ডাঃ আশফাক উদ্দিন আরিফ - নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • ডাঃ আশফাক উদ্দিন আরিফ - নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন

ডাঃ আশফাক উদ্দিন আরিফ - নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডাঃ আশফাক উদ্দিন আরিফ - নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন, Otolaryngologist (ENT), Habiganj.

ডাঃ আশফাক উদ্দিন আরিফ
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
ডিএলও(বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)
(সাবেক পিজি হাসপাতাল)
ডি এ ( এস ও এম সি )
নাক কান গলা( ইএনটি)বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

হঠাৎ নাক দিয়ে রক্ত পড়লে তাৎক্ষণিক কি করবেন???১.সোজা হয়ে বসুন: রোগীকে না শুইয়ে সোজা বসিয়ে দিন এবং মাথা সামান্য সামনের দিক...
27/06/2026

হঠাৎ নাক দিয়ে রক্ত পড়লে তাৎক্ষণিক কি করবেন???১.সোজা হয়ে বসুন: রোগীকে না শুইয়ে সোজা বসিয়ে দিন এবং মাথা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে রাখুন।২.নাক চেপে ধরুন: বুড়ো আঙুল এবং তর্জনী দিয়ে নাকের নরম অংশ (দুই পাশ) শক্ত করে চেপে ধরুন। এভাবে একটানা ১০ মিনিট চেপে রাখুন এবং মুখ দিয়ে শ্বাস নিন।
৩.বরফ ব্যবহার করুন: নাকের ওপর এবং কপালে বরফ বা ঠান্ডা কাপড়ের সেঁক দিতে পারেন।
৪.রক্ত গিলে ফেলবেন না: মুখে রক্ত আসলে তা থুতু দিয়ে ফেলে দিন।

আপনি কখন অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন?
১.যদি ১০-১৫ মিনিট নাক চেপে রাখার পরও রক্ত পড়া বন্ধ না হয়।
২.অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হলে এবং রোগীর শরীর ফ্যাকাশে বা দুর্বল হয়ে পড়লে।
৩.যদি মাথায় তীব্র আঘাত পাওয়ার পর নাক দিয়ে রক্ত পড়ে।
৪.বারবার বা নিয়মিত বিরতিতে নাক দিয়ে রক্ত পড়লে।

নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাকে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।

নাকের যেকোনো অপারেশনের (Septoplasty, Rhinoplasty বা Sinus Surgery)পর সুস্থ প্রক্রিয়া ত্বরান্বিত করতে নিচের নিয়মগুলো অবশ্...
16/06/2026

নাকের যেকোনো অপারেশনের (Septoplasty, Rhinoplasty বা Sinus Surgery)পর সুস্থ প্রক্রিয়া ত্বরান্বিত করতে নিচের নিয়মগুলো অবশ্যই মেনে চলুন:

​১. শোয়ার সঠিক নিয়ম
​ঘুমানোর বা বিশ্রামের সময় মাথার নিচে ২-৩টি নরম বালিশ দিয়ে মাথাটি হার্টের লেভেল থেকে একটু উঁচুতে রাখুন।
​অপারেশনের পর প্রথম কয়েক সপ্তাহ উপুড় হয়ে বা কাত হয়ে শোবেন না। চিত হয়ে শোয়ার অভ্যাস করুন।

​২. হাঁচি বা কাশি দেওয়ার নিয়ম
​অপারেশনের পর হাঁচি বা কাশি আসলে মুখ হাঁ করে (খোলা রেখে) হাঁচি বা কাশি দিন। এতে নাকে প্রেসার বা চাপ পড়বে না।

​৩. নাক পরিষ্কার ও ড্রেসিং
​নাকে ব্যান্ডেজ বা প্যাক (Nasal Pack) থাকলে তা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে খোলার চেষ্টা করবেন না।

​৪. যা যা করবেন না:

-অপারেশনের পর অন্তত ২-৩ সপ্তাহ জোরে নাক ঝাড়া সম্পূর্ণ নিষেধ।
​-অন্তত ২ সপ্তাহ ভারী কোনো জিনিস তোলা, জিম করা বা অতিরিক্ত পরিশ্রমের কাজ থেকে বিরত থাকুন।
​-নামাজ পড়ার সময় সিজদা দেওয়া বা নিচু হয়ে মেঝে থেকে কিছু তোলার সময় মাথা অতিরিক্ত ঝুঁকবেন না।

​৫. খাওয়া-দাওয়া ও অন্যান্য
​প্রচুর পানি, শাকসবজি ও আঁশযুক্ত খাবার খান।
​অতিরিক্ত গরম বা মশলাদার খাবার এড়িয়ে চলুন।
​চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক ওষুধ সময়মতো শেষ করুন।

​ কখন দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন?

