Dr. Nayan Moy Tripura

  • Home
  • Dr. Nayan Moy Tripura

Dr. Nayan Moy Tripura Senior Consultant,
Pediatric Orthopedic & Trauma Surgeon,
Modernized District Sadar Hospital, Khagrachari Hill District
(23)

27/08/2026

জয়েন্টের একেবারে কাছে ঊরুসন্ধি হাড়টি ভেঙে গিয়েছিল। রোগীটি পাহাড় থেকে পাহাড় পেরিয়ে আমার কাছে এসেছিলেন।

তবে রোগীকে দেখে, পরীক্ষা-নিরীক্ষা করে মনে হলো এখানেই চিকিৎসা করা সম্ভব। তাই অপারেশনটি সম্পন্ন করলাম।

আশা করি, কোনো ইনফেকশন বা অন্য কোনো জটিলতা না হলে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি।
রোগী ভালো থাকলেই আমাদের পরিশ্রম সার্থক।

জয়েন্টের একেবারে পাশে ঊরুসন্ধি হাড়টি ভেঙে গিয়েছিল। রোগীটি পাহাড় থেকে পাহাড় পেরিয়ে আমার কাছে এসেছিলেন। তবে রোগীকে দ...
27/08/2026

জয়েন্টের একেবারে পাশে ঊরুসন্ধি হাড়টি ভেঙে গিয়েছিল।
রোগীটি পাহাড় থেকে পাহাড় পেরিয়ে আমার কাছে এসেছিলেন।

তবে রোগীকে দেখে, পরীক্ষা-নিরীক্ষা করে মনে হলো এখানেই চিকিৎসা করা সম্ভব। অপারেশনটি সম্পন্ন করলাম।

আশা করি, কোনো ইনফেকশন বা অন্য কোনো জটিলতা না হলে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। ❤️

রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি।
রোগী ভালো থাকলেই আমাদের পরিশ্রম সার্থক।

🦴 পড়ে গিয়ে ছুটে গিয়েছিল কনুইয়ের জোড়া!তীব্র ব্যথায় চেম্বারে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই ছুটে যাও...
26/08/2026

🦴 পড়ে গিয়ে ছুটে গিয়েছিল কনুইয়ের জোড়া!

তীব্র ব্যথায় চেম্বারে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই ছুটে যাওয়া কনুইয়ের জোড়া বসিয়ে দেওয়া হলো। ❤️

🎥 পুরো ঘটনাটি দেখতে ভিডিওটি দেখুন।

আজকের ভিডিওতে দেখুন, পা পিছলে পড়ে গিয়ে কনুইয়ের জোড়া ছুটে যাওয়া (Elb...

26/08/2026

রোগীর বুজতেই পারেনি

মহিলাটি এসেছিলেন ডান হাতের এলবো জয়েন্টে প্রচণ্ড ব্যথা নিয়ে। পরীক্ষা করে দেখলাম, এটি Elbow Joint Dislocation।

আধুনিক জেলা সদর হাসপাতাল, খাগড়াছড়িতে আঘাত পেয়ে, তাঁকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এলবোটি রিডাকশন করে বসিয়ে দিলাম।

এলবোটি সঠিক অবস্থানে চলে এসেছে।
রোগীর দ্রুত সুস্থতা কামনা করি। ❤️

25/08/2026

"চার বছরের কষ্টের অবসানের প্রত্যাশা"

একটি দুর্ঘটনায় এই ভদ্রলোকের পায়ের হাড় ভেঙ্গে(উরুসন্ধির হাড়)যায়। ভাঙার পর অপারেশন করে ভেতরে রড দেওয়া হয়। দুর্ভাগ্যবশত পরবর্তীতে তাঁর পায়ে ইনফেকশন হয়। ইনফেকশনের কারণে ভেতরের রডটি খুলে দিতে হয় এবং পায়ের দৈর্ঘ্য কিছুটা কমিয়ে বাইরে থেকে ইলিজারভ রিং এক্সটার্নাল ফিক্সেটর দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেটিও ব্যর্থ হয়।

২০২২ সাল থেকে ২০২৬—প্রায় চার বছর ধরে তিনি অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।

সুদূর সমতল থেকে পাহাড়ে তিনি এসেছেন এক বুক আস্থা, নির্ভরতএবং বিশ্বাস নিয়ে।
আমি তাঁকে বলেছি—সর্বোচ্চ চেষ্টা করব, আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করব। তবে সঠিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সার্বিক মূল্যায়নের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আশা করি, সৃষ্টিকর্তার কৃপায় আমরা তাঁর দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারব।

সবাই এই ভদ্রলোকের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
আমরা যেন তাঁকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি—এই কামনাই করি। ❤️

আস্থা নির্ভরতা এবং বিশ্বাস রাখুন সবসময়।

ছোট্ট বাবু বাম হাতের রেডিয়াসে ফ্র্যাকচার নিয়ে আমার কাছে এসেছিল। তখন প্লাস্টার করে দিয়েছিলাম।  ফলো-আপে আবার এসেছে জেলা...
25/08/2026

ছোট্ট বাবু
বাম হাতের রেডিয়াসে ফ্র্যাকচার নিয়ে আমার কাছে এসেছিল। তখন প্লাস্টার করে দিয়েছিলাম।
ফলো-আপে আবার এসেছে জেলা সদর হাসপাতাল, খাগড়াছড়িতে।
এসে আমার সাথে দাঁত কেলিয়ে সুন্দর একটা ছবি তুলল!
রোগী খুশি, রোগীর খুশিতে আমিও খুশি। ❤️

