Dr.Jannatul Fardaous Eity

Dr.Jannatul Fardaous Eity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Jannatul Fardaous Eity, Thana Road, Ramgonj, Lakshmipur.

I solemnly pledge myself to consecrate my life to the service of Humanity.I WILL MAINTAIN the utmost respect for human life; I will practice my profession with conscience and dignity.

27/05/2026

পা ফুলো ও একটা মাতৃমৃত্যু

পার্টটাইম ফেমিলি ড্রাইবার; ঐদিন ওনার সাথে আমার দ্বিতীয়বার জার্নি। যেতে যেতে আমাকে বল্লো "একটা আল্ট্রা রিপোর্ট এনেছি ম্যাম আমার বউয়ের, একটু দেখে দিবেন "। রিপোর্ট দেখে জিজ্ঞেস করলাম আপনার বউ কেমন আছে, কোন সমস্যা হচ্ছে কিনা। বল্লো- ভালো আছে। রান্ডমলি জিজ্ঞেস করলাম পা ফুলো আছে কিনা। বল্লো হ্যাঁ ; পা ফুলো আছে, শুনে আমার কাছে মনে হলো, রোগীটার প্রেশার মাপানো উচিত । ওনাকে বললাম একদিন আমাদের কাছে নিয়ে আসেন সরকারিতে । আমরা একটু দেখি । আর এখন যেহেতু ৯ মাস, ডেলিভারির সময় মেডিকেলে নিয়ে আইসেন , ওখানে করাইয়েন। খরচ লাগে না। শুধু ওষুধ খরচ লাগবে। ।এরপর বউটার খবর পেলাম ৪ দিন আগে। বাসায় ডেলিভারি করাতে গিয়ে খিঁচুনি হয়েছে। এর মধ্যে ও কল তো দিল কিন্তু যখন কল দিলো তখন ওর বউটা আর দুনিয়াতে নেই।আমি শুধু জিজ্ঞেস করলাম,— “ আপনাকে তো মেডিকেলে আনতে বলেছিলাম, আনলেন না কেন?”লোকটা মাথা নিচু করে বলল,— “ম্যাডাম, রাত ২টার দিকে ব্যথা উঠছে। তাই আর আনি নাই…”
এনেছিল মেডিকেল এ সকাল ১১ টায় তখন ইমারজেন্সীতে মৃত ঘোষণা করা হয়।ব্লক ফাইনাল ভাইবা দিচ্চিলাম এর মাঝেই ওনার কল এসেছে । ওর বাচ্চাটাকে দেখতে গেলাম সিএমসির NICU তে।জন্মের পর দেরিতে কান্না করায় বাচ্চাটার খিঁচুনি হবে হবে ভাব ছিল। কয়েকদিন ভর্তি থাকার পর ছুটি নেওয়ার সময় ওর বাবা আমার সাথে দেখা করতে এলো।চোখেমুখে অদ্ভুত এক ক্লান্তি।হয়তো ঘুমহীন রাত, হয়তো অপরাধবোধ।আমার সামনে এসে বলল,— “ম্যাডাম, একটু কোলে নিবেন আমার বাচ্চাটাকে…”কোলে নিলাম।কোন এক অজানা কারণে, সে আমার কোলে এসেই একটা হাসি দিল।আমি জানি না কেন,কিন্তু সেই হাসিটা আমার বুকের ভিতর কেমন একটা ব্যথা হয়ে রয়ে গেছে।মনে হচ্ছিল,এই ছোট্ট মানুষটা জানেই না—পৃথিবীতে আসতে গিয়ে সে তার মাকে হারিয়েছে।একটা বাচ্চার হাসি এত সুন্দর হতে পারে,আবার এত কষ্টেরও হতে পারে।মায়ের মৃত্যুর খবরটা ও এখনো জানে না।সে জানে না , পৃথিবীতে আসার পর প্রথম যে মানুষটা তাকে ছুঁয়েছিল, তিনি আর ফিরবেন না।
(ফুটনোট- গর্ভাবস্থায় পা ফুলে গেলে প্রেশার বেড়ে গেলে ডেলিভারির সময় বা আগে পরে খিঁচুনি হতে পারে। একে একলাম্পসিয়া(Eclampsia) বলে। শুধু একটা আল্ট্রা করিয়ে আপনার দায়িত্ব শেষ না।
মায়ের ঝুঁকি শনাক্ত না করতে পারলে মা বাচ্চা কেউই নিরাপদ থাকবে না।। রোগীকে তাই নিয়মিত এন্টি ন্যাটাল চেকআপ (ANC) করান। আপনার ডাক্তার গর্ভঝুঁকি আগেই শনাক্ত করার চেষ্টা করবেন।)
- ডা জান্নাতুল ফেরদাউস ইতি
সিএমসি, এম এস (ফেইজ এ রেসিডেন্ড- অবস&গাইনী )

গর্ভাবস্থায় geographic tongue হওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ আছে, যদিও এটি নির্দিষ্টভাবে গর্ভাবস্থার কারণে হয় না। তবে গর্ভাব...
29/07/2025

গর্ভাবস্থায় geographic tongue হওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ আছে, যদিও এটি নির্দিষ্টভাবে গর্ভাবস্থার কারণে হয় না। তবে গর্ভাবস্থার সময় শরীরে ঘটে যাওয়া পরিবর্তনগুলো এই অবস্থাটিকে ট্রিগার বা বাড়িয়ে দিতে পারে।

🤰 গর্ভাবস্থায় Geographic Tongue হওয়ার সম্ভাব্য কারণগুলো:

1. হরমোনের পরিবর্তন🫠

গর্ভাবস্থায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যায়, যা জিহ্বার উপর প্রভাব ফেলতে পারে।

2. ইমিউন সিস্টেমের পরিবর্তন🫥

গর্ভাবস্থায় রোগপ্রতিরোধ ক্ষমতায় কিছুটা পরিবর্তন আসে, যা শরীরের বিভিন্ন অংশে, যেমন মুখে, অস্বাভাবিক প্রতিক্রিয়ার কারণ হতে পারে।

3. ভিটামিন ও খনিজের ঘাটতি☹️

বিশেষ করে ভিটামিন B12, আয়রন বা জিঙ্ক এর ঘাটতি থাকলে জিহ্বায় সমস্যা দেখা দিতে পারে। গর্ভবতী নারীদের মাঝে এই ঘাটতি বেশ সাধারণ।

4. মানসিক চাপ বা উদ্বেগ😣

গর্ভাবস্থার মানসিক চাপেও এটি দেখা দিতে পারে।

5. অ্যালার্জি বা ফুড সেন্সিটিভিটি 🥶

কিছু খাবারে (যেমন টমেটো, মশলাযুক্ত খাবার, বাদাম, ইত্যাদি) অস্থায়ী অ্যালার্জি প্রতিক্রিয়ায় এই সমস্যা দেখা দিতে পারে।

👉 করণীয়:

সাধারণত এটি ক্ষতিকর নয় এবং স্বয়ংক্রিয়ভাবে সেরে যায়।

জ্বালা বা অস্বস্তি হলে:

মসলাযুক্ত, টক বা গরম খাবার এড়িয়ে চলুন

মুখ পরিষ্কার রাখুন

প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে যদি জ্বালা বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে।

Address

Thana Road, Ramgonj
Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jannatul Fardaous Eity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Jannatul Fardaous Eity:

Shortcuts

Share