১.​যদি নাক দিয়ে অতিরিক্ত ও অনবরত তাজা রক্তক্ষরণ হয়।
২.​তীব্র জ্বর আসলে বা নাকের ফোলাভাব ও ব্যথা দিন দিন বাড়তে থাকলে।
৩.​চোখের চারপাশে অতিরিক্ত ফুলে গেলে বা দৃষ্টিশক্তিতে সমস্যা হলে।

​সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

টনসিলের যেকোনো সমস্যায় সব সময় অপারেশন প্রয়োজন পড়ে না।অনেকেই মনে করেন টনসিলের সমস্যা হলেই অপারেশন করতে হবে। আসলে বিষয...
30/05/2026

টনসিলের যেকোনো সমস্যায় সব সময় অপারেশন প্রয়োজন পড়ে না।অনেকেই মনে করেন টনসিলের সমস্যা হলেই অপারেশন করতে হবে। আসলে বিষয়টি সব সময় এমন নয়।
শুধুমাত্র নিচের অবস্থাগুলোতে টনসিল অপারেশন (Tonsillectomy) বিবেচনা করা হয়।

১.বারবার টনসিল ইনফেকশন হওয়া
২.টনসিল বড় হয়ে শ্বাসকষ্ট বা ঘুমের সমস্যা হওয়া
৩. গিলতে কষ্ট হওয়া
৩. টনসিলের কারণে বারবার স্কুল বা কর্মস্থল মিস করা
৪. Peritonsillar abscess (Quinsy)(টনসিলের পাশে পুঁজ জমে যাওয়া) হলে।
৫. শুধুমাত্র একপাশে টনসিল বড় হলে (যেখানে ক্যান্সার সন্দেহ হয়)

অন্যদিকে, এক-দুইবার টনসিল ইনফেকশন হলে সাধারণত ওষুধ ও নিয়মিত পর্যবেক্ষণই যথেষ্ট।
আপনার বা আপনার পরিবারের কারো উপরিউক্ত যেকোনো একটি সমস্যা যদি দেখা দেয় তবে সঠিক পরামর্শ ও চিকিৎসার জন্য একজন ENT বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।

ডাঃ আশফাক উদ্দিন আরিফ
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
ডি এল ও ( বিএমইউ)
(সাবেক পিজি হাসপাতাল)
ডি এ ( এসওএমসি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

22/05/2026
নাকের অপারেশনের পর সমস্যা কি আবার হতে পারে?​নাকের বিভিন্ন সমস্যায় (যেমন: হাড় বাঁকা বা DNS, পলিপ, সাইনাস বা মাংস বৃদ্ধি) ...
15/05/2026

নাকের অপারেশনের পর সমস্যা কি আবার হতে পারে?

​নাকের বিভিন্ন সমস্যায় (যেমন: হাড় বাঁকা বা DNS, পলিপ, সাইনাস বা মাংস বৃদ্ধি) আমরা সাধারণত সার্জারির পরামর্শ দিয়ে থাকি। তবে অনেকেরই প্রশ্ন থাকে— "অপারেশন করলে কি এই সমস্যা আবার ফিরে আসবে?"
​উত্তরটি নির্ভর করে আপনার সমস্যার ধরন এবং পরবর্তী জীবনযাত্রার ওপর।

​১. নাকের হাড় বাঁকা (Septoplasty):
​নাকের মাঝখানের হাড় বা পর্দা বাঁকা থাকলে যে অপারেশন করা হয়, তা সাধারণত একবার করলেই স্থায়ী সমাধান পাওয়া যায়। সঠিক পদ্ধতিতে অপারেশন হলে হাড় পুনরায় বাঁকা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

​২. নাকের পলিপ (Nasal Polyp) বা নাকের মাংস বৃদ্ধি (Hypertrophied Turbinate):
​ এই ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। এগুলো মূলত অ্যালার্জি বা দীর্ঘমেয়াদী ইনফেকশন থেকে হয়। অপারেশন পরবর্তী যদি রোগী অ্যালার্জি নিয়ন্ত্রণ না করেন বা নিয়মিত ফলো-আপে না থাকেন, তবে পলিপ বা মাংস পুনরায় হওয়ার একটি ঝুঁকি থেকে যায়।

​অপারেশন পরবর্তী জটিলতা এড়াতে করণীয়:
১.​নিয়মিত ওষুধ সেবন।
২.​অ্যালার্জি নিয়ন্ত্রণ।
৩.​ফলো-আপ: অপারেশন পরবর্তী নির্দিষ্ট সময়ে চিকিৎসকের কাছে আসা।
৪.​নাক পরিষ্কার রাখা।

