26/04/2026
ব্যায়াম: সুস্থ জীবনের সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস!🫀
আধুনিক জীবনে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে আমাদের দৈনন্দিন শারীরিক পরিশ্রম অনেকটাই কমে গেছে। এর ফল_ স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা শারীরিক ও মানসিক সমস্যা। এই বাস্তবতায় নিয়মিত ব্যায়াম এখন আর বিলাসিতা নয়, বরং একটি মৌলিক প্রয়োজন। চলুন তাহলে আজ জেনে নেই ব্যায়াম নিয়ে কিছু কথা!
🔵 প্রথমেই প্রশ্ন আসে: শারীরিক ব্যায়াম কী?
শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে নিয়মিত যে শারীরিক কার্যকলাপ করা হয়; যেমন হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো, যোগব্যায়াম- এসবই ব্যায়ামের অন্তর্ভুক্ত।
🔵 কেন নিয়মিত ব্যায়াম করবেন?
✔️ শরীরের পেশি ও অস্থি মজবুত করে, বয়সজনিত ক্ষয় ধীর করে
✔️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে
✔️ হৃদযন্ত্র সুস্থ রাখে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে
✔️ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক- ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় উপকারী
✔️ মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে সহায়তা করে
✔️ ঘুমের মান উন্নত করে এবং সারাদিন কর্মক্ষমতা বাড়ায়
✔️ ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
🔵 ব্যায়ামের ধরন:
_কার্ডিওভাসকুলার: দ্রুত হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার
_শক্তি বৃদ্ধি: ওজন তোলা, বডিওয়েট এক্সারসাইজ (স্কোয়াট, পুশ-আপ)
_নমনীয়তা: যোগব্যায়াম, স্ট্রেচিং
🔵 কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:
🔹 সপ্তাহে অন্তত ৫ দিন, প্রতিদিন ৩০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করুন
🔹 নতুনদের ক্ষেত্রে ধীরে শুরু করে ধাপে ধাপে সময় ও তীব্রতা বাড়ান
🔹 ব্যায়াম শুরু ও শেষে ওয়ার্ম-আপ ও কুল-ডাউন করুন (ইনজুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ)
🔹 পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন
🔹 দীর্ঘসময় বসে থাকার অভ্যাস কমান—প্রতি ৩০–৬০ মিনিটে অন্তত কিছুক্ষণ নড়াচড়া করুন
নিয়মিত ব্যায়াম শারীরিক দুর্বলতা কমায়, অসুস্থতার ঝুঁকি হ্রাস করে এবং মানসিক প্রশান্তি দেয়। তবে অনিয়ম, ভুল পদ্ধতি বা অতিরিক্ত ব্যায়াম ইনজুরি বা অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে।
🔴 বিশেষ করে যদি ডায়াবেটিস, হৃদরোগ, জয়েন্টের সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকে, তবে নিজের জন্য উপযুক্ত ব্যায়াম পরিকল্পনা নির্ধারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
শারীরিক সুস্থতা রক্ষায় ব্যায়াম অত্যন্ত সহজ কিন্তু গুরুত্বপূর্ণ উপায়! তাই আজ থেকেই শুরু হোক সুস্থ, সক্রিয় ও সুষম জীবনের পথে একটি সচেতন পদক্ষেপ।
নিয়মিত স্বাস্থ্য তথ্যের জন্য ফলো করুন- Dr. Syed N Hassan - ডা: সৈয়দ এন হাসান! 🫀