মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম

মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম, Physical therapist, থানা রোড অষ্টগ্রাম, Kishoreganj.

ব্রেইন-স্ট্রোক,প্যারালাইসিস,আর্থ্রাইটিস,কোমড়,ঘাড়,হাটু,পায়ের গোড়ালি,মেরুদন্ড,কনুই ব্যাথা এবং ফ্রোজেন শোল্ডারসহ সব ধরনের ফিজিও থেরাপি চিকিৎসা দেওয়া হয় ।
যোগাযোগ : মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম কিশোরগঞ্জ । মোবাইল: 01776645035.

21/08/2026
19/08/2026

মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম

ব্যথার সীমা: অনুভব বনাম সহ্যক্ষমতা।ব্যথা শুধু শরীরের আঘাতের কারণে নয়, মস্তিষ্ক, অনুভূতি ও অভিজ্ঞতার কারণেও প্রভাবিত হয়...
01/07/2026

ব্যথার সীমা: অনুভব বনাম সহ্যক্ষমতা।

ব্যথা শুধু শরীরের আঘাতের কারণে নয়, মস্তিষ্ক, অনুভূতি ও অভিজ্ঞতার কারণেও প্রভাবিত হয়। Pain Science এর দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ব্যথা অনুভবের সীমা (Pain Perception Threshold) এবং ব্যথা সহ্য করার সীমা (Pain Tolerance Threshold)।

ব্যথা অনুভবের সীমা হলো সেই মুহূর্ত, যখন কোনো উদ্দীপনা প্রথমবার আপনার কাছে ব্যথা বা অস্বস্তি হিসেবে অনুভূত হয়।
অন্যদিকে, ব্যথা সহ্য করার সীমা হলো সেই পর্যায়, যতক্ষণ পর্যন্ত আপনি সেই ব্যথা সহ্য করতে পারেন।

উদাহরণস্বরূপ, বরফ ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখলে যে মুহূর্তে ঠান্ডাকে ব্যথা হিসেবে অনুভব করবেন, সেটি হলো আপনার ব্যথা অনুভবের সীমা। আর কতক্ষণ সেই পানিতে হাত রাখতে পারবেন, সেটিই আপনার ব্যথা সহ্য করার সীমা নির্ধারণ করে।

সাধারণত মানুষের ব্যথা অনুভবের সীমা খুব বেশি ভিন্ন হয় না। তবে ব্যথা সহ্য করার ক্ষমতা অনুশীলন, অভিজ্ঞতা ও মানসিক প্রস্তুতির মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব। তাই সহনশীলতার খেলোয়াড় বা মার্শাল আর্ট অনুশীলনকারীদের ব্যথা সহ্য করার ক্ষমতা তুলনামূলক বেশি দেখা যায়।

এছাড়া সন্তান জন্মদানের সময় একজন মা তীব্র ব্যথা সহ্য করতে পারেন, কারণ তিনি জানেন এই কষ্টের ফল হবে একটি নতুন জীবনের আগমন।
মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম ❤️🤲❤️

Stretching exercises
01/07/2026

Stretching exercises

Fibularis (Peroneus) Longus StretchActive Motion Physiotherapy Center🦶 পায়ের বাইরের অংশে টান, গোড়ালির অস্থিরতা বা Perone...
11/06/2026

Fibularis (Peroneus) Longus Stretch
Active Motion Physiotherapy Center
🦶 পায়ের বাইরের অংশে টান, গোড়ালির অস্থিরতা বা Peroneal Muscle Tightness?
Fibularis (Peroneus) Longus muscle সঠিকভাবে স্ট্রেচ করলে ল্যাটারাল লেগের নমনীয়তা বাড়াতে এবং অ্যাঙ্কেলের কার্যকারিতা উন্নত রাখতে সহায়তা করতে পারে। এই মাংসপেশি মূলত পা বাইরে ঘোরানো (eversion) এবং plantarflexion-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। �
NCBI +1
স্ট্রেচ করার সহজ পদ্ধতি
✅ আরাম করে বসুন বা শুয়ে পড়ুন।
✅ হাঁটু সোজা রাখুন।
✅ আক্রান্ত পায়ের পাতা ধীরে ধীরে নিজের দিকে টানুন (dorsiflexion) এবং ভেতরের দিকে ঘুরান (inversion)।
✅ ২০–৩০ সেকেন্ড ধরে রাখুন।
✅ ৩–৫ বার পুনরাবৃত্তি করুন

উপকারিতা
✔️ পায়ের বাইরের মাংসপেশির টান কমাতে সাহায্য করে
✔️ অ্যাঙ্কেলের নমনীয়তা বজায় রাখতে সহায়ক
✔️ Peroneal muscle tightness ও কিছু ক্ষেত্রে overuse-জনিত অস্বস্তি কমাতে রিহ্যাব প্রোগ্রামের অংশ হিসেবে ব্যবহার করা যায়
✔️ খেলাধুলা ও দৈনন্দিন চলাফেরায় অ্যাঙ্কেলের স্থিতিশীলতা উন্নত করতে সহায়তা করতে পারে �
Physiopedia +1
⚠️ যদি তীব্র ব্যথা, ফোলা, সাম্প্রতিক অ্যাঙ্কেল ইনজুরি বা টেনডন ছিঁড়ে যাওয়ার সন্দেহ থাকে, তাহলে নিজে স্ট্রেচ না করে একজন যোগ্য ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। Physiotherapy

19/05/2026

pain relief exercises

15/05/2026

সাপোর্ট

স্ট্রোক রোগীদের জন্য বাসায় ফিজিওথেরাপি দেয়া কতটা সঠিক? ৫০০ বা হাজার টাকায় দিনে দুইবেলা বাসায় থেরাপিস্ট খোজা কিংবা IRR ও ...
03/05/2026

স্ট্রোক রোগীদের জন্য বাসায় ফিজিওথেরাপি দেয়া কতটা সঠিক? ৫০০ বা হাজার টাকায় দিনে দুইবেলা বাসায় থেরাপিস্ট খোজা কিংবা IRR ও TENS একসাথে দেয়া কি ঠিক?

