06/05/2026
PLID হলে ফিজিওথেরাপি, বিশ্রাম, ব্যায়াম এই তিন জিনিসের মাধ্যমে আপনাকে সুস্থ হতে হবে।
গবেষণা বলছে শতকরা ৮০-৯০% PLID সমস্যা ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হওয়া সম্ভব। বিষয় হচ্ছে আপনি কি থেরাপি নিচ্ছেন? কার কাছে নিচ্ছেন? শুধু ইলেক্ট্রো থেরাপির মাধ্যমে একজন PLID রোগী কখনো পরিপূর্ণ ভালো হওয়া সম্ভব নয়।
যখন আপনি কোথাও থেরাপি নিতে যাবেন একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে পর্যবেক্ষণ করবেন, রোগ নির্ণয় করবেন, আপনার ট্রিটমেন্ট প্লান তৈরি করবেন, তারপর ইলেক্ট্রো থেরাপি এবং ম্যানুয়াল থেরাপির সমন্বয়ে সঠিক ফিজিওথেরাপি দিবেন, তখন আপনি সুস্থ হতে থাকবেন।
এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থেরাপির সাথে সাথে আপনাকে বাসায় নিয়মিত ব্যায়াম করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম করতে হবে। এভাবে মেইনটেইন করতে পারলে ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠবেন।
মনে রাখবেন PLID একটি রোগ, এবং এই রোগের চিকিৎসা আছে।
আপনাকে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে।