Dr. Reza

Dr. Reza রজতশুভ্র�

সময় কখন কাকে কোথায় নিয়ে যাবে, তা আগে থেকে অনুমান করা কঠিন। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন, যাদের শুরুটা ছিল সাধারণ অবস্থান ...
17/06/2026

সময় কখন কাকে কোথায় নিয়ে যাবে, তা আগে থেকে অনুমান করা কঠিন। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন, যাদের শুরুটা ছিল সাধারণ অবস্থান থেকে, কিন্তু পরবর্তীতে তারা উঠে এসেছেন ক্ষমতার শীর্ষে।

১৯৯০-এর দশকে ভ্লাদিমির পুতিনকে প্রায়ই দেখা যেত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তৎকালীন মেয়র আনাতোলি সোবচাকের সঙ্গে কাজ করতে। সে সময় তিনি সোবচাকের প্রশাসনে দায়িত্ব পালন করতেন এবং বিভিন্ন কাজে তাকে সহায়তা করতেন।

সেই সময়ের অনেক ছবিতে পুতিনকে নথিপত্র বা ব্যাগ হাতে দেখা যায়। তখন হয়তো খুব কম মানুষই ধারণা করতে পেরেছিলেন, কয়েক দশক পর তিনিই হয়ে উঠবেন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন।

পরবর্তী সময়ে রাশিয়ার রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে পুতিনের। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর তিনি দেশটির প্রেসিডেন্ট হন এবং বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব বিস্তারকারী নেতাদের একজন হিসেবে পরিচিতি পান।

তার এই যাত্রা দেখায়, আজ যে মানুষটি কোনো প্রতিষ্ঠানে সহকারী, কর্মী বা তুলনামূলক ছোট কোনো দায়িত্বে আছেন, ভবিষ্যতে তিনিই হয়তো নেতৃত্বের জায়গায় পৌঁছে যেতে পারেন।

উচ্চাকাঙ্ক্ষা, ধৈর্য, সুযোগ এবং সময়ের সমন্বয় অনেক সময় মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে।

১৯৯৩ সালে গুলিবিদ্ধ হয়ে উড়ার ক্ষমতা হারিয়েছিল মালেনা। তারপর ক্রোয়েশিয়ার এক ছোট্ট গ্রামের ছাদেই কেটে যায় তার জীবন। ...
17/06/2026

১৯৯৩ সালে গুলিবিদ্ধ হয়ে উড়ার ক্ষমতা হারিয়েছিল মালেনা। তারপর ক্রোয়েশিয়ার এক ছোট্ট গ্রামের ছাদেই কেটে যায় তার জীবন। কিন্তু প্রতি বছর প্রায় ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে তার কাছে ফিরে আসত ক্লেপেতান। টানা প্রায় দুই দশক ধরে চলা এই ঘটনাই আজ পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রাণিজগতের গল্পগুলোর একটি।

---

১৯৯৩ সাল। ক্রোয়েশিয়ার পূর্বাঞ্চলের ছোট্ট গ্রাম ব্রডস্কি ভারোশের আকাশে সেদিনও অন্য দিনের মতো উড়ছিল একটি সাদা সারস। হঠাৎ শিকারিদের গুলিতে তার একটি ডানা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। সেই মুহূর্তেই যেন বদলে যায় তার পুরো জীবন। সারসটির নাম মালেনা। আঘাত এতটাই গুরুতর ছিল যে সে আর কোনোদিন আকাশে ডানা মেলে উড়তে পারেনি। যেসব সারস জন্মগতভাবে আকাশকে নিজের ঘর মনে করে, তাদের মধ্যে একজনকে হঠাৎ মাটিতে থেমে যেতে হয়েছিল। সেই অসহায় সময়ে তাকে আশ্রয় দেন অবসরপ্রাপ্ত পরিচর্যাকারী স্টিয়েপান ভোকিচ। নদীর ধারে আহত অবস্থায় মালেনাকে খুঁজে পাওয়ার পর তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। শীতের কনকনে ঠান্ডা থেকে বাঁচাতে বানিয়ে দেন আলাদা ঘর, নিয়মিত খাবারের ব্যবস্থা করেন এবং বছরের পর বছর তাকে নিজের পরিবারের সদস্যের মতো যত্নে রাখেন। অন্য সারসেরা যখন প্রতি বছর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার পথে উড়ে যেত, মালেনা তখন ভোকিচের বাড়ির ছাদে বসে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকত।