প্রথম কথা হলো, স্ট্রোক কিংবা যেকোন রোগীদের জন্য TENS ও IRR একসাথে দেয়ার কোন এভিডেন্স নেই। TENS কাজ করে পেইন গেইট থিওরিতে যা মূলত ব্যথায় কাজ করে। খুব লো-কোয়ালিটি RCT বলে TENS যদি পোস্ট-স্ট্রোক বা পোস্ট- স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে স্পাসটিসিটি ডেভেলপ করে সেখানে কাজ করে।

আর IRR একটা সুপারফিশিয়াল হিট, যেটি ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিতে ব্যথা কমায়, স্ট্রোকের পর সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকলে সেটি ব্যবহার বিপজ্জনক, আর না থাকলে সেটি আদতে ব্যথা কমাতে ব্যবহার করা যায়। তবে খেয়াল রাখতে হবে স্ট্রোকের পর কোমর ব্যথার বড় কারন মাসল ইমিব্যালেন্স আর প্রোপ্রিওসেপশন ইস্যু, এখানে IRR এর কাজ নেই।

বাসায় ফিজিওথেরাপি বলতে শুধু মোবিলিটি ট্রেইনিং, একটিভ ফ্যাসিলিটেড এক্সারসাইজ বা বেড মোবিলিটি করা যায়। সেটি স্ট্রোকের পর শয্যাশায়ী রোগীর ক্ষেত্রে দেয়া গেলেও যে রোগী কিছুটা সাপোর্টে দাড়াতে পারে তার জন্য বাসায় ফিজিওথেরাপি নেয়া ঠিক নয়-

১) বাসায় শুধুমাত্র ফ্যাসিলিটেটেড এক্সারসাইজ দেয়া যায়, স্পেশালাইজড ম্যানুয়েল এপ্রোচ, নিউরোমডুলেশন, সাপোর্টেড গেইট ট্রেনিং, এডভান্সড ট্রানজিশনাল এপ্রোচ বাসায় দেয়া সম্ভব নয়, আর দিতে চাইলেও সে রকম এক্সপার্ট, সাপোর্ট আর সেট আপ মিলিয়ে বাসায় লাখ ১০ এর এরেঞ্জমেন্ট করতে হবে।

২) স্ট্রোকের জন্য যে সকল ইলেক্ট্রোথেরাপির এভিডেন্স আছে যেমন NEMS, ডীপ/ সুপারফিশিয়াল ব্রেইন স্টিমুলেশন, আকুপাংচার বেইজড নিউরোমডুলেশন এসব বাসায় দেয়া সম্ভব নয়।

৩) রোগী যে বাসা থেকে নিচে নামবে, চেম্বারে যাবে, আসবে, এটাও থেরাপি। এটাও মোবিলিটি। স্ট্রোক শুধু প্যারালাইসিস করে না, এটি মানসিকভাবেও পংগু করে দেয়। রোগীকে ঘরে বসিয়ে রেখে সাপোর্ট দিয়ে পেম্পারিং করলে রোগীর উঠে দাড়ানোর মানসিকতা থাকবে না, সে আরো ডিপেন্ডেন্ট হবে।

৪) রোগী যখন সেন্টারে যাবে, আরো রোগীর সাথে দেখা হবে, তাদের সবাই নানা স্টেজের। রোগী দেখবে কেউ হাটছে, কেউ চলাফেরা করছে, তাদের সাথে গল্প হবে, রোগীর পিয়ার সাপোর্ট খুব বড় জিনিস।

৫) স্ট্রোকে শুধু ফিজিওথেরাপি না, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি লাগে, সব তো এক প্যাকেটে বাসায় দেয়া সম্ভব না।

আর ৫০০-১০০০ টাকায় ১ ঘন্টার ছুটা বুয়া বা মাল তুলে দেয়ার লেবার পাওয়া যায়না। সেখানে এ রকম বাজেটে যারা ফিজিওথেরাপি দেয় তার সময় কাটানোর জন্য কিছু ম্যাসেজ, এক্সারসাইজ আর TENS ও IRR একসাথে দেবে, এটাই স্বাভাবিক! এগুলা ফিজিওথেরাপি তো না ই, আইওয়াশ মাত্র, এর চেয়ে সেন্টারে আপনাকে যা শিখিয়ে দেবে আপনি নিজেই করেন। বাবা-মায়ের সেবাও হবে, আর পয়সা বাচবে ও সঠিক উন্নতি হবে।

ভালো থাকুন।
Abdul Gafur PT

30/04/2026

Wrist শক্ত হয়ে গেছে তাই #ফিজিও #থেরাপি #নিয়ে #সুস্হ #থাকেন৷

Address

থানা রোড অষ্টগ্রাম
Kishoreganj
2308

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share