসলামের দুশমনদের ইসলামের বিপক্ষে সহযোগিতা করা।
১০. ধুমপানকারী গুনাহের কাজকে হালকা করে দেখে। আর এ কথা আমাদের সবার জানা, গুনাহকে হালকা করে দেখা সাধারণ গুনাহ অপেক্ষা বড় পাপ।
রাসূল সা. বলেন, আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে, তবে যারা গুনাহকে খাট করে দেখে তারা ব্যাতীত।
১১. ধুমপানের সকল সামগ্রী নাপাক ও দুর্গন্ধময় এবং ধুমপানকারীকেও এভাবে নাপাক ও দুর্গন্ধময় করে।
১২. ধুমপান দ্বারা অনর্থক কাজে মানুষের সময় নষ্ট হয়।
১৩. আর যারা ধুমপানের লেনদেন করে, তারা সাধারনত ইসলামের দুশমনদের সাথে সাদৃষ্য রাখে।
১৪. ধুমপান একজন মানুষের সম্ভ্রম হনন করে, সম্মান হানি ঘটায়।
১৫. ধুমপান একজন মানুষের জ্ঞান বুদ্ধি বিলোপ করে এবং তা তার নির্বোধ বা জ্ঞান-হীন হওয়াকেই বুঝায়। কারন সে নিশ্চিত জানে যে ধুমপান তার জন্য ক্ষতিকর, তার পরও সে পান করে। এতে তার বোকামীই প্রকাশ পায়।
১৬. ধুমপানকারী তার ছেলে সন্তান এবং উত্তরসুরিদের জন্য একজন আদর্শহীন ব্যক্তিকে পরিণত হয়।
১৭. আর ধুমপানকারীর জন্য ইবাদত-বন্দেগী করা কঠিন হয়।
১৮. এ কাজটি ধুমপানকারীকে ইলম এবং যিকরের মজলিশ হতে দূরে রাখে এবং তাকে এ ধরনের মজলিশে উপস্হিত হতে হয়।
১৯. ধুমপান মানুষকে খারাপ মানুষের সাথে উঠা বসায় বাধ্য করে।
২০. ধুমপানের অভ্যাস একজন মানুষকে রোযা রাখা হতে বিরত রাখে। কারন, রোযা রাখলে সে ধুমপান করতে পারে না।
২১. ধুমপানের মাধ্যমে যেসব উপার্জন হয়, তা সম্পূর্ণ হারাম। কারণ, ধুমপানের ব্যবসা করা এবং এর লেনদেন সম্পূর্ণ হারাম।
২২. ধুমপান মানুষের অপমৃত্যু ঘটায়। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা তাদের প্রতিবেদন প্রকাশ করে, সমগ্র পৃথীবিতে ধুমপানের কারণে যত বেশি অপমৃত্যুর ঘটনা ঘটে অন্য কোন রোগ-ব্যাধির কারণে তত বেশি অপমৃত্যু ঘটে না।
২৩. ধুমপানের কারণে ফুসফুসে ক্যান্সার, শরীরে তাপ, প্রদাহ, জ্বালাপোড়া ইত্যাদি দীর্ঘ মেয়াদী রোগব্যাধী দেখা যায়।
২৪. ধুমপানের কারণে কণ্ঠনালীতে ক্যান্সার হয়।
২৫. ধুমপানের কারণে রক্তনালীগুলো দুর্বল হয় এবং অনেক সময় একজন ধুমপায়ীর রক্তের চলাচল বন্ধ হয়ে যায়।
২৬. এটি স্মরণশক্তি কমিয়ে দেয় এবং মনোবল দুর্বল করে দেয়।
২৭. ইন্দ্রিয় ক্ষমতা দুর্বল করে; বিশেষ করে ঘ্রান নেয়া এবং স্বাদ গ্রহণের ক্ষমতা লোপ পায়।
২৮. অতিরিক্ত ধুমপানের কারণে দৃষ্টিশক্তি লোপ পায়।
২৯. মানুষ দুর্বল হয়ে পড়ে এবং বার বার সে হৃদরোগে আক্রান্ত হয়।
৩০. হার্ডের সাথে সম্পৃক্ত ধমনীগুলো ব্লক হয়ে যায়।
৩১. বক্ষ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
৩২. রক্তের উচ্চ চাপের কারণ হয়।
৩৩. যৌনশক্তি বিলুপ্ত হয়।
৩৪. হজমশক্তি কমায় এবং ধারণক্ষমতা লোপ পায়, আর তার শরীর ঢিলে হয়ে যায়।
৩৫. ধুমপায়ী সব সময় দুর্বলতা অনুভব করে এবং আতঙ্কগ্রস্ত থাকে।
৩৬. ধুমপানকারীর ঠোটে মুখে জিহ্বা গলনালি ইত্যাদিতে ক্যান্সার হয়।
৩৭. পাকস্থলী ক্ষত হতে থাকে।
৩৮. ধুমপানের কারণে যকৃত শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৩৯. ধুমপানের কারণে মুত্রথলিতে ক্যান্সার হয় এবং মুত্রথলি যক্ষায় আক্রান্ত হয়।
৪০. কিডনিতে ক্যান্সার হয়।
৪১. পেশাব বিশাক্ত হয়

22/01/2024

- ফেসবুক চালানোর উদ্দেশ্য হোক ৩টি।

১/ ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া।
২/ অন্যের পোস্ট থেকে ইসলামিক জ্ঞান অর্জন করা।
৩/ অর্জনকৃত জ্ঞানগুলো আমলে পরিণত করা।

-ফেসবুকে এমন কিছু পোস্ট করুন যাতে আপনার মৃত্যুর পরও যেনো আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে জমা হয়।

প্রতিটা ভালো কাজ সদকা।
[তিরমিজি ১৯৭০]

22/01/2024

নবী করিম (সা.) যে দোয়া বেশি বেশি করতেন।

নবী করিম (সা.) যে দোয়া বেশি বেশি করতেন
উম্মত জননী হজরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম।

তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম।

তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘জুয়ারিয়া! আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি।
যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারি হবে। আর তা হলো-

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।

-সহিহ মুসলিম শরিফ : ৭০৮৮

অর্থ : আমি আল্লাহতায়ালার প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ।

Address

Konabari
Gazipur
1346

Telephone

+8801911001374

Website

Alerts

Be the first to know and let us send you an email when হতাশার সমাধান-Depression Solve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category