​শেষ কথা:
সঠিক রোগ নির্ণয় এবং অভিজ্ঞ সার্জনের মাধ্যমে অপারেশন করালে পুনরায় সমস্যা হওয়ার হার অত্যন্ত নগণ্য। তাই ভীতি কাটিয়ে সঠিক চিকিৎসার দিকে মনোযোগী হওয়া প্রয়োজন।
​প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

কানের সামনে ছোট ছিদ্র কি বিপদের কারণ? জেনে নিন প্রাক-অরিকুলার সাইনাস সম্পর্কেঅনেকেরই জন্মগতভাবে কানের সামনে একটি ছোট ছিদ...
06/05/2026

কানের সামনে ছোট ছিদ্র কি বিপদের কারণ?

জেনে নিন প্রাক-অরিকুলার সাইনাস সম্পর্কে
অনেকেরই জন্মগতভাবে কানের সামনে একটি ছোট ছিদ্র থাকে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় 'প্রাক-অরিকুলার সাইনাস' (Pre-auricular Sinus) বলা হয়। এটি মূলত একটি সরু নালী যা চামড়ার নিচ দিয়ে ভেতরে চলে যায়।

কখন এটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়?
সাধারণত এটি ক্ষতিকর নয়, তবে যদি নিচের লক্ষণগুলো দেখা দেয় তবে সাবধান হওয়া জরুরি:
১.ছিদ্র দিয়ে দুর্গন্ধযুক্ত সাদাটে পদার্থ বের হওয়া।
২.জায়গাটি ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া।
৩.প্রচণ্ড ব্যথা হওয়া বা বারবার ইনফেকশন (পুঁজ) হওয়া।
চিকিৎসা ও সমাধান:
বারবার ইনফেকশন হলে এর একমাত্র স্থায়ী সমাধান হলো অপারেশন। অনেকেই শুধু অ্যান্টিবায়োটিক খেয়ে ব্যথা কমিয়ে রাখেন, কিন্তু নালীটি ভেতরে থেকে যাওয়ায় ইনফেকশন বারবার ফিরে আসার সম্ভাবনা থাকে।

আপনার বা আপনার পরিচিত কারো কি এই সমস্যাটি বারবার হচ্ছে? অবহেলা না করে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

বাচ্চাদের টনসিল অপারেশন: কখন এটি জরুরি হয়ে পড়ে?অনেক অভিভাবকই বাচ্চার টনসিল অপারেশন নিয়ে দুশ্চিন্তায় থাকেন। কিন্তু কিছু ক...
02/05/2026

বাচ্চাদের টনসিল অপারেশন: কখন এটি জরুরি হয়ে পড়ে?

অনেক অভিভাবকই বাচ্চার টনসিল অপারেশন নিয়ে দুশ্চিন্তায় থাকেন। কিন্তু কিছু ক্ষেত্রে অপারেশন না করলে বাচ্চার শারীরিক বৃদ্ধি এবং বুদ্ধির বিকাশ ব্যাহত হতে পারে।

কখন অপারেশন করা প্রয়োজন?
সাধারণত নিচের লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন:
১.শ্বাসকষ্ট বা নাক ডাকা।
২.বারবার সংক্রমণ হওয়া।
৩.খাবার গিলতে বাধা।
৪.কানের সমস্যা।
৫.স্লিপ অ্যাপনিয়া: ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া।

অপারেশন না করলে কী ক্ষতি হতে পারে?
সঠিক সময়ে চিকিৎসা না করালে বাচ্চার ঘুমের অভাব হয়, যা থেকে সে খিটখিটে মেজাজের হয়ে যেতে পারে এবং পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলে। এছাড়া দীর্ঘমেয়াদী টনসিলের সমস্যা থেকে হার্ট বা কিডনির জটিলতা হওয়ার ঝুঁকিও থাকে।

পরামর্শ: আপনার সন্তানের যদি বারবার গলা ব্যথা বা শ্বাসকষ্টের সমস্যা থাকে, তবে দেরি না করে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের (ENT Specialist) পরামর্শ নিন। আধুনিক চিকিৎসায় এই অপারেশন এখন অত্যন্ত নিরাপদ।
আপনার বাচ্চার সুস্থতাই আমাদের কাম্য।

ডাঃ আশফাক উদ্দিন আরিফ
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
ডি এল ও ( বিএমইউ)
(সাবেক পিজি হাসপাতাল)
ডি এ ( এসওএমসি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

Address

Habiganj
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ আশফাক উদ্দিন আরিফ - নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share