Shefa Homeo Medicare

Shefa Homeo Medicare Heal Naturally
Your Health, Our Responsibility �

12/06/2026



28/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদ মোবারক 🐮

26/05/2026
15/05/2026

শুক্রবার বেশি বেশি দুরুদ পাঠের দিন🌸

‎দুরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
‎(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

‎অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

‎— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

পিসিওএস-এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হচ্ছে।২০২৬ সালে international  consensus process এবং The Lancet-এ publication...
14/05/2026

পিসিওএস-এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হচ্ছে।

২০২৬ সালে international consensus process এবং The Lancet-এ publication-এর মাধ্যমে এই রেনেমিং ইনিশিয়েটিভ ঘোষণা করা হয়েছে, এবং নতুন গাইডলাইন ২০২৮ সালের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা বলা হয়েছে।

Polycystic O***y Syndrome (PCOS) এর নতুন নাম হচ্ছে:

Polyendocrine Metabolic Ovarian Syndrome (PMOS)

আর এই পরিবর্তন শুধু নতুন একটি অ্যাক্রোনিম নয় এর গুরুত্ব অনেক। অনেক বছর ধরেই “PCOS” নামটি কিছুটা মিসলিডিং ছিল। কারণ:

• অনেক পিসিওএস পেশেন্টস-এর ওভারিতে আসলে সিস্ট থাকে না।
• নামটি মূলত ফার্টিলিটি ও ওভারিকেই বেশি গুরুত্ব দিত।
• অথচ কন্ডিশনটির মেটাবলিক, হরমনাল, ইনফ্ল্যামেটরি এবং মেন্টাল হেলথ আসপেক্টস অনেকটাই উপেক্ষিত ছিল।

নতুন নামটি সেই বাস্তবতাকেই তুলে ধরে যা ক্লিনিশিয়ানস এবং পেশেন্টস বহু বছর ধরেই জানেন:

এটি শুধু রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার নয় এটি পুরো শরীরকে প্রভাবিত করা একটি এনডোক্রাইন ও মেটাবলিক কন্ডিশন।

এই পরিবর্তনের ফলে পেশেন্টসদের জন্য যা হতে পারে:

✔ আর্লিয়ার ডায়াগনসিস ।
✔ ইন্সুলিন রেজিস্টেন্স ও মেটাবলিক হেলথ এর বেটার রিকগনিশন ।
✔ আরও কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট এপ্রোচ।
✔ ফার্টিলিটি-এর বাইরের সিম্পটমস গুলোকেও গুরুত্ব দেওয়া।
✔ আরও রিসার্চ ফান্ডিং ও অ্যাওয়ার্নেস ।
✔ টাইপ 2 ডায়াবেটিস ও কার্ডিওভাসকুলার ডিজিজ–এর মতো লং টার্ম কন্ডিশন প্রতিরোধে আরও ভালো সাপোর্ট ।

তবে কিছু বিষয় পরিবর্তন হবে না:

• আপনার সিম্পটমস
• নিউট্রিশন ও লাইফস্টাইল সাপোর্ট এখনও গুরুত্বপূর্ণ
• ইন্ডিভিডুয়ালাইজেড কেয়ার এখনও এসেনসিয়াল



PCOS এর নাম পরিবর্তন করে PMOS করা হয়েছে।
13/05/2026

PCOS এর নাম পরিবর্তন করে PMOS করা হয়েছে।

12/05/2026


06/05/2026

Rod of Asclepius (আস্ক্লেপিয়াসের দণ্ড)
এটাই চিকিৎসাবিজ্ঞানের সঠিক প্রতীক।

এটি একটি সাধারণ দণ্ড, যার চারপাশে একটি মাত্র সাপ পেঁচানো থাকে
এর সাথে কোনো ডানা নেই

এর পেছনের গল্প:

আস্ক্লেপিয়াস ছিলেন প্রাচীন গ্রিক পুরাণের চিকিৎসা ও আরোগ্যের দেবতা।
তিনি ছিলেন দেবতা অ্যাপোলোর পুত্র এবং তাকে চিকিৎসাশাস্ত্র শিখিয়েছিলেন জ্ঞানী সেন্টর কাইরন। গ্রিক মিথোলজির মতে, তিনি এতটাই দক্ষ ছিলেন যে মৃত মানুষকেও জীবিত করতে পারতেন!

এতে প্রকৃতির স্বাভাবিক নিয়ম ভেঙে যায় বলে জিউস তাকে বজ্রপাত দিয়ে হত্যা করেন।

এর প্রতীকী অর্থ:

স্বাস্থ্য পুনরুদ্ধার
নতুন জীবন (সাপের খোলস বদলানো)
চিকিৎসা ও আরোগ্য

এই প্রতীকটি ব্যবহার করে World Health Organization সহ অনেক চিকিৎসা সংস্থা।


Caduceus (ক্যাডুসিয়াস):

এটি আসলে চিকিৎসার প্রতীক নয়, যদিও অনেক জায়গায় ভুলভাবে ব্যবহার করা হয়।
একটি দণ্ড
তার চারপাশে দুইটি সাপ পেঁচানো
উপরে ডানা থাকে

📖 এর পেছনের গল্প:

এটি গ্রিক দেবতা হারমিস (রোমানদের কাছে মারকিউরি)-এর দণ্ড।

এর আসল অর্থ:

ব্যবসা ও বাণিজ্য
আলোচনাপূর্ণ সমঝোতা
ভ্রমণ ও যোগাযোগ

❗ কেন বিভ্রান্তি?

মূলত ইতিহাসে ভুল ব্যবহারের কারণে, বিশেষ করে আমেরিকার আর্মি মেডিক্যাল কর্পস এটি ব্যবহার শুরু করায় মানুষ একে চিকিৎসার প্রতীক ভাবতে শুরু করে।

সহজে মনে রাখার উপায়:
এক সাপ = চিকিৎসা (Rod of Asclepius)
দুই সাপ + ডানা = ব্যবসা/যোগাযোগ (Caduceus)

Address

Chanchra Bazar Mor, Jashore Sadar, Jashore
Jessore
7400

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shefa Homeo Medicare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share