Dr. Mohammad Abul Hossain

Contact the practice

Dr. Mohammad Abul Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mohammad Abul Hossain, Doctor, Mawna, Gazipur.

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পরিকল্পনা ফাইনাল। পেশা পরিবর্তনের কাজ চলমান।
24/09/2026

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পরিকল্পনা ফাইনাল। পেশা পরিবর্তনের কাজ চলমান।

16/09/2026
পরম করুনাময় অসীম দয়ালু আল্লার নামে শুরু করলাম। ছবিতে মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা অবোধ শিশুটিকে দেখতে পাচ্ছেন—তার নাম ছিল ...
16/09/2026

পরম করুনাময় অসীম দয়ালু আল্লার নামে শুরু করলাম। ছবিতে মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা অবোধ শিশুটিকে দেখতে পাচ্ছেন—তার নাম ছিল আলী। গতকাল এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যাওয়া ‘আবদুল্লাহ’ নামক শিশুটির জীবন-ইতিহাসও আলীর চেয়ে বিন্দুমাত্র আলাদা ছিল না।

​প্রতিবন্ধী হয়ে জন্মানোর অপরাধে চার বছর আগে আলীর বাবা-মা তাকে মিরপুরের সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে ফেলে রেখে নীরবে কেটে পড়ে। সেখান থেকে তাকে কুড়িয়ে নেয় আরেকজন অসহায় নারী। তবে তা ভালোবাসার টানে নয়, বরং অভিভাবকত্বের ছদ্মবেশে শুরু হয় অমানবিক শোষণ। বিশেষ চাহিদাসম্পন্ন আলী না পারতো হাঁটতে, না পারতো কথা বলতে। আর এই অসহায়ত্বকেই পুঁজি করে টানা চার বছর তাকে দিয়ে মাজার প্রাঙ্গণে ভিক্ষাবৃত্তি করানো হয়।

​রোদ, ঝড়, বৃষ্টি, ধুলাবালি আর মশা-মাছির কামড় সহ্য করে মাজারের মেঝেতেই কেটেছে অবুঝ শিশুটির জীবনের প্রতিটি দিন। প্রচণ্ড কনকনে শীতে শীতবস্ত্র ছাড়াই মেঝেতে পড়ে থাকতে দেখে একদিন আলীর পরনের শীতবস্ত্রটি তাকে উপহার দিয়েছিলাম।

তথাকথিত সেই অভিভাবক আলীকে ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করলেও, শিশুর ন্যূনতম যত্ন নেয়নি। ছেঁড়া ও নোংরা পোশাক পরা থাকলে মানুষের সহানুভূতি বেশি পাওয়া যাবে এবং দান-খয়রাত বেশি মিলবে—এই হীন মানসিকতায় শিশুটিকে পরিচ্ছন্ন একটি পোশাক এমনকি শীতের পোশাক পর্যন্ত পরানো হতো না।

​আবদুল্লাহ জীবনযুদ্ধে লড়াই করেছিল দুই বছর, আর আলী এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে ছিল চার বছর। চার বছর আগের তথাকথিত রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দয়ার দৃষ্টি যেমন আলীর ওপর পড়েনি, তেমনি গত দুই বছরেও আবদুল্লাহর জন্য কারো মন গলেনি।
আসলে অসহায় মজলুমদের প্রতি দয়া কোনো কালেই হয়নি।

​যে পথের মাঝখানে আলী এবং আবদুল্লাহ বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে ছিল, সেই পথ ধরেই প্রতিদিন হাজারো মানুষ খোদার দরবারে নামাজ পড়তে মসজিদে গেছেন, হাজারো মানুষ মাজার জিয়ারত করেছেন। কিন্তু পরম সৃষ্টিকর্তার সবচেয়ে অসহায় সৃষ্টি দুটোকে দেখে কারো হৃদয়ে বিন্দুমাত্র করুণা জাগেনি।

