14/09/2025
শুভ প্রতিষ্ঠা বার্ষিকী 🌹
❤️৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ❤️
প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক, মানবিক,স্বেচ্ছাসেবী, সমাজসেবা ও শিক্ষাসেবা সাংস্কৃতিক অঙ্গনে কার্যক্রম চালিয়ে হাটি হাটি পা পা করে অসংখ্য মানুষের অফুরন্ত ভালবাসায় ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। অর্থাৎ অর্ধ যুগে পদার্পণ করেছে জাগ্রত তরুণ সামাজিক সংগঠন টি।
এ উপলক্ষে উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী এই সংগঠনের সকল সদস্য,উপদেষ্টা ও পরিচালানা পরিষদের সদস্য , শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালবাসা ।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা মেধা, শ্রম, অর্থ, পরামর্শ দিয়ে মানবকল্যাণ কাজে প্রেরণা যুগিয়েছেন তাঁদের কাছে সংগঠন পরিবার চির ঋণী। তাঁদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি।
অতীতের মত আগামী দিনে সকল সামাজিক ও মানবিক কাজে দেশী-প্রবাসী সকল শুভাকাঙ্ক্ষীবৃন্দের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখলে সোনালী সমাজ বিনির্মানে এই সংগঠন টি সমাজকল্যাণে বিশেষ অবদান রাখবেন ইনশাআল্লাহ।