19/07/2026
যখন একটি Hypokalemia শুধু Hypokalemia থাকে না...
৪০ বছর বয়সী এক নারী এলেন তীব্র দুর্বলতা, muscle cramp এবং spasm নিয়ে ভর্তি হলেন গত ৪ দিন ধরে।
আমাকে দেখানোর উদ্দেশ্য রোগীর পটাশিয়াম লেবেল চিকিৎসার পর ও কারেকশন হচ্ছিলো না।
প্রথম রিপোর্টেই চোখে পড়ল— 🔹 Serum K⁺ মাত্র 2.1 mmol/L
🔹 Hyponatremia
🔹 Hypocalcemia
রোগির বমি বা ডায়রিয়ার কোন ইতিহাস নেই।
বারবার IV ও oral potassium supplementation দেওয়ার পরও potassium স্বাভাবিক হচ্ছে না। তখনই মনে হলো—এটি কি শুধুই potassium deficiency, নাকি এর পেছনে আরও বড় কোনো রোগ লুকিয়ে আছে?
এরপর শুরু হলো বিস্তারিত history নেওয়া।
রোগী জানালেন—
✔️ গত ২ বছর ধরে ছোট-বড় একাধিক জয়েন্টে ব্যথা
✔️ বারবার oral ulcer
✔️ Alopecia
✔️ Photosensitivity
✔️ ঠান্ডায় আঙুলের রঙ পর্যায়ক্রমে বদলে যায় (Raynaud's phenomenon-এর মতো)
আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য— দীর্ঘদিন ধরে নিজে থেকেই Prednisone 20 mg alternate day সেবন করছেন তার ব্যথার জন্য।
Examination-এ পাওয়া গেল—
🔸 Moon face, facial puffiness
🔸 Plethora
🔸 Skin thinning
🔸 BP 110/70 mmHg
🔸 Positive Trousseau's sign
Steroid-এর দীর্ঘমেয়াদি ব্যবহারের লক্ষণগুলো ছিল চোখে পড়ার মতো।
এখন প্রশ্ন হলো— Refractory hypokalemia কেন?
যখন পর্যাপ্ত potassium দিয়েও potassium ঠিক হয় না, তখন শুধু potassium দেওয়াই সমাধান নয়; এর কারণ খুঁজে বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সব ক্লু একত্র করলে আমার working diagnosis দাঁড়ায়—
➡️ Suspected Systemic Lupus Erythematosus (SLE)
➡️ Possible Type 1 (distal) Renal Tubular Acidosis (RTA) — যার কারণে persistent potassium loss হতে পারে
➡️ Iatrogenic Cushing syndrome — দীর্ঘদিন অনিয়ন্ত্রিত steroid ব্যবহারের ফল
এখন পরিকল্পনা—
🧪 ANA, Anti-dsDNA
🧪 ABG
🧪 Urinary electrolytes ও urine pH
🧪 Serum magnesium, xray KUB
🧪 Acidification test (প্রয়োজন ও উপযুক্ত পরিস্থিতিতে)
Clinical medicine আমাকে প্রতিদিনই মনে করিয়ে দেয়—
"রোগ নির্ণয় শুধু রিপোর্ট দেখে হয় না; রোগীর গল্প, history, examination এবং investigation—সবগুলো ক্লু একত্র করেই সত্যের কাছে পৌঁছাতে হয়।"