Dr. Mohammad Saiful Islam

Dr. Mohammad Saiful Islam Together we can defeat Metabolic Syndrome, Obesity, Diabetes, Hypertension & Heart Disease. Prevention is better than cure.

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪-৫ দিন বর্তমান হিট ওয়েব বা তীব্র তাপপ্রবাহ স্থায়ী হতে পারে!!এই সময়ে সচেতনতা অবলম্বন কর...
04/06/2026

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪-৫ দিন বর্তমান হিট ওয়েব বা তীব্র তাপপ্রবাহ স্থায়ী হতে পারে!!
এই সময়ে সচেতনতা অবলম্বন করা খুবই জরুরি!!

১/ সকাল ১১টা থেকে দুপর ৩ টা পর্যন্ত যথাসম্ভব বাড়ির বাহিরে বের হওয়া পরিহার করবেন। প্রয়োজন হলে বের হওয়ার সময় অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। মাথা কাপড় বা ক্যাপ দিয়ে ঢেকে নিবেন।

২/ শরীরে যেন পানির ঘাটতি না হয় সেজন্য পানি ও তরল খাবার বেশি করে খাবেন।

৩/ তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার পরিহার করবেন।

৪/ হালকা রঙের, ঢিলেঢালা এবং সম্ভব হলে সুতি কাপড় পড়বেন।

৫/ রোদে অত্যধিক শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকবেন।

৬/ বেশি অসুস্থ বোধ করলে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করবেন।

তীব্র তাপদাহে বিশেষ শ্রেণির রোগী( ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি রোগী) এবং বয়স্ক ও বাচ্চাদের জন্য কিছু নির্দেশনা মেনে চলা খুবই জরুরী।




#হিটস্ট্রোক

#তীব্রতাপদাহ

#হিটওয়েভ

তাকবীরে তাশরীক: নারী-পুরুষ, এক কথায় সকল মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তাকবীরে তাশরীক।তাকবীরে তাশরীক পাঠ করা ...
26/05/2026

তাকবীরে তাশরীক:

নারী-পুরুষ, এক কথায় সকল মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তাকবীরে তাশরীক।

তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব। ৯ জিলহজ্জ ফজরের ওয়াক্ত থেকে ১৩ ই জিলহজ্জ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর পুরুষরা উচ্চস্বরে এবং মহিলারা নিচু আওয়াজে তাকবীরে তাশরীক পাঠ করবেন।

এক বার পাঠ করা ওয়াজিব, কোন কোন মতে ৩ বার পাঠ করা সুন্নাত।

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।

আগামীকাল ফজরের নামাজ থেকেই তাকবীরে তাশরীক পাঠ করবেন। আপনার পরিবারের সবাইকে এবং বন্ধুবান্ধবকে জানিয়ে দিন।

বি: দ্র:
যারা দায়িত্বশীল আছেন এলাকার মসজিদগুলোতে এলান করে দিবেন।

#জাজাকাল্লাহুখায়রান
#তাকবীরেতাশরীক


25/05/2026

আরাফার দিন কবে — সৌদির সাথে, নাকি দেশের চাঁদ দেখে?
যিলহজ্জ মাস আসলেই এই প্রশ্নটি সামনে আসে—
“আরাফার রোজা কবে রাখবো?”
“সৌদির সাথে মিলিয়ে, নাকি বাংলাদেশের চাঁদ অনুযায়ী?”
কারণ, এই দিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ।

এই দিনের রোজা সম্পর্কে নবী ﷺ বলেছেন—
“আমি আল্লাহর কাছে আশা করি, আরাফার দিনের রোজা আগের এক বছর ও পরের এক বছরের গুনাহ মাফ করে দেবে।”
— সহিহ মুসলিম

তাই স্বাভাবিকভাবেই আমরা সবাই চাই সঠিক দিনে আমল করতে।

আরাফার দিনের মূল পরিচয় কী?
আরাফার দিন হলো—
যেদিন হাজীগণ আরাফায় অবস্থান করেন।
অর্থাৎ, হজ্জের ৯ যিলহজ্জ।

আল্লাহ বলেন—
“...আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম...”
এই আয়াতটি নাযিল হয়েছিল আরাফার দিন।
— সূরা মায়িদাহ: ৩
নবী ﷺ বলেছেন—
“হজ্জ হলো আরাফা।”
— সুনানে তিরমিযি
অর্থাৎ, আরাফার দিনের সাথে হজ্জের গভীর সম্পর্ক রয়েছে।

ইসলামে মাস ও দিনের হিসাব সাধারণত স্থানীয় চাঁদ দেখার উপর নির্ভর করে।
আল্লাহ বলেন—
“তোমাদের মধ্যে যে ব্যক্তি চাঁদ দেখবে, সে যেন রোজা রাখে।”
— সূরা বাকারা: ১৮৫
আর নবী ﷺ বলেছেন—
“তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো।”
— সহিহ বুখারী, মুসলিম
এ কারণে অধিকাংশ আলেম বলেছেন:
প্রত্যেক দেশ তাদের নিজস্ব চাঁদ দেখার হিসাব অনুযায়ী যিলহজ্জ গণনা করবে।