​সৃষ্টিকর্তার সৃষ্টি যখন চোখের সামনে রাস্তায় পড়ে কষ্ট পায়, তাকে পেছনে ফেলে ধর্মালয়ে গিয়ে স্রষ্টাকে খোঁজার মধ্যে আদৌ কি কোনো সার্থকতা আছে? মানবতাহীন এই
এবাদত কি সত্যিই আমাদের মুক্তি দিতে পারবে?
:সংগৃহীত।

বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের  সংসদীয় আসনের গাজীপুর ৩ এর মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডাক্তার  র...
10/09/2026

বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের সংসদীয় আসনের গাজীপুর ৩ এর মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু স্যারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি নিযুক্ত করায় আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার নেতৃত্বে এবং পরামর্শে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমূল পরিবর্তন ঘটবে।

হলি ক্রসের ঘটনা প্রমাণ করে এদেশের জাতীয়ভাবে কতটুকু নৈতিক অবক্ষয় হয়েছে?
10/09/2026

হলি ক্রসের ঘটনা প্রমাণ করে এদেশের জাতীয়ভাবে কতটুকু নৈতিক অবক্ষয় হয়েছে?

অসীম দয়ালু পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম। ঘাড় ব্যথা :আমার নিজেরও ঘাড়ে কিছুটা ব্যথা পরিলক্ষিত হয়,সে ক্ষেত্রে ক...
10/09/2026

অসীম দয়ালু পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম। ঘাড় ব্যথা :আমার নিজেরও ঘাড়ে কিছুটা ব্যথা পরিলক্ষিত হয়,সে ক্ষেত্রে কিছু সময় কাজ করতে কষ্ট হয়। এটার জন্য আমি দেশে এবং বিদেশে যত ব্যথা বিশেষজ্ঞ,স্পাইন সার্জন, নিউরোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, পরামর্শ নিলাম। ফিজিওথেরাপি একমাত্র উপকার হলো।অথচ এই ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে ভালো নাই বললেই চলে। আমাদের যারা ফিজিওথেরাপীর পরামর্শ দিবেন স্পেশালি অর্থপেডিক বিশেষজ্ঞ ডাক্তারগণ। ওনারা অনেকে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা দেন না। যা কিনা রোগীদের প্রকৃত পরামর্শ এবং প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। ফিজিওথেরাপি চিকিৎসা ব্যথিত এই ব্যথা কখনোই ভালো হওয়া সম্ভব নয়। তাই আমি এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সচেতনতার জন্য সরকারি এবং বেসরকারিভাবে এর নিকট দাবি জানাবো।

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য খাতে ব্যয় ও স্বাস্থ্য ব্যবস্থাপনা :আমার একা...
08/09/2026

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য খাতে ব্যয় ও স্বাস্থ্য ব্যবস্থাপনা :আমার একান্ত কিছু আলোকপাত,
(১)রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কারণে-অকারণে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীর উপর হামলা। আইনকে নিজের হাতে তুলে নেওয়া। যা কিনা রাষ্ট্রের দুর্বল আইনি ব্যবস্থা প্রমাণ করে। এদেশের মানুষ অত্যন্ত গরিব, এই গরীব অসহায়ের জন্য চিকিৎসার ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। দিনশেষে তারা যতটুকুই হোক একটি চিকিৎসা পাচ্ছে। বর্বরচিত হামলা থেকে বিরত না থাকলে এদেশের মানুষ প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হবে।
(২)এদেশে এখনো যে স্বল্প টাকায় চিকিৎসা হয়, যেটা পৃথিবীতে বিরল। আপনি সচেতন হলে খোঁজ নিয়ে জানতে পারেন পৃথিবীর সকল রাষ্ট্রে চিকিৎসা ব্যায় অত্যন্ত বেশি।
(২)সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা গড়ে না তুললে চিকিৎসার দার এদেশে কোনদিন উন্নত হবে না।
(৩)রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, প্রশাসনের লোক, সর্বসাধারণ জনগণ, সবাইকেএদেশে চিকিৎসা নিশ্চিত করতে হবে। বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া বন্ধ করতে হবে। স্পেশালি রাষ্ট্রীয় খরচে বিদেশে কেউ চিকিৎসা নিতে পারবেন না।
(৪)নামাজে যেমন ধনী গরিব সবাইকে একই কাতারে দাঁড়াতে হচ্ছে। ঠিক তেমনিভাবে একই হাসপাতালে ধনী গরিব সবাইকে চিকিৎসা নিতে হবে। তাহলে আমাদের
চিকিৎসা ব্যবস্থা সত্যিকার অর্থে ভালো অবস্থানে পৌঁছাবে।
(৫)আমরা অনেকে অনেক কাজ করি কিন্তু দিনশেষে প্রকৃত একটা চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠুক আমরা সে লক্ষ্যে কেউ কাজ করি না।

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। অদ্য ২৮ শে আগস্ট রোজ শুক্রবার রাত ১১ টায় আমাদের হোপফুল মেডিকেল  বিডি ...
28/08/2026

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। অদ্য ২৮ শে আগস্ট রোজ শুক্রবার রাত ১১ টায় আমাদের হোপফুল মেডিকেল বিডি লিমিটেড কোম্পানি ডিরেক্টর ডেন জি, কোম্পানির চেয়ারম্যান ডেন ফাইয়ান এর একমাত্র ছেলে হার্ট অ্যাটাক করে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রাব্বুল আলামিন এর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবার যেন এই শোক সইতে পারে সেই কামনা করি। আমরা হোপ ফুল মেডিকেল বিডি লিমিটেড পরিবার অত্যন্ত শোকাহত। চেয়ারম্যান স্যারকে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। ইয়া রব্বুল আলামিন উনি যেন এই শোক সইতে পারে সেজন্য ওনাকে তৌফিক দান করুন এবং ওনার দীর্ঘ নেক হায়াত কামনা করি। আমিন।

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। কোরআনে উল্লেখিত কেয়ামতের দৃশ্যের কথা মনে পড়ে গেল।  আজ তার বাস্তব চিত...
27/08/2026

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। কোরআনে উল্লেখিত কেয়ামতের দৃশ্যের কথা মনে পড়ে গেল। আজ তার বাস্তব চিত্র নেপালে। নেপালের দৃশ্য কেয়ামতের বর্ণনার সাথে হুবহু মিলে গেছে। হে মহান আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা পাপী, আমরা অপরাধী, মহান আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। আমাদেরকে ক্ষমা করুন। আমরা তওবা করি সঠিক পথে ফিরে আসার জন্য।

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইয়া আল্লাহ জাহিলিয়াতের কোন যুগে আগমন করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু ত...
21/08/2026

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইয়া আল্লাহ জাহিলিয়াতের কোন যুগে আগমন করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেছিলেন, হে আল্লাহ, ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি মারা যায় তবে আমি কিভাবে তোমার কাছে সেই হিসাব দিব? এতোটুকু ভয় ছিল তৎকালীন সাহাবীদের মনে।এজন্য কেউ ক্ষমতার চেয়ারে বসতে চাইতো না। ক্ষমতা মানুষকে বিনা হিসেবে জান্নাতে নিবে আবার এই ক্ষমতা মানুষকে দ্রুত জাহান্নামে নিয়ে যাবে। যেহেতু আমরা মুসলমান সেহেতু কোরআন এবং সুন্নাহর এই নিয়মকে বিশ্বাস করতে হবে। কিন্তু বর্তমানে কোন জাহিলিয়াতের যুগে আগমন করলাম। এ সকল দৃশ্য দেখে মনে হয় এখানে শুধু ক্ষমতা আছে, বিচার নাই। মানুষ আছে মনুষ্যত্ব নাই। গদি আছে, চেয়ার আছে, রাজা আছে, কিন্তু সত্যি কারের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ নাই। হায়রে দুনিয়া, কিসেরও লাগিয়া, গড়িয়া আছেন সাই। ধন্যবাদ সবাইকে।

Address

Mawna
Gazipur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Abul Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mohammad Abul Hossain:

Shortcuts

Share

Category