উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট।

  • Home
  • Bangladesh
  • Lalmonirhat
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট

সেবাগ্রহীতাদের জ্ঞাতার্থে
12/09/2026

সেবাগ্রহীতাদের জ্ঞাতার্থে

আগামীকাল ২৩.০৮.২০২৬ খ্রি. রবিবার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত (AI) আলট্রা পোর্টেব...
22/08/2026

আগামীকাল ২৩.০৮.২০২৬ খ্রি. রবিবার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত (AI) আলট্রা পোর্টেবল এক্সরে মেশিনের সাহায্যে বিনামূল্যে বুকের এক্সরে (Chest Xray) পরীক্ষা করা হবে।
উক্ত কার্যক্রমে সহায়তা করবে icddr,b।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, আদিতমারী ডা. ইফতেখার হোসেন-এর ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমার...
20/08/2026

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, আদিতমারী ডা. ইফতেখার হোসেন-এর ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট-কে দিবা রাত্রী ২৪ ঘন্টা বিনামূল্যে সিজারিয়ান অপারেশন সুবিধাসহ আদর্শ জরুরি প্রসূতি সেবা কেন্দ্রে রুপান্তরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য সিভিল সার্জন, লালমনিরহাট মহোদয়ের সভাপতিত্বে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মাতৃ ও শিশু মৃত্যু রোধে এই পাইলট প্রকল্প কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (KOICA)-র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহায়তা এবং আরডিআরএস (জননী) এর মাধ্যমে বাস্তবায়িত হবে।
প্রস্তুতি সভায় জননী প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনামতো কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হলে আগামী মাস থেকে এই প্রকল্প শুরু হবে।

প্রতিদিন সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাটে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক...
17/08/2026

প্রতিদিন সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাটে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়।
কুকুর, বিড়াল, বানর, বেজি, বাদুর ও শিয়ালের আঁচড় বা কামড়ে আহত হলে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের ৩ টি ডোজ গ্রহণ করে জলাতঙ্ক মুক্ত থাকুন।

আজ ডা. এলিনা পারভীন, সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অবস্‌) ম্যাডাম পদোন্নতিজনীত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, ...
10/08/2026

আজ ডা. এলিনা পারভীন, সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অবস্‌) ম্যাডাম পদোন্নতিজনীত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট থেকে বিদায় নিলেন। তার হাত ধরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন অপারেশন চালু হয়েছিলো। প্রায় ৪ বছর তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সেবা প্রদান করেছেন এবং অসংখ্য সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন করেছেন।
আজ তার বিদায়ের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারীতে বিশেষজ্ঞ গাইনী সেবা ও সিজারিয়ান অপারেশন সেবা আপাতত বন্ধ হয়ে গেল।
আমরা ডা. এলিনা পারভীন ম্যাডামের উজ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত কামনা করছি।

গত ১৭.০৬.২০২৬ খ্রিষ্টাব্দে সারপুকুর ১ নং ওয়ার্ডে একজন মা প্রসব পরবর্তী জটিলতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ কর...
08/08/2026

গত ১৭.০৬.২০২৬ খ্রিষ্টাব্দে সারপুকুর ১ নং ওয়ার্ডে একজন মা প্রসব পরবর্তী জটিলতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মাতৃমৃত্যু রোধে যথাযথ কারণ উদঘাটনে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর উদ্যেগে মৃত ব্যক্তির পরিবারের সাথে আলোচনা (কমিউনিটি ডেথ রিভিউ) পরবর্তীতে আজ ০৮.০৮.২০২৬ খ্রিষ্টাব্দে প্রতিবেশীদের উপস্থিতিতে সামাজিক মৃত্যু পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় মা ও নবজাতক মৃত্যুর সাথে সম্পর্কিত সামাজিক কারণ, সমস্যা, প্রতিবন্ধকতা এবং এর প্রতিরোধযোগ্য কারণগুলো নিয়ে আলোচনা করা হয়।
সামাজিক মৃত্যু পর্যালোচনায় আংশগ্রহন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুস সবুর এবং স্বাস্থ্য পরিদর্শক জনাব সোহেল মাসুদ।
মা ও নবজাতকের মৃত্যু প্রতিরোধে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বন্যা কবলিত একলায় বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে পানিবাহিত বিভিন্ন রোগের উপদ্রব দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ...
16/07/2026

বন্যা কবলিত একলায় বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে পানিবাহিত বিভিন্ন রোগের উপদ্রব দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীর কাছে বিতরণের জন্য পর্যাপ্ত খাবার স্যালাইন ও ঔষধ পৌছানো হয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আইভি স্যালাইনের মজুত নিশ্চিত করা হয়েছে।
ইতোপূর্বে বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য ৭০০ প্যাকেট স্যালাইন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আদিতমারী থেকে সংগ্রহ করা ৪৫০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে।

ছবি: গোবর্দ্ধন কমিউনিটি ক্লিনিক, মহিষখোচা, আদিতমারী

আগামীকাল ১৩ই জুলাই ২০২৬ খ্রি. আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এআই যুক্ত আলট্রা পোর্টেবল এক্সরে মেশিনের স...
12/07/2026

আগামীকাল ১৩ই জুলাই ২০২৬ খ্রি. আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এআই যুক্ত আলট্রা পোর্টেবল এক্সরে মেশিনের সাহায্যে বিনামূল্যে বুকের এক্সরে পরীক্ষা করা হবে।
আগামী ১৬ই জুলাই ২০২৬ খ্রি. স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সনাক্তকরণে একটি বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

হামের প্রাদুর্ভাব শুরু হবার পর আদিতমারী উপজেলায় প্রথমবারের মতো দুইজন শিশু ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগী হিসেবে সনাক্ত ...
01/07/2026

হামের প্রাদুর্ভাব শুরু হবার পর আদিতমারী উপজেলায় প্রথমবারের মতো দুইজন শিশু ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগী হিসেবে সনাক্ত হয়েছে। দুইজন শিশুর ক্ষেত্রেই হামের (MR) টিকা নেয়ার ইতিহাস পাওয়া যায়নি।
উক্ত এলাকায় ক্রাশ প্রোগ্রাম করে বাদ পড়া ও ভ্যাকসিন গ্রহন না করা শিশুদের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।
হাম ক্যাম্পেইন এ বাদ পড়া ৬ মাস হতে ৫ বছরের নীচের বয়সী যে কোনো শিশু এখনো নিকটস্থ ইপিআই কেন্দ্র থেকে হাম-রুবেলা (MR) ভ্যাকসিন গ্রহন করতে পারবে।

📢 আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।আপনার পরিবারের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ ক্যাম্পেই...
27/06/2026

📢 আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

আপনার পরিবারের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে গিয়ে একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

🗓️ তারিখ: ২৮ জুন ২০২৬
📍সময়: সকাল ৮টা থেকে বিকাল ৪টা

একটি ক্যাপসুল আপনার শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা, স্বাভাবিক দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু নিজের শিশুই নয়, আশপাশের সব শিশুকেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন।

Address

Lalmonirhat
5510

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট।:

Shortcuts

Share

Category