Dr. Feroz

Dr. Feroz MBBS, CCD(BIRDEM)
ADMU(DHAKA)
BLS(GMCH),
1 YEAR TRAINING (INDIA)
SONOLOGIST CONSULTANT,
DIABETOLOGIST,
BMDC REG.NO: A-137455

মাত্র ৩১ বছর বয়সে কারিনা কায়সারের মৃত্যু…কারণ — লিভার ফেইলিউর।দিন দিন ভয়াবহভাবে বাড়ছে লিভারের রোগী।প্রশ্ন হলো — কেন এত ম...
16/05/2026

মাত্র ৩১ বছর বয়সে কারিনা কায়সারের মৃত্যু…
কারণ — লিভার ফেইলিউর।
দিন দিন ভয়াবহভাবে বাড়ছে লিভারের রোগী।

প্রশ্ন হলো — কেন এত মানুষ লিভারের সমস্যায় আক্রান্ত হচ্ছে?

কারণ, এই দেশে অসংখ্য মানুষ না জেনেই Fatty Liver নিয়ে ঘুরছে।
আল্ট্রাসনোগ্রামে “Fatty Liver Grade-1” আসলে অনেকেই গুরুত্ব দেয় না।
কিন্তু বিপদের শুরু সেখান থেকেই।

প্রতিদিনের খাবারের তালিকায় —
বিস্কুট-চা, অতিরিক্ত ভাত, কোমল পানীয়, ফাস্টফুড, প্রসেসড খাবার, অতিরিক্ত চিনি, ভেজাল তেল…
এসব ধীরে ধীরে লিভারে চর্বি জমায়।

তারপর শুরু হয় —
⚠️ Insulin Resistance
⚠️ SGPT বৃদ্ধি
⚠️ Triglyceride ও LDL বৃদ্ধি
⚠️ ডায়াবেটিস
⚠️ লিভার ইনফ্লামেশন, ফাইব্রোসিস, এমনকি সিরোসিস

আরেকটি বড় কারণ — Hepatitis Virus।
দূষিত খাবার-পানি, অপরিষ্কার পরিবেশ এবং অসচেতনতা লিভারকে নীরবে ক্ষতিগ্রস্ত করছে।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো —
অকারণে ওষুধ খাওয়া।
জ্বর হলেই প্যারাসিটামল, ব্যথা হলেই Painkiller, সামান্য সমস্যাতেই Antibiotic —
এসবের অতিরিক্ত ব্যবহারও লিভারের বড় ক্ষতির কারণ হতে পারে।

যেসব টেস্ট নিয়মিত করা জরুরি:
✔️ Fasting Lipid Profile
✔️ SGPT / ALT
✔️ Fasting Blood Sugar
✔️ HbA1c

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যা জরুরি:
✅ ওজন কমানো
✅ চিনি ও কোমল পানীয় কমানো
✅ ফাস্টফুড ও প্রসেসড খাবার এড়িয়ে চলা
✅ নিয়মিত হাঁটা ও ব্যায়াম
✅ পর্যাপ্ত ঘুম
✅ অযথা ওষুধ না খাওয়া
✅ ধূমপান ও অ্যালকোহল পরিহার

মনে রাখবেন —
Fatty Liver শুরুতেই ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ সম্ভব।
কিন্তু আমরা সচেতন হই তখনই, যখন অবস্থা অনেক খারাপ হয়ে যায়।

সচেতন হোন।
কারণ মানুষ শুধু ভাইরাসে না,
ভেজাল খাবার, খারাপ লাইফস্টাইল, অজ্ঞতা আর অবহেলাতেও মারা যাচ্ছে।

— collected

পানের বোঁটা মলদ্বারে ঢুকিয়ে বাচ্চাকে পটি করানোএকটি প্রাচীন পদ্ধতি। আমাদের সমাজে নানী-দাদীরা এই পদ্ধতি শিখেছেন তাদের পূর...
14/04/2026

পানের বোঁটা মলদ্বারে ঢুকিয়ে বাচ্চাকে পটি করানো
একটি প্রাচীন পদ্ধতি। আমাদের সমাজে নানী-দাদীরা এই পদ্ধতি শিখেছেন তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। এখনো অনেক মা না জেনেই সেটি অনুসরণ করেন।

নবজাতক (০–৬ মাস) শুধুমাত্র মায়ের দুধ খায়। এই দুধ খুব সহজে হজম হয়, কিন্তু অনেক সময় গ্যাস তৈরি হতে পারে। এর ফলে ২–৩ দিন, এমনকি ৫–৬ দিন পর্যন্ত পটি না হওয়াও স্বাভাবিক একটি বিষয়।

এতে যে ক্ষতিগুলো হতে পারে—
❌ মলদ্বারের নরম অংশে আঘাত লাগতে পারে
❌ সংক্রমণ (ইনফেকশন) হতে পারে
❌ ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত বা ছিঁড়ে যেতে পারে
❌ নিজের স্বাভাবিক পটি করার ক্ষমতা হারাতে পারে
❌ ভবিষ্যতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে

💮 কি করা উচিতঃ
1. শিশুকে নিয়মিত বুকের দুধ দিন
2. বাচ্চার পেটে ঘড়ির কাঁটার দিকে আলতো ম্যাসাজ করুন
3. বাচ্চার পা সাইকেল চালানোর মতো নাড়ান
4. ধৈর্য ধরুন—বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিজে থেকেই ঠিক হয়ে যায়

💮 কি করা উচিত নয়ঃ
1. মলদ্বারে পানের বোঁটা বা অন্য কোনো কিছু ঢোকাবেন না
2. জোর করে পটি করানোর চেষ্টা করবেন না
3. অযথা আতঙ্কিত হবেন না

💮 কখন ডাক্তারের কাছে যাবেনঃ

- যদি ৬ দিনের বেশি পটি না করে,
- পেট শক্ত হয়ে যায়,
- বাচ্চা অতিরিক্ত কান্না করে,
- বমি করে বা দুধ খেতে না চায়
তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
Collected & Edited by me

01/04/2026

আগামী রোববার থেকে ৬ মাস -৫ বছর বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। নিজ এলাকার টিকা কেন্দ্রে খোজ নিন।

08/11/2025

এখন বাচ্চাদের ভাইরাস জনিত ব্রংকিওলাইটিস,নিউমোনিয়া ও ডায়*রিয়া বেশি হচ্ছে। এগুলো সবগুলোই একজন থেকে আরেক জনের মাঝে ছড়িয়ে পড়ছে। ভীড় ও জনসমাগমে বাচ্চাকে নিবেন না

Address

Sher-E-Bangla Road, Khulna Islami Hospital & Diagnostic, Khulna
Khulna
9100

Telephone

+8801615355566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Feroz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Feroz:

Shortcuts

Share

Category