ছোট্ট বাবুটার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি।

আস্থা নির্ভরতা এবং বিশ্বাস রাখুন সবসময়।

24/08/2026

বাইক দুর্ঘটনায় গুরুতর র " ক্তা"ক্ত অবস্থায় -

(Open Fracture) নিয়ে রোগী সরাসরি আমাদের কাছে পৌঁছান।

তাৎক্ষণিকভাবে এক্স-রে পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে, তার পায়ের টিবিয়া ও ফিবুলা হাড়ের নিচের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং স্থানচ্যুত (Fracture Distal Third of Left Tibia and Fibula) হয়েছে।

উন্নত চিকিৎসার স্বার্থে বড় কোনো কাটাছেঁড়া না করে আমরা একটি বিশেষ মিনিমালি ইনভেসিভ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিই। এরপর অত্যাধুনিক C-Arm মেশিনের লাইভ মনিটরিংয়ের সাহায্যে হাড়ের সঠিক অবস্থান পর্যবেক্ষণ করে, মাত্র দুটি ছোট ছিদ্রের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে পুরো অপারেশনটি সম্পন্ন করা হয়।

বড় কোনো অস্ত্রোপচার না হওয়ায় রক্তক্ষরণ ও ইনফেকশনের ঝুঁকি যেমন কমেছে,

তেমনি রোগীর দ্রুত সুস্থ হওয়ার পথও সুগম হয়েছে। তরুণটির দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক শুভকামনা।

✅ আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সব সময়।

কিউট বাবুটার ক্লাভিকল ফ্র্যাকচার    কিউট বাবুটাকে নিয়ে মা-বাবা এসেছিলেন ডান হাতের ক্লাভিকল (কলারবোন) ফ্র্যাকচার নিয়ে। ...
23/08/2026

কিউট বাবুটার ক্লাভিকল ফ্র্যাকচার

কিউট বাবুটাকে নিয়ে মা-বাবা এসেছিলেন ডান হাতের ক্লাভিকল (কলারবোন) ফ্র্যাকচার নিয়ে। সুন্দরভাবে ব্যান্ডেজ ও ইমোবিলাইজেশন করে দেওয়া হলো।
ছোট বাচ্চাদের ক্লাভিকল ফ্র্যাকচার সাধারণত সঠিকভাবে ইমোবিলাইজ করে রাখলেই ধীরে ধীরে ভালো হয়ে যায়। তবে অনেক সময় মা-বাবারা ভয় পেয়ে যান—ভাঙার জায়গায় শক্ত একটা গুটলি বা চাকার মতো অংশ তৈরি হয়েছে দেখে।
এটা নিয়ে সাধারণত দুশ্চিন্তার কারণ নেই। এটি হাড় জোড়া লাগার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এই গুটলিটা ধীরে ধীরে ছোট হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই আগের মতো স্বাভাবিক হয়ে আসে।
তাই মা-বাবাদের প্রতি অনুরোধ—বাচ্চার হাড় ভাঙলে কোনো অযাচিত/অপ্রশিক্ষিত ব্যক্তির কাছে না নিয়ে গিয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে আমাদের ছোট ছোট কিউট বাবুগুলো খুব সুন্দরভাবেই সুস্থ হয়ে ওঠে।

বাবু সুস্থ থাকুক, হাসিখুশি থাকুক—এটাই সবচেয়ে বড় আনন্দ। ❤️

আস্থা নির্ভরতা এবং বিশ্বাস রাখুন সবসময়।

23/08/2026

জেনু রিকারভেটাম (Genu Recurvatum) বা হাঁটুর পেছনের দিকে অতিরিক্ত বেঁকে যাওয়ার মতো এক দুর্লভ ও জটিল সমস্যা নিয়ে এই ছোট্ট বাবুটি আমাদের কাছে এসেছিল।

সোজা হয়ে দাঁড়ানো কিংবা স্বাভাবিকভাবে হাঁটাচলা করা যার জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল।

Pediatric Orthopaedic Society of Bangladesh (POSB) এবং খাগেন্দ্র শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে এই শিশুটির অস্ত্রোপচার (Surgery) সম্পন্ন করা হয়।

✅ আস্থা নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

22/08/2026

কথা বলতে কষ্ট হওয়া শিশুটি এখন স্পষ্ট বলতে পারছে!

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।

জিহ্বা আটকে থাকা বা টং-টাই (Tongue-Tie) সমস্যার কারণে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আসা এই ছোট্ট সোনামণির কথা বলতে ও স্পষ্ট উচ্চারণে বেশ কষ্ট হচ্ছিল।

অবশেষে একটি অত্যন্ত সফল ও ক্ষুদ্র চিকিৎসাসেবার (Frenotomy) মাধ্যমে তার টং-টাই রিলিজ করা হয়েছে।

অপারেশনের কিছু সময় পরেই দেখা যায় সে আগের চেয়ে অনেক স্পষ্ট করে কথা বলতে পারছে!

শিশুটির এই স্বাভাবিক বিকাশ ও মুখের হাসিই আমাদের পুরো টিমের সর্বশ্রেষ্ঠ পাওনা।

সবাই আমাদের এই ছোট্ট সোনামণির জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাবেন, সে যেন সুন্দর ও সুস্থ জীবন নিয়ে বড় হতে পারে।

সঠিক চিকিৎসা ও ভালোবাসায় মানুষের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।
স্বাস্থ্য বিষয়ক যেকোনো সচেতনতা ও সেবায় সবসময় আপনার পাশে।

Tongue tie release procedure bangla
টং টাই অপারেশন কিভাবে করে / Tongue tie treatment
জিহ্বা বাঁধা সমস্যার সমাধান কি / Tongue tie surgery

✅ আস্থা নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nayan Moy Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share