Dr.Md Omar Faroque

Dr.Md Omar Faroque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md Omar Faroque, Medical and health, পুপলার ডায়াগনস্টিক সেন্টার, ওসখালী, হাতিয়া, Hatiya.

MBBS, PGT, CCD, DMU, MCGP, ECGP | অর্থোপেডিক্স (ভাঙা হাড় জোড়া), মেডিসিন, শিশু রোগ, চর্ম ও যৌন রোগ, বাত-কোমর-হাঁটু ব্যথা, হাঁপানি, প্রেশার (উচ্চ রক্তচাপ), ডায়াবেটিস, গ্যাস্ট্রো-লিভার, নাক-কান-গলা ও চোখের রোগ নিয়ে সহজ ভাষায় তথ্য, পরামর্শ ও চিকিৎসা দিই।

19/09/2026

সিঁড়ি থেকে পড়ে গিয়ে গোড়ালি ফুলে গেছে, তীব্র ব্যথা—হাঁটতেও পারছিলেন না! |lateral malleolus

আমাদের কাছে একজন রোগী তীব্র পায়ের ব্যথা নিয়ে আসেন। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর তার ডান পায়ের গোড়ালি অনেক বেশি ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা শুরু হয়।

পরীক্ষা করে আমরা Undisplaced Lateral Malleolus Fracture of Right Fibula সন্দেহ করি।

পরবর্তীতে X-ray করে দেখা যায়, সত্যিই ডান পায়ের Lateral Malleolus Fracture হয়েছে, তবে fractureটি Undisplaced ছিল।

রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আশ্বস্ত করা হয়।

আলহামদুলিল্লাহ, আমাদের চিকিৎসার মাধ্যমে রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন। ❤️

আপনারা আমাদের রোগীর জন্য দোয়া করবেন।

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

18/09/2026

হামে আক্রান্ত হয়ে যখন এই ছোট্ট মেয়েটি আমাদের কাছে আসে, তখন তার অবস্থা ছিল খুবই খারাপ! 😢

এই ছোট্ট মেয়েটির বাবা-মা তাকে সরকারি হামের টিকা দেননি।

মাত্র কিছুদিন আগে সরকার বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি চালু করেন। কিন্তু করোনার টিকার কারণে চুলকানি হয়েছে—এমন কথা বলে কিছু তথাকথিত সুশীল মানুষ প্রচার করতে থাকেন যে, হামের টিকা দেওয়া যাবে না।

এর ফলে অনেক শিশু হামের টিকা থেকে বঞ্চিত হয়েছে এবং অনেক শিশুকে হামের কারণে কষ্ট করতে হয়েছে। এমনকি হামে আক্রান্ত হয়ে অনেক শিশুর মৃত্যুও হয়েছে।

এই শিশুটিও হামে আক্রান্ত হয়ে খুব খারাপ অবস্থায় আমাদের কাছে আসে।

আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার রহমতে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা হয়।

আলহামদুলিল্লাহ, আমাদের চিকিৎসার মাধ্যমে এই ছোট্ট রোগীটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। ❤️

রোগী সুস্থ হওয়ায় তার পরিবার-পরিজনও অত্যন্ত খুশি।

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#হাম #হামের_টিকা #হাম_রোগ #শিশুর_স্বাস্থ্য #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

17/09/2026

দুই পা ফুলে গেছে, পানি এসেছে—হাতিয়ার গ্রামের ভাষায় যাকে বলা হয় ‘ওষা দেওয়া’! 😰

আমাদের কাছে এমন একজন রোগী আসেন, যার দুই পায়ে পানি এসে পা ফুলে গিয়েছিল। হাতিয়ার গ্রামের ভাষায় এটাকে অনেকেই ‘ওষা দেওয়া’ বলে থাকেন।

এই সমস্যার জন্য তিনি আগে খনকার/কবিরাজের কাছে যান এবং দুই পায়ে দুটি তাবিজ লাগান। শুধু তিনি নন, আমাদের এলাকার আরও অনেক মানুষ পায়ে পানি আসা বা শরীর ফুলে যাওয়ার মতো সমস্যায় এ ধরনের চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু এতে তার কোনো উপকার হয়নি।

আমরা সবাইকে সম্মান করি। তবে সব ধরনের রোগের ক্ষেত্রে খনকারি বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর করা উচিত নয়। কারণ পা ফুলে যাওয়া বা শরীরে পানি আসা অনেক সময় শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ কোনো রোগের লক্ষণ হতে পারে। সঠিক সময়ে কারণ শনাক্ত না হলে রোগটি আরও তীব্র হতে পারে এবং জটিলতা তৈরি হতে পারে।

বিশেষ করে দুই পায়ে পানি আসার পেছনে থাকতে পারে—
Heart-এর সমস্যা, Kidney-এর সমস্যা, Liver-এর সমস্যা, ফুসফুসের কিছু রোগ, রক্তে Albumin কমে যাওয়া, শিরায় রক্ত চলাচলের সমস্যা (Venous Insufficiency) এবং আরও বিভিন্ন কারণ।

তাই শুধু বাইরে থেকে পা ফুলে গেছে দেখে চিকিৎসা না করে কেন পানি আসছে—সেই কারণটি খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রোগী আমাদের কাছে আসার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।

আলহামদুলিল্লাহ, সঠিক কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিলে এ ধরনের অনেক রোগীই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। ❤️

রোগকে ভয় পাবেন না, আবার অবহেলাও করবেন না।
সঠিক রোগ নির্ণয় → সঠিক চিকিৎসা → ইনশাআল্লাহ সুস্থতা।

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#পা_ফুলে_যাওয়া #পায়ে_পানি #ওষা_দেওয়া #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

16/09/2026

নামাজের জন্য অজু করতে গিয়ে পড়ে গিয়ে হাত বাঁকা! এটি হতে পারে Colles’ Fracture।

একজন বৃদ্ধ মা নামাজের জন্য অজু করতে গিয়ে পড়ে যান এবং হাতের ওপর শরীরের ভার পড়ে যায়। এরপর হাত বাঁকা ও প্রচণ্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন।

পরীক্ষা করে আমরা বুঝতে পারি, এটি Colles’ Fracture। প্রয়োজনীয়ভাবে ভাঙা হাড়টি সঠিক জায়গায় বসিয়ে Closed Reduction করে প্লাস্টার করে দিই।

আলহামদুলিল্লাহ, অপারেশন ছাড়াই প্লাস্টারের মাধ্যমে আল্লাহ তায়ালার রহমতে রোগী সুস্থ হয়ে ওঠেন। 🤲❤️

⚠️ Colles’ Fracture অবহেলা করবেন না। হাড় সঠিকভাবে না বসলে কবজি বাঁকা হয়ে জোড়া লাগতে পারে এবং পরবর্তীতে হাতের স্বাভাবিক কাজে সমস্যা হতে পারে।

আমাদের রোগীর জন্য সবাই দোয়া করবেন। 🤲

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#কবজির_হাড়_ভাঙা #হাতের_হাড়_ভাঙা #বৃদ্ধদের_হাড়_ভাঙা #অপারেশন_ছাড়া_চিকিৎসা #প্লাস্টার_চিকিৎসা #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #ওসখালী #ওসখালী_বাজার #হাতিয়া

15/09/2026

সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখতেই পারেন না—মনে হয় পায়ের তলায় যেন কাঁটা বিঁধছে! 😰

আমাদের কাছে একজন বৃদ্ধ মা আসেন। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পর প্রথমবার মাটিতে পা রাখতেই পায়ের তলায় এমন তীব্র ব্যথা হয়, মনে হয় যেন কাঁটা বিঁধছে। কিছুক্ষণ হাঁটাচলা করার পর ব্যথা কিছুটা কমে আসে। আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশি হাঁটাচলা করলে ব্যথা বেড়ে যায়।

পরীক্ষা করে আমরা রোগটি Plantar Fasciitis হিসেবে শনাক্ত করি।

এ রোগে সাধারণত সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েকবার পা ফেলার সময় গোড়ালি বা পায়ের তলায় বেশি ব্যথা হয়। কিছুক্ষণ হাঁটার পর ব্যথা কমতে পারে, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটাচলায় আবার ব্যথা বাড়তে পারে।

এর পাশাপাশি রোগীর দুই পায়ের আঙুলের মাঝেও আরেকটি সমস্যা ছিল।

আঙুলের ফাঁকগুলো সাদা সাদা ও ভেজা হয়ে যায়, প্রচণ্ড দুর্গন্ধ হয়—এমনকি রোগীর মনে হয় যেন মাংস পচে যাচ্ছে। এর সঙ্গে প্রচণ্ড চুলকানি, জ্বালাপোড়া, ব্যথা এবং কখনো কখনো চামড়া ফেটে যাওয়ার মতো সমস্যাও হয়।

বিশেষ করে বর্ষাকালে, কাদা-পানিতে পা ভেজার পর বা দীর্ঘসময় ভেজা অবস্থায় থাকলে এই সমস্যা আরও বেড়ে যায়। হাতিয়ার স্থানীয় মানুষজন এই ধরনের সমস্যাকে অনেক সময় “সুখ পাগলা” বলে থাকেন।

পরীক্ষা করে আমরা এই সমস্যাটিকে Interdigital Tinea Pedis (Fungal Infection) হিসেবে শনাক্ত করি।

দুই ধরনের সমস্যার জন্যই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ, চিকিৎসার পর রোগী বর্তমানে সুস্থতা লাভ করেছেন। ❤️

পায়ের তলার ব্যথা বা পায়ের আঙুলের মাঝের চুলকানি, দুর্গন্ধ ও চামড়ার পরিবর্তনকে অবহেলা করবেন না। সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#পায়ের_ব্যথা #গোড়ালির_ব্যথা #ফাঙ্গাল_ইনফেকশন #সুখপাগলা #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

12/09/2026

হাতে এত চুলকানি, হাতটা গরম—দেখে মনে হচ্ছিল ভয়ংকর কিছু! 😰

আমাদের কাছে একজন মা আসেন, যার হাতে অনেক বেশি চুলকানি এবং হাতটি অনেক গরম হয়ে গেছে। দেখতে অনেকটা Cellulitis-এর মতো মনে হচ্ছিল।

রোগীর ডায়াবেটিস নেই, বড় কোনো রোগও নেই—যার কারণে এমন হতে পারে।

আমরা রোগীর সঙ্গে লম্বা সময় ধরে কথা বলি, বিস্তারিত ইতিহাস জানি এবং সবকিছু মিলিয়ে দেখার চেষ্টা করি। এরপর আমাদের কাছে মনে হলো এটি Contact Dermatitis, যা মূলত Insect Bite বা পোকামাকড়ের কামড়ের কারণে হয়েছে।

আলহামদুলিল্লাহ, রোগীকে পরিপূর্ণ ব্যবস্থা দেওয়া হয়। আল্লাহর রহমতে আমাদের রোগী সুস্থতা লাভ করেন। ❤️

রোগ নির্ণয়ের ক্ষেত্রে শুধু বাইরে থেকে দেখে সিদ্ধান্ত না নিয়ে, রোগীর সঙ্গে সময় নিয়ে কথা বলা এবং বিস্তারিত ইতিহাস নেওয়া অনেক গুরুত্বপূর্ণ।

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

10/09/2026

দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় কষ্ট করছেন আমাদের এই মা। 🤍

ঠিকমতো থাকতে পারেন না, চলতে পারেন না, এমনকি ঠিকভাবে নামাজও পড়তে পারেন না। বাথরুমে বসতে পারলেও অনেক সময় সেখান থেকে উঠতে পারেন না।

এভাবে দীর্ঘদিন কষ্ট করার পর অবশেষে আমাদের কাছে আসেন।

পরীক্ষা করে আমরা রোগটি Osteoarthritis (হাঁটুর ক্ষয়জনিত রোগ) with Chronic Synovitis হিসেবে শনাক্ত করি।