তাহলে বাংলাদেশের ৯ যিলহজ্জ যেদিন হবে, সেটিই আমাদের জন্য আরাফার রোজার দিন।
তাহলে সৌদির সাথে মিলালে সমস্যা কী?
সমস্যা নয়, বরং এটি একটি ইজতিহাদি (ফিকহি) মতপার্থক্য।
একদল আলেম বলেন—
যেহেতু আরাফা হজ্জের সাথে সম্পর্কিত, তাই সৌদিতে যেদিন আরাফা হবে সেদিনই রোজা রাখা উত্তম।
অন্যদিকে অধিকাংশ ফকীহ বলেন—
প্রত্যেক দেশ তাদের নিজস্ব চাঁদের হিসাব অনুসরণ করবে, যেমন রমযান ও ঈদে করে।

আরাফার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল
🌙 রোজা রাখা
🤲 বেশি বেশি দোয়া করা
🕋 তাওবা-ইস্তিগফার করা
📿 তাকবীর, তাহলীল, তাহমীদ পড়া
📖 কোরআন তিলাওয়াত করা

নবী ﷺ বলেছেন—
“সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।”
— তিরমিযি

সবশেষে,
আরাফার দিন শুধু একটি তারিখ নয়—
এটি ক্ষমা, রহমত, জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সুযোগ।

আল্লাহ আমাদের সবাইকে আরাফার দিনের ফজিলত অর্জনের তাওফিক দান করুন।
আমীন।


Send a message to learn more

19/05/2026

বাংলাদেশ এর মানুষ শারীরিক পরিশ্রম এর ব্যাপারে চরম অলস এবং স্বাস্থ্যের ব্যপারে খুবই উদাসীন!!!

কি রাগ করলেন?!!


18/05/2026

কুরআনে জিলহজ্জ্ব মাসের মর্যাদা

১. আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সুরা ফাজরে জিলহজ্জ্বের প্রথম ১০ রাতের শপথ করে এ দিনগুলোর মর্যাদা তুলে ধরেছেন। প্রথম দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘শপথ ভোরবেলার! শপথ ১০ রাতের!’তাফসিরে ইবনে কাসিরেও এ ১০ রাতের শপথ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, ১০ রাতের শপথ দ্বারা জিলহজ্জ্ব মাসের প্রথম ১০ দিনই উদ্দেশ্য।

২. আল্লাহ তাআলা বলেন, ‘তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর স্মরণ করে।’ (সুরা হজ : আয়াত ২৮)মুফাসসির সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ‘(এ নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য) জিলহজ্জ্ব মাসের প্রথম দশ দিন।’

জিলহজ্জ্বের প্রথম ১০ দিনের ফজিলত

১. জিলহজ্জ্ব মাসের প্রথম ১০ দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও মর্যাদাবান। হাদিসে এসেছে-হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এ দিনগুলোর (জিলহজ্জ্বের প্রথম ১০ দিনের) আমলের তুলনায় কোনো আমল-ই অন্য কোনো সময় উত্তম নয় । তারা বলল : জিহাদও না ? তিনি বললেন : জিহাদও না, তবে যে ব্যক্তি নিজের জানের শঙ্কা ও সম্পদ নিয়ে বের হয়েছে, অতঃপর কিছু নিয়েই ফিরে আসেনি।’ (বুখারি)

জিলহজ্জ্বের প্রথম ১০ দিনের আমল

১. বুখারি, নাসাঈ, মুসলিম ও মিশকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে, জিলহজ্জ্ব মাসের প্রথম দশ দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালনসহ যে কোনো নেকির কাজ অধিক সাওয়াব ও ফজিলতপূর্ণ। সে হিসাব ১ থেকে ৯ জিলহজ্জ্ব পর্যন্ত রোজা রাখা যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও এ দিনগুলোতে রোজা রাখতেন।’

২. ৯ জিলহজ্জ্ব আরাফার দিনের রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ তাআলা তার এক বছর আগের এবং এক বছর পরের সব ছোট গোনাহ মাফ করে দেবেন।’ (মুসলিম, মিশকাত)

৩. কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা।

৪. যাদের ওপর কুরবানি ওয়াজিব, তাদের কুরবানি আদায় করা। আর যাদের ওপর কুরবানি ওয়াজিব নয়, আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কুরবানি আদায় করা। কারণ সম্পদহীন ব্যক্তি কুরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে স্বচ্ছলতা দান করতে পারেন।

৫. জিলহজ্জ্ব মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগে পর্যন্ত নখ, চুল ও মোচ ইত্যাদি না কাটা। হাদিস এসেছে-হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমরা জিলহজ্জ্ব মাসের চাঁদ দেখতে পাবে, এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। (মুসলিম, ইবনে হিব্বান)

