Hamdard Kasba, B-Baria Branch

  • Home
  • Hamdard Kasba, B-Baria Branch

Hamdard Kasba, B-Baria Branch •ব্যবস্থাপত্রের জন্য ফি নেওয়া হয় না।

30/04/2026
14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
Hamdard Laboratories (Waqf) Bangladesh, কসবা শাখা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সকলকে জানাই আন্তরিক নববর্ষের শুভেচ্ছা।
নতুন বছরের শুভ সূচনায় আমাদের চিকিৎসা কেন্দ্রে আসুন এবং উপভোগ করুন বিনামূল্যে চিকিৎসা সেবা। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

06/04/2026

হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত
--------------------------------------------------------------------------
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। ৪ ঠা মার্চ ২০২৬, শনিবার সকালে হামদর্দের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে নতুন পণ্য দুটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া ।

এ সময় তিনি বলেন, সিনিয়র ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস্, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুনের নেতৃত্বে বিপণন বিভাগের অগ্রযাত্রার অনন্য উদাহরণ আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বার। ইতোমধ্যে ফ্রুট সিরাপ আমরূপালিসহ বেশ কয়েকটি পণ্য বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নতুন দুটি পণ্যও ভোক্তা চাহিদা পূরণ করবে বলে প্রত্যাশা করেন ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া ।

অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, হামদর্দ সবসময় গুণগত মানের ব্যাপারে আপসহীন। যার কারণেই দেশের বাইরে হামদর্দ পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে। সময়ের প্রয়োজনে নতুন নতুন পণ্য এবং ওষুধ উৎপাদনের মাধ্যমে হামদর্দ গ্রাহকের প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে ।

অনুষ্ঠানে হামদর্দের পরিচালকবৃন্দসহ বিপণন বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাম এর প্রাদুর্ভাব প্রতিকারে হামদর্দ এর কার্যকরী ঔষধসমূহ
31/03/2026

হাম এর প্রাদুর্ভাব প্রতিকারে হামদর্দ এর কার্যকরী ঔষধসমূহ

কোষ্ঠকাঠিন্য (Constipation) দীর্ঘদিন থাকলে হজমের সমস্যা ও পাইলসের ঝুঁকি বাড়াতে পারে—তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান, আঁশ...
31/03/2026

কোষ্ঠকাঠিন্য (Constipation) দীর্ঘদিন থাকলে হজমের সমস্যা ও পাইলসের ঝুঁকি বাড়াতে পারে—তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম অত্যন্ত জরুরি।
সময়মতো মলত্যাগের অভ্যাস গড়ে তুলুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ অবহেলা করলে সমস্যা জটিল হতে পারে।

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী মেটাবলিক রোগ, যা সঠিক নিয়ন্ত্রণ না হলে হৃদরোগ, কিডনি ও স্নায়ুর জটিলতা সৃষ্টি করতে পারে।নি...
30/03/2026

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী মেটাবলিক রোগ, যা সঠিক নিয়ন্ত্রণ না হলে হৃদরোগ, কিডনি ও স্নায়ুর জটিলতা সৃষ্টি করতে পারে।
নিয়মিত মনিটরিং, সুষম খাদ্য, ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সুস্থ জীবনের প্রধান শর্ত।

Address

Kasba Plaza Market, Beside Kasba-Kuti Road, Kasba, B. Baria.

Alerts

Be the first to know and let us send you an email when Hamdard Kasba, B-Baria Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hamdard Kasba, B-Baria Branch:

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share