হাঁটুর ক্ষয়জনিত পরিবর্তনের পাশাপাশি হাঁটুর জয়েন্টে দীর্ঘদিনের প্রদাহ থাকায় রোগীর ব্যথা ও চলাফেরার সমস্যা আরও বেড়ে গিয়েছিল।

রোগীর অবস্থা ও প্রয়োজনীয় মূল্যায়ন করে হাঁটুর জয়েন্টে PRP Injection দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ, বিশ্রাম ও অন্যান্য পরামর্শ দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ, চিকিৎসার পর রোগী বর্তমানে অনেক ভালো আছেন এবং আগের তুলনায় হাঁটাচলা ও দৈনন্দিন কাজ করতে পারছেন। 🤍

হাঁটুর ব্যথাকে দীর্ঘদিন অবহেলা করবেন না। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই ব্যথা ও চলাফেরার সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

08/09/2026

তীব্র হাঁটু ব্যথা—হাঁটতেও পারছিলেন না। 🦵

রোগী তীব্র হাঁটু ব্যথা ও হাঁটুতে অতিরিক্ত পানি জমে যাওয়ার সমস্যায় আমাদের কাছে আসেন। হাঁটাচলাতেও অনেক কষ্ট হচ্ছিল।

পরীক্ষা করে আমরা রোগটি Mechanical Synovitis with Knee Effusion হিসেবে শনাক্ত করি।

হাঁটু থেকে অতিরিক্ত পানি বের করে প্রয়োজনীয় বিশ্রাম ও মুখে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ, রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ। 🤍

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।ঢাকাতে নিজের ব্যস্ততা শেষ করে ইনশাআল্লাহ আগামীকাল ০৭/০৯/২০২৬, রোজ সোমবা...
06/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঢাকাতে নিজের ব্যস্ততা শেষ করে ইনশাআল্লাহ আগামীকাল ০৭/০৯/২০২৬, রোজ সোমবার থেকে আবার হাতিয়াতে চেম্বার করবো, ইনশাআল্লাহ।
আমার সম্মানিত রোগীদের আন্তরিক ধন্যবাদ, যারা কষ্ট করে অপেক্ষা করছেন। ❤️
ইনশাআল্লাহ, আগামীকাল থেকে চেম্বারে দেখা করতে পারবেন।
🕐 চেম্বারের সময়ঃ
সকাল ১০টা – দুপুর ১টা
আসরের পর – মাগরিব পর্যন্ত
সবার দোয়া কামনা করছি।

03/09/2026

🦴 কাপড় মোচড়ানো বা ঘরের কাজ করতে গিয়ে কনুইতে ব্যথা? হতে পারে Tennis Elbow!

আমাদের অনেক ভাই-বোন ও মা-বাবা কাপড় মোচড়ানো, বাটাবাটি করা বা বারবার হাতের কাজ করার কারণে কনুইয়ের বাইরের দিকে ব্যথা অনুভব করেন। বিশেষ করে কোনো কিছু তুলতে গেলে, হাত দিয়ে কাজ করতে গেলে বা মুঠি শক্ত করতে গেলে ব্যথা বেড়ে যেতে পারে।

এ ধরনের সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় Tennis Elbow (Lateral Epicondylitis) বলা হয়।

আলহামদুলিল্লাহ, সঠিকভাবে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনার মাধ্যমে Tennis Elbow থেকে সুস্থ হওয়া সম্ভব। ❤️

কনুইয়ের ব্যথাকে দীর্ঘদিন অবহেলা না করে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#কনুইয়ের_ব্যথা #টেনিস_এলবো #কনুইয়ের_ব্যথার_চিকিৎসা #হাতের_ব্যথা #বয়স্কদের_কনুইয়ের_ব্যথা #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #ওসখালী #ওসখালী_বাজার #হাতিয়া

Address

পুপলার ডায়াগনস্টিক সেন্টার, ওসখালী, হাতিয়া
Hatiya

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Omar Faroque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share