২০০১ সালে সেই অপেক্ষার রং বদলে যায়। এক পুরুষ সারস এসে মালেনার পাশে বাসা বাঁধে। তার নাম দেওয়া হয় ক্লেপেতান। শীত এলেই সে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়ে যেত, আর বসন্তের শুরুতেই আবার ফিরে আসত মালেনার কাছে। গবেষকদের হিসেবে এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ হাজার কিলোমিটার। আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল, ভূমধ্যসাগর এবং ইউরোপের নানা অংশ অতিক্রম করে সে প্রতি বছর একই বাড়ির একই ছাদে ফিরে আসত। এই ফিরে আসা একবার বা দুবার নয়, টানা প্রায় দুই দশক ধরে নথিবদ্ধ হয়েছে। ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম প্রতি বছর ক্লেপেতানের আগমনের খবর প্রকাশ করত, আর হাজার হাজার মানুষ অপেক্ষা করত কবে আবার সেই সাদা সারসটি মালেনার পাশে এসে দাঁড়াবে।

মালেনা উড়তে না পারলেও তাদের সংসার থেমে থাকেনি। ভোকিচের সহায়তায় ক্লেপেতান ও মালেনা একসঙ্গে মোট ৬৬টি ছানার জন্ম দেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রতি বছর ছানারা বড় হলে ক্লেপেতান তাদের নিয়ে দক্ষিণে উড়ে যেত। মালেনা থেকে যেত নিজের বাসায়। একদিকে দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে হাজার হাজার কিলোমিটার দূরের যাত্রা—তারপরও প্রতি বসন্তে আকাশ যেন আবার তাদের মিলিয়ে দিত। এই দৃশ্য বহু মানুষের কাছে শুধু প্রাণিজগতের ঘটনা ছিল না, বরং এমন এক সম্পর্কের ছবি হয়ে উঠেছিল, যার ব্যাখ্যা হয়তো সবসময় বিজ্ঞানের ভাষায় মেলে না।

তবে তাদের জীবন সবসময় শান্ত ছিল না। ২০১৭ সালে ক্লেপেতান ফিরে এসে দেখতে পায়, মালেনার বাসায় আরেকটি পুরুষ সারস রয়েছে এবং একটি ডিমও রয়েছে সেখানে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ক্লেপেতান সেই প্রতিদ্বন্দ্বী সারসকে তাড়িয়ে দেয় এবং ডিমটিও নষ্ট করে ফেলে। ঘটনাটি ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যমে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। এতে স্পষ্ট হয়, সারসদের জীবনেও এলাকা রক্ষা এবং সঙ্গীকে ঘিরে প্রতিযোগিতা কতটা প্রবল হতে পারে।

২০১৯ সালে ক্লেপেতান সময়মতো না ফেরায় অনেকেই ধরে নিয়েছিলেন সে আর বেঁচে নেই। কিন্তু ২০২০ সালের এপ্রিল মাসে সে আবার ফিরে আসে। ২০২১ সালেও সে মালেনার কাছে ফিরে এসেছিল। সেই বছরই, ৭ জুলাই, ২৮ বছর ধরে স্টিয়েপান ভোকিচের স্নেহে বেঁচে থাকার পর মালেনার মৃত্যু হয়। সে সময় তার বয়স ছিল প্রায় ২৮ বছর। পরবর্তীকালে ক্রোয়েশিয়ার বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, ক্লেপেতান এখনও জীবিত এবং তার নতুন সঙ্গীর নাম ম্লাদা। ভোকিচের বাড়ির কাছেই আপেল গাছের নিচে মালেনাকে সমাধিস্থ করা হয়েছে, আর মাঝে মাঝে ক্লেপেতান সেই জায়গার আশপাশে এসে দাঁড়ায় বলেও স্থানীয়রা জানিয়েছেন।

১৯৩০-এর দশকের আগে পৃথিবীর সঙ্গে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করত পাপুয়া নিউগিনির পার্বত্য অঞ্চলের অনেক মানুষ। দুর্গম পা...
16/06/2026

১৯৩০-এর দশকের আগে পৃথিবীর সঙ্গে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করত পাপুয়া নিউগিনির পার্বত্য অঞ্চলের অনেক মানুষ। দুর্গম পাহাড়, ঘন জঙ্গল ও বিচ্ছিন্ন উপত্যকার কারণে বাইরের বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ অত্যন্ত সীমিত ছিল।

তাই যখন প্রথমবার তারা সাদা চামড়ার মানুষদের সামনে দেখে, সেটি তাদের কাছে ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।

নিউগিনির পার্বত্য অঞ্চলের কিছু বাসিন্দার কাছে সাদা চামড়ার মানুষ ছিল সম্পূর্ণ অচেনা। বাইরের পৃথিবী সম্পর্কে সীমিত ধারণার কারণে অনেকে শুরুতে তাদের ব্যাখ্যা করান নিজেদের বিশ্বাস ও সংস্কৃতির আলোকে।

একজন স্থানীয় ব্যক্তির স্মৃতিচারণ অনুযায়ী, তারা ভাবতেন- মৃত্যুর পর তাদের জনগোষ্ঠীর মানুষেরা অন্য কোথাও চলে যায়, সাদা রূপ ধারণ করে এবং আত্মা হিসেবে ফিরে আসে। তাই প্রথমদিকে সাদা চামড়ার মানুষদের দেখে কেউ কেউ মনে করেছিল, তাদের মৃত পূর্বপুরুষরাই ফিরে এসেছে!

পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বৈচিত্র্যময় দেশ। বর্তমানে দেশটিতে শত শত জনগোষ্ঠী ও ভাষার অস্তিত্ব রয়েছে।

পাহাড়, জঙ্গল ও বিচ্ছিন্ন ভৌগোলিক পরিবেশের কারণে এখানে বহু সংস্কৃতি দীর্ঘ সময় ধরে আলাদাভাবে বিকশিত হয়েছে।

গবেষকদের মতে, প্রায় ৬০ হাজার বছর আগে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল থেকে প্রথম মানুষ পাপুয়া নিউগিনিতে পৌঁছায়। সে সময় বরফ যুগের কারণে সমুদ্রপৃষ্ঠ নিচু ছিল এবং দ্বীপগুলোর মধ্যকার দূরত্ব তুলনামূলকভাবে কম ছিল।

আফ্রিকা ও ইউরেশিয়ার বাইরে আধুনিক মানুষের প্রাচীন বসতির অন্যতম অঞ্চল ছিল নিউগিনি। অস্ট্রেলিয়ার মানুষের আগমনের কাছাকাছি সময়েই এখানে মানুষের বসতি গড়ে ওঠে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রায় খ্রিস্টপূর্ব ৭০০০ সালের দিকে নিউগিনির পার্বত্য অঞ্চলে স্বাধীনভাবে কৃষির বিকাশ ঘটে। পৃথিবীর খুব কম কয়েকটি অঞ্চলের মধ্যে এটি একটি, যেখানে আলাদাভাবে উদ্ভিদ চাষের সূচনা হয়েছিল।

প্রায় আড়াই হাজার বছর আগে অস্ট্রোনেশীয় ভাষাভাষী জনগোষ্ঠীর আগমনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নতুন সংস্কৃতি, মৃৎশিল্প, শূকর পালন এবং মাছ ধরার বিভিন্ন কৌশল ছড়িয়ে পড়ে।

Dr-Tanvir Reza

🇧🇷 ব্রাজিলের শেষ ৬ বিশ্বকাপের ফলাফল—🏆 ২০০২ — চ্যাম্পিয়ন🇩🇪 ২০০৬ — কোয়ার্টার ফাইনাল🇿🇦 ২০১০ — কোয়ার্টার ফাইনাল🇧🇷 ২০১৪ — চতু...
13/06/2026

🇧🇷 ব্রাজিলের শেষ ৬ বিশ্বকাপের ফলাফল—

🏆 ২০০২ — চ্যাম্পিয়ন
🇩🇪 ২০০৬ — কোয়ার্টার ফাইনাল
🇿🇦 ২০১০ — কোয়ার্টার ফাইনাল
🇧🇷 ২০১৪ — চতুর্থ স্থান
🇷🇺 ২০১৮ — কোয়ার্টার ফাইনাল
🇶🇦 ২০২২ — কোয়ার্টার ফাইনাল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
কিন্তু ২০০২ সালের পর আর বিশ্বকাপ ট্রফি ছোঁয়া হয়নি সেলেসাওদের।

তাহলে কি ২০২৬-এ শেষ হবে সেই দীর্ঘ অপেক্ষা? 🏆

🇧🇷 ব্রাজিল কিংবদন্তি Garrincha আন্তর্জাতিক ফুটবলে এমন এক রেকর্ড গড়ে গেছেন, যা হয়তো আর কখনো ভাঙা যাবে না।তিনি ব্রাজিলের...
13/06/2026

🇧🇷 ব্রাজিল কিংবদন্তি Garrincha আন্তর্জাতিক ফুটবলে এমন এক রেকর্ড গড়ে গেছেন, যা হয়তো আর কখনো ভাঙা যাবে না।

তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ১৯৫৫ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত। এই সময়ে ব্রাজিলের হয়ে যে ম্যাচগুলো খেলেছেন, তার মধ্যে মাত্র একটিতেই পরাজয়ের স্বাদ পেয়েছিলেন। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

আরও অবিশ্বাস্য বিষয় হলো, Pelé ও গ্যারিঞ্চা যখন একসঙ্গে মাঠে নেমেছেন, ব্রাজিল কখনো হারেনি। এই জুটি ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

💛💚 একটি পরাজয়, দুটি বিশ্বকাপ, আর অমর এক উত্তরাধিকার— গ্যারিঞ্চার রেকর্ড ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়।

11/06/2026

এভাবেই চলছে চলবে,,,

আমার মেডিকেল এর ৪৮ তম ব্যাচের ডা: শিবু দাদা🥲

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category