Shohan Medical Home Service

Shohan Medical Home Service আপনার দরজায় হোম মেডিকেল সেবা� বি এম ডি সি রেজিস্ট্রারড মেডিকেল এসিস্ট্যান্ট �01710-128986 �

কুষ্টিয়া সনো হাসপাতাল এর ডাক্তার তালিকা এবং সিরিয়াল দেওয়ার জন্য যোগাযোগ নাম্বার 👇
03/10/2026

কুষ্টিয়া সনো হাসপাতাল এর ডাক্তার তালিকা এবং সিরিয়াল দেওয়ার জন্য যোগাযোগ নাম্বার 👇

03/10/2026

আলোচনা: ডেঙ্গুতে এত মৃত্যু কেন?
চলতি বছরের হিসাব ভয়াবহ। ১ অক্টোবর পর্যন্ত এ বছর ডেঙ্গুতে ২৪৯ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন। শুধু সেপ্টেম্বরের ২৫ দিনেই মারা গেছেন ১১৪ জন। অর্থাৎ মৃত্যুর প্রায় অর্ধেকই এক মাসের।

১. দেরিতে হাসপাতালে যাওয়া সবচেয়ে বড় কারণ
চিকিৎসকদের মতে মৃত্যুর প্রধান তিনটি কারণ হলো ডেঙ্গু শনাক্তে বিলম্ব, হাসপাতালে ভর্তি হতে দেরি এবং ফ্লুইড ব্যবস্থাপনায় ভুল। অনেক রোগী শুরুতে পরীক্ষা ও চিকিৎসায় অবহেলা করায় পরিস্থিতি গুরুতর হয়ে পড়ে, আবার ঢাকার বাইরে থেকে দেরিতে রেফার করার কারণেও মৃত্যুহার বাড়ছে।

২. সেরোটাইপ বদলে গেছে
চার বছর ধরে দেশে প্রধান সেরোটাইপ ছিল DENV-2, কিন্তু এ বছর DENV-3 এর আধিপত্য দেখা যাচ্ছে। সেকেন্ডারি ইনফেকশনে ADE-র কারণে সিভিয়ার ডেঙ্গুর ঝুঁকি বাড়ে — বিশেষজ্ঞরা বলছেন DENV-3 এর কারণে রোগীদের মধ্যে দ্রুত ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেওয়ার প্রবণতাও বাড়ছে।

৩. এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম
সাম্প্রতিক সময়ে অঙ্গ বিকল হয়ে যাওয়ার ঘটনা, বিশেষ করে কার্ডিয়াক জটিলতা বাড়ছে — মায়োকার্ডাইটিস, হেপাটাইটিস, এনসেফালোপ্যাথি এখন আর বিরল নয়।

৪. CFR-এর হিসাবেও বিভ্রান্তি আছে
একজন বিশেষজ্ঞের মতে অন্তত ৭৫ শতাংশ আক্রান্ত ব্যক্তি ঘরেই চিকিৎসা নেন, তাই denominator ছোট দেখানোয় মৃত্যুহার বেশি দেখায়। মানে প্রকৃত CFR কম, কিন্তু absolute মৃত্যুসংখ্যা তাতে কমছে না।

৫. যুবক ও নারীদের মৃত্যু উদ্বেগজনক
২০-৩৫ বছর বয়সীরা জ্বরকে গুরুত্ব না দেওয়ায় দেরিতে হাসপাতালে আসেন, ততক্ষণে শকে চলে যান। আক্রান্তদের ৬২.৫% পুরুষ হলেও মৃতদের মধ্যে নারীর সংখ্যা বেশি — এর বড় কারণ নারীরা প্রাথমিক লক্ষণ অবহেলা করে দেরিতে হাসপাতালে আসেন।

🤰🌸 গর্ভবতী মায়ের জন্য প্রয়োজনীয় খাবার তালিকা 🌸গর্ভাবস্থায় মায়ের শরীরের পাশাপাশি গর্ভের শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্যও সঠিক...
16/09/2026

