17/05/2026
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ উপলক্ষ্যে
কেপিজে বিশেষায়িত হাসপাতালে
বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় |
আজ ১৭ মে রবিবার সকাল ১০ ঘটিকায় গাজীপুরের চক্রবর্তীতে অবস্থিত কেপিজে বিশেষায়িত হাসপাতাল-এ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
র্যালীটি হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে হাসপাতাল সংলগ্ন সড়কের পাশ দিয়ে প্রদক্ষীণ করে হাসপাতাল চত্বওে শেষ হয়| র্যালীতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়|
র্যালী শেষে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে উচ্চ রক্তচাপের কারণ, উপসর্গ, প্রতিরোধ করণীয়, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত ¯স্বাস্থ্য পরীক্ষা ও ¯স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়|
আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজীব হাসান, ডেপুটি মেডিকেল ডিরেক্টর ডা. জে.এম.এইচ কাওসার আলম এবং কেপিজে কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ|
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ বর্তমানে একটি নীরব ঘাতক হিসেবে বিশ্বব্যাপী মানুষের ¯স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে| সময়মতো রক্তচাপ পরীক্ষা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ¯স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্ভব|
কেপিজে বিশেষায়িত হাসপাতাল সবসময় জনসচেতনতা বৃদ্ধি ও মানসম্মত ¯স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করে যাচ্ছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়|
আধুনিক চিকিৎসা ও যত্নশীল সেবায় সর্বদা নিয়োজিত
কেপিজে বিশেষায়িত হাসপাতাল
চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন
কেপিজে বিশেষায়িত হাসপাতাল
চক্রবর্তী, কাশিমপুর, ঢাকা ইপিজেড ও বিকেএসপির মাঝে।
অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য কল করুন:
হটলাইন: ০৯৬ ৪৪৫৫২২৩৩
অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এর জন্য ভিজিট করুন:
www.kpjdhaka.com