15/09/2026
স্কুলে থাকতে Motahar Khan স্যার এর কাছে প্রথম নটরডেম কলেজের নাম শোনা । দেশসেরা সব শিক্ষার্থী নাকি সেখানে পড়ে । আমি কখনো স্বপ্নেও ভাবি নাই আমি সেখানে পড়ার সুযোগ পাবো ।
শুরুতে আবেদনও করি নাই । রোকন ভাই এর সাথে গুলিস্তান এ ভাসানী স্টেডিয়াম এ গিয়ে ভাবলাম একবার দেখে যাই নটর ডেম কলেজ । গিয়ে শুনি ওইদিনই নাকি আবেদনের শেষ সময় । ভাই বললো আবেদন কর পরে হলে হবে না হলে নাই । সাথে একটা কলমও নেই নাই । অনলাইনে সব ডকুমেন্ট তুলে, ছবি তুলে তারাহুরা করে এপ্লিকেশন জমা দেই ।
ঐবছর অনেক এ+ পাওয়ায় ভাবছিলাম রিটেন ই দেওয়ার সুযোগ হবে না ।
কিন্তু রিটেন দেওয়ার সুযোগ পেলাম । দুপুর ২ টায় পরীক্ষা ।
মামা আর আকাশ ব্রো এর সাথে গেলাম । হাজার হাজার গার্ডিয়ান দিয়ে রাস্তা ব্লক ।
প্রস্তুতি ছাড়াই পরীক্ষা । ধুম ধাম দিলাম । একটা অঙ্ক বাদে বাকি সব সিওর । মন খারাপ । ভাবছিলাম সব না পেলে কি আর হবে ।
বাসায় এসে দেখি ওইটাও হয়ে গেছে ।
কিছুদিন পর সমকাল পত্রিকায় রেজাল্ট পাবলিশ হলো । রোলটা দেখে এত খুশি হলাম ।
এই কলেজ আমাকে শুধু একাডেমিক শিক্ষা দেয়নি—শিখিয়েছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, প্রতিযোগিতার মধ্যে নিজেকে ধরে রাখা আর এবং বড় স্বপ্ন দেখতে।
জীবনের পরবর্তী পথ যতই বদলাক, যত নতুন পরিচয়ই তৈরি হোক—
নটর ডেম কলেজের সেই দিনগুলো আমার জীবনের গল্পে সবসময়ই একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে ।
ভর্তির দিন ছবিটা তোলা ।