20/01/2026
আজ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ (NCD) বিষয়ে কাঠালিয়া উপজেলার সকল সিএইচসিপি-দের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এই প্রশিক্ষণের আলোকে জানানো যাচ্ছে যে—
এখন থেকে কাঠালিয়া উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ প্রদান করা হবে।
📌 উল্লেখ্য বিষয়:
ওষুধ গ্রহণের জন্য রোগীকে অবশ্যই
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এনসিডি (NCD) কার্ড করে নিতে হবে।
সুস্থ থাকুন, নিয়মিত চিকিৎসা নিন—
কমিউনিটি ক্লিনিক আপনার।