Baropul Eye Hospital - BEH

Baropul Eye Hospital - BEH Baropul eye Hospital is a private eye care service for all .

আপনার সন্তানের চোখ পরীক্ষায় সচেতন হউন । লক্ষ্য করুন আপনার সন্তানের সঠিক দৃষ্টি শক্তি  আছে কিনা ।
02/07/2026

আপনার সন্তানের চোখ পরীক্ষায় সচেতন হউন । লক্ষ্য করুন আপনার সন্তানের সঠিক দৃষ্টি শক্তি আছে কিনা ।

23/05/2026
চোখ উঠা বা  Conjunctivitis =================গরমে আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ বাড়ে। একে বলা হয় কনজাংটিভাইটিস বা চোখের আব...
21/05/2026

চোখ উঠা বা Conjunctivitis
=================
গরমে আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ বাড়ে। একে বলা হয় কনজাংটিভাইটিস বা চোখের আবরণ কনজাংটিভার প্রদাহ। সমস্যাটি চোখ ওঠা নামেই পরিচিত। রোগটি ছোঁয়াচে। ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।
কনজাংটিভাইটিসের লক্ষণ হলো চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা, খচখচ করা বা অস্বস্তি। প্রথমে এক চোখ আক্রান্ত হয়, তারপর অন্য চোখে ছড়িয়ে পড়ে। এ রোগে চোখ থেকে পানি পড়তে থাকে। চোখের নিচের অংশ ফুলে ও লাল হয়ে যায়। চোখ জ্বলে ও চুলকাতে থাকে। আলোয় চোখে আরও অস্বস্তি হয়।
কনজাংটিভাইটিস রোগটি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে ছড়ায়। রোগীর ব্যবহার্য বস্তু যেমন রুমাল, তোয়ালে, বালিশ অন্যরা ব্যবহার করলে অন্যরাও এতে আক্রান্ত হয়। এ ছাড়া কনজাংটিভাইটিসের জন্য দায়ী ভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়ায়। আক্রান্ত ব্যক্তির আশপাশে যারা থাকে, তারাও এ রোগে আক্রান্ত হয়।
করণীয় ঃ
● সাবানপানি দিয়ে কিছুক্ষণ পরপরই হাত পরিষ্কার করতে হবে।
● কোনো কারণে চোখ ভেজা থাকলে চোখ টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। ব্যবহারের পর টিস্যু পেপারটি অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। নইলে ব্যবহার করা টিস্যু পেপার থেকে সংক্রমণ ছড়াতে পারে।
● চোখ উঠলে চশমার ব্যবহার করুন। এতে চোখে স্পর্শ করা কমবে এবং ধুলাবালু, ধোঁয়া থেকে চোখ রক্ষা পাবে। আলোয় অস্বস্তিও কমবে।
● চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে পারেন।
● নিজের ব্যবহার করা প্রসাধনসামগ্রী ও ব্যক্তিগত কাপড়চোপড় অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না। একইভাবে অন্যের ব্যবহৃত প্রসাধনসামগ্রী ও ব্যক্তিগত জিনিসপত্র রোগীর ব্যবহার করা চলবে না।
● চোখ ঘষে চুলকানো যাবে না। অন্য কারও আই ড্রপ ব্যবহার করা উচিত হবে না। এতে আবার কনজাংটিভাইটিস হতে পারে।
●প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। See less

জরুরী ভিত্তিতে দু’জন ক্যাম্প অর্গানাইজার ও চার জন মার্কেটিং  অফিসার নিয়োগ দেয়া হবে । বেতন আলোচনা সাপেক্ষে । অভিজ্ঞদের অগ...
19/05/2026

জরুরী ভিত্তিতে দু’জন ক্যাম্প অর্গানাইজার ও চার জন মার্কেটিং অফিসার নিয়োগ দেয়া হবে । বেতন আলোচনা সাপেক্ষে । অভিজ্ঞদের অগ্রাধিকার । জীবন বৃত্তান্ত সহ সরাসরি যোগাযোগ করুন
বড়পুল চক্ষু হাসপাতাল ,
কাটাবাড়িয়া মোড় (পাসপোর্ট অফিস সংলগ্ন )বড়পুল, কিশোরগঞ্জ।
মোবাইল ঃ 01712054580,
Email: baropul.eye.hospital@gmailcom

Address

Katabaria More ( Near Passport Office ), Baropul
Kishoreganj
2300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baropul Eye Hospital - BEH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category