🤰🌸 গর্ভবতী মায়ের জন্য প্রয়োজনীয় খাবার তালিকা 🌸

গর্ভাবস্থায় মায়ের শরীরের পাশাপাশি গর্ভের শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্যও সঠিক পুষ্টি প্রয়োজন। তাই প্রতিদিনের খাবারে বৈচিত্র্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। ❤️

🍚 ১. ভাত/শর্করা জাতীয় খাবার
ভাত, আটার রুটি, চিড়া, ওটস, আলু ইত্যাদি পরিমাণমতো খেতে পারেন।

🥚 ২. প্রোটিন জাতীয় খাবার
ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, ছোলা, মটরশুঁটি ও অন্যান্য ডালজাতীয় খাবার রাখুন।

🥬 ৩. শাক-সবজি
পালং শাক, লাল শাক, পুঁইশাক, লাউ, পটল, গাজর, কুমড়া, ব্রকলি ইত্যাদি নিয়মিত খাবারে রাখুন।

🍎 ৪. ফলমূল
কলা, আপেল, কমলা, পেয়ারা, পেঁপে, আমসহ মৌসুমি ফল পরিমাণমতো খেতে পারেন। ফল ভালোভাবে ধুয়ে খাবেন।

🥛 ৫. দুধ ও দুগ্ধজাত খাবার
দুধ, দই ও অন্যান্য নিরাপদ দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের ভালো উৎস।

🥜 ৬. বাদাম ও বীজ
চিনাবাদাম, কাঠবাদাম, তিল, কুমড়ার বীজ ইত্যাদি পরিমাণমতো খেতে পারেন।

🐟 ৭. আয়রনসমৃদ্ধ খাবার
শাকসবজি, ডাল, ডিম, মাছ, মাংস ও অন্যান্য আয়রনসমৃদ্ধ খাবার রাখুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন-ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

💧 ৮. পর্যাপ্ত পানি
সারাদিনে পর্যাপ্ত নিরাপদ পানি পান করুন। শরীরের প্রয়োজন অনুযায়ী তরল খাবারও নিতে পারেন।

🚫 যেসব বিষয়ে সতর্ক থাকবেন
❌ কাঁচা বা অপরিষ্কার খাবার
❌ কাঁচা/আধা-সেদ্ধ ডিম, মাংস বা মাছ
❌ অতিরিক্ত জাঙ্ক ফুড ও অতিরিক্ত লবণ-চিনি
❌ অতিরিক্ত চা/কফি বা ক্যাফেইন
❌ ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন

🌷 মনে রাখবেন: সবার পুষ্টির প্রয়োজন এক নয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তস্বল্পতা বা অন্য কোনো সমস্যা থাকলে খাবারের তালিকা চিকিৎসক/পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত।

❤️ সুস্থ মা = সুস্থ শিশুর সুন্দর শুরু।

#গর্ভবতী_মায়ের_খাবার #মাতৃস্বাস্থ্য #গর্ভাবস্থা #স্বাস্থ্যসচেতনতা

👍
07/09/2026

👍

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প - ২০২৬

🫀💝
16/08/2026

🫀💝

02/08/2026

A Primary Treatment Center💝

Alhamdulillah 🤲
03/07/2026

Alhamdulillah 🤲

Good decision 👍
11/05/2026

Good decision 👍

02/05/2026

যাদের কুনি ইনফেকশন হয়, ভালো হয় না কোনো ওষুধ খেয়েও, বার বার ইনফেকশন হয়ে নখ পচে দূর্গন্ধ হয়, তাদের জন্য আমরা খুবই কম খরচে লোকাল এনাস্থেসিয়া দিয়ে অবশ করে এই যন্তনা থেকে স্থায়ী সমাধান করি। Shohan Medical Home Service Shohan Ahmad

Address

Bottoil, Bscic, Khordo Ailchara
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohan Medical Home Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share