৬. জিলহজ্জ্ব মাসের পাঁচ দিন তাকবিরে তাশরিক আদায় করা আদায় করা। তাকবিরে তাশরিক হলো-‘আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’আর তা ৯ জিলহজ্জ্ব ফজর নামাজের পর থেকে শুরু হয়ে ১৩ জিলহজ্জ্ব আসার নামাজের সময় শেষ হবে। মোট ২৩ ওয়াক্ত নামাজের পর তাকবিরে তাশরিক পড়তে হয়। চাই নামাজ জামাআতে কিংবা একাকি পড়া হোক।আর তাকবিরে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলার স্বশব্দে নিচু স্বরে পড়বে। অর্থাৎ মহিলাদের তাকবিরের শব্দ যেন (গাইরে মাহরাম) অন্য লোকে না শোনে।

৭. শুধু ঈদের দিন (১০ জিলহজ্জ্ব) ব্যতিত জিলহজ্জ্বের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ঈদের দিন ব্যতিত) জিলহজ্জ্বের প্রথম ৯ দিন রোজা পালন করতেন।

এ মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন। আর রাতটি হলো মুজদালিফায় (শবে কদরের মতো গুরুত্বপূর্ণ) অবস্থানের রাত।

৮. বিশেষ করে ৯ জিলহজ্জ্ব রোজা আদায়ের ব্যাপারে প্রিয়নবি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে, এ দিনের রোজা পালনকারীর বিগত এক বছর এবং আগাম (সামনের) এক বছরের গোনাহ মাফ করে দেবেন।

আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ্জ্ব মাসের প্রথম ১০ দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যম হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তাওফিক দান করুন। আমিন।




#কোরবানি
#জিলহজ্জ্বমাসেরফজিলত
#তাকবিরেতাশরিক

16/05/2026

ধন-সম্পদ, সুসন্তান-নিঃসন্তান, রোগ-শোক, মান-ইজ্জত এগুলা মহান রাব্বুল আলামীন এর এক মহিমা!!

কখন, কে, কোথায়, কিভাবে অঢেল সম্পদের মালিক হবে কিংবা মান ইজ্জত হারাবে কেউই জানেনা!

শুধুমাত্র জুলাইয়ের সাথে ছিলো বলে কারিনা মেয়েটা অসুস্থ হওয়ার পর কি যে নোংরামি চললো অনলাইন জুড়ে তা বলাই বাহুল্য!!

ম-রে গিয়ে মেয়েটা যাবতীয় প্রশ্ন থেকে তাকে এবং তার পরিবারকে মুক্তি দিয়ে গেছে!!

আল্লাহ তাকে মাফ করে দিন!


11/05/2026

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর Karina Kayser Life Support-এ আছেন। Evercare Hospital-এ তিনি Acute Liver Failure নিয়ে ভর্তি আছেন।

কারন হিসেবে যতটা শোনা যায় Hepatitis A ও E Infection। আর আগে থেকেই তার Fatty Liver ছিলো!!

Fatty Liver অনেকেরই আছে। হয়তো আপনারও আছে। হয়তো আপনি জানেন না!!

Fatty liver নিজে থেকে মেরে ফেলে না। কিন্তু আগে থেকেই দুর্বল লিভার অনেক সময়ই নতুন কোন অসুস্থতা মোকাবিলা করতে পারেনা

Fatty Liver Reversible!! চিকিৎসক এর পরামর্শ নিন।

যারা অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত তারা সচেতন হন! খাদ্যাবাস পরিবর্তন করুন! নিয়মিত শরীরচর্চা করুন।

সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত হাসপাতালের বিছানায় না গিয়ে উপলব্ধি করুন!

নতুন দিনের স্লোগান-" পরিমিত খান সুস্থ থাকুন"




#কারিনাকায়সার
#ফ্যাটিলিভারইসএকালপ্রিট




09/05/2026

এই দুঃখজনক ঘটনাটি একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষক থাকাকালীন সময়ে!!.

এটা আমাদের জন্য খুবই হতাশার অধিকাংশ মানুষ বেসিক ফার্স্ট এইড এবং বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে জানেনা!!

দেশের প্রায় ৯৯.৯ মানুষ জানেনা কিভাবে সিপিআর দিতে হয়?!

চোকিং মানে গলায় খাবার আটকালে কি করতে হয় তা অধিকাংশ মানুষ এমনকি আমাদের প্রফেশন এর অনেকেই জানিনা আমরা!!

সরকারও এই ব্যাপারটায় নির্লিপ্ত!! যার যায় তার ১০০% যায়!! আমি, আপনি, আমরা বসে আছি কবে আমার সাথে ঘটবে?!!


সুইস ট্রপিকাল এন্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট এর একটি নীরিক্ষা বলছে,মা-বাবার শারীরিক শ্রম কিংবা শরীরচর্চার অভ্যাস শিশুর ভবিষ...
02/05/2026

সুইস ট্রপিকাল এন্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট এর একটি নীরিক্ষা বলছে,

মা-বাবার শারীরিক শ্রম কিংবা শরীরচর্চার অভ্যাস শিশুর ভবিষ্যৎ আচরনে ভূমিকা রাখে!!

তাই সুস্বাস্থ্যের বীজ বুনুন আপনার শরীরে যেটা বংশানুক্রমে আপনার পরবর্তী প্রজন্মে প্রবাহিত হবে!!




Photo Courtesy- The Brain Maze

Address

Lakshmipur
3700

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share