05/09/2026
একটা ছোট মেয়ে, মাঝে মাঝে জ্বর, খেতে অরুচি, এবং তীব্র কাশি নিয়ে আমাদের কাছে আসে। তার কোন কফ পরীক্ষা করে রেজাল্ট আসে নাই। এক্সরে তেও ক্লিয়ার বোঝা যাচ্ছে না কি হতে পারে। ফলশ্রুতিতে বুকের সিটি স্ক্যান করে তার যক্ষা / টিবি রোগ ধরা পড়ল। যক্ষার ঔষধ শুরু হওয়াতেই রোগীর এখন আর জ্বর নাই। আশা করি ইনশাআল্লাহ আস্তে আস্তে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সবাই সচেতন হোন, সুস্থ থাকুন।