Dr. Nasim Uddin

Dr. Nasim Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Nasim Uddin, Doctor, Magura.

ডা. মো: নাসিম উদ্দিন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি বারডেম
এফসিপিএস (মেডিসিন) শেষ পর্ব
প্রাক্তন সহকারী রেজিস্ট্রার মেডিসিন বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
রেজিস্ট্রার মেডিসিন, মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা।
বিএমডিসি রেজি: নং এ ৮৩৩৭৯

22/01/2026

রোগীটি এসেছিল ডায়াবেটিস, অতিরিক্ত চিন্তা আর এসিডিটি সমস্যা নিয়ে।
এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।

ডায়াবেটিস একটি জটিল মেটাবোলিক রোগ।
এটা শুধু সুগার এর সমস্যা না পুরো মেটাবলিজম এর সমস্যা অর্থাৎ সুগার,চর্বি, ও আমিষ এর সমস্যা।

যে কোন বয়সেই ডায়াবেটিস হতে পারে।
পরিবারে বাবা বা মার ডায়াবেটিস থাকলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তাই অবশ্যই পরীক্ষা করে নিবেন।
কেন ডায়াবেটিস এর চিকিৎসা করাবেন‌‌
ডায়াবেটিস এর জটিলতা এড়াতে
ডায়াবেটিস এর জটিলতা
হার্ট এটাক
ব্রেন স্ট্রোক
পেরিফেরাল আর্টারিয়াল ডিসিস
ডায়াবেটিক কিটোএসিডোসিস
লো সুগার বা হাইপোগ্লাইসেমিয়া
চোখের, কিডনী ও নিউরোনের সমস্যা
ইনফেকশন
ও সর্বোপরি মৃত্যু।

এগুলো থেকে বাচতে চাইলে নিয়মিত চিকিৎসা ও সচেতনতা প্রয়োজন।

কিছু ভুল যেটা আমরা করে থাকি
ডায়াবেটিস পরীক্ষা করতে না চাওয়া
বাসায় বা ফার্মেসী তে মেপেছি বলছে আমার ডায়াবেটিস নাই।
ডায়াবেটিস এর গোল্ড স্টান্ডার্ড পরীক্ষা হচ্ছে ওজিটিটি।

আরেকটি প্রশ্ন অনেকেই করেন,কেন ডায়াবেটিস এর ওষুধ খাবো হেটে বা খাবার কম খেলেই তো হচ্ছে।
আসুন ডায়াবেটিস এর চিকিৎসা ও টার্গেট বা লক্ষ্য জেনে নিই।
১.খাদ্য নিয়ন্ত্রণ
২.ব্যায়াম
৩.ঔষধ
টার্গেট
খালি পেটে সুগার ৪.৪-৭.২ এর নিচে
খাবার ২ ঘন্টা পর ১০ এর নিচে
HbA1c < 7

এই টার্গেট যদি আপনি খাবার নিয়ন্ত্রণ ও হেটে যদি করতে পারেন তাহলে ঠিক আছে আর না হয় এই টার্গেট এ আসার জন্য আপনাকে ঔষধ বা ইনসুলিন নিতে হবে।

যে সকল ডায়াবেটিস এর রোগী ওষুধ বা ইনসুলিন নিয়ে ভলো আছেন কিন্তু ইউটিউব দেখে বা কোথাও শুনে হঠাৎ ঔষধ নেয়া বন্ধ করে দেন আপনারা খুব খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি হবেন।
আপনি যদি ওষুধ কমাতে চান বা কি করতে চান সেটা ডাক্তারের সাথে আলোচনা করুন।
নিজে নিজে ওষুধ বন্ধ করে বিপদে পড়তে যাবেন না।
ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।
সুস্থ থাকুন ভালো থাকুন
ডা মো নাসিম উদ্দিন।

রোগীর ভালোবাসা। আলহামদুলিল্লাহ। রোগীর সুস্হতা চেয়ে আর কোন সুসংবাদ ডাক্তারের কাছে নাই।
22/01/2026

রোগীর ভালোবাসা।
আলহামদুলিল্লাহ।
রোগীর সুস্হতা চেয়ে আর কোন সুসংবাদ ডাক্তারের কাছে নাই।

24/12/2025

রোগীর সুস্হতা ও সন্তুষ্টি আমাদের চিকিৎসকদের চিকিৎসা সেবার মূল লক্ষ্য।

আসলে রোগীটি তার হার্ট এর সমস্যা কথা বললেও তার হার্টের কোন সমস্যা নাই।
তিনি আসলে দুশ্চিন্তা রোগী তাই বুক ধরফর করতো।
আমাদের অনেক মা বোন রাই এ রোগে কষ্ট করেন।

সঠিক চিকিৎসা ও পরামর্শে এগুলো সম্পূর্ণ ভালো হয়।
চিকিৎসক এর পরামর্শ গ্রহন করুন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ডা মো নাসিম উদ্দিন।

17/12/2025

রোগীর সেবা ও সন্তুষ্টি আমাদের চিকিৎসক দের সবচেয়ে বড় পাওয়া।
আশা করি এভাবে বাংলাদেশের জনগনের সেবা চালিয়ে যেতে পারবো ইনশা আল্লাহ।

রোগীটি আমার কাছে আসে মাথা ঘুরানো নিয়ে।
উনার ও একই সমস্যা উচ্চ রক্তচাপ।
এখন আলহামদুলিল্লাহ ভালো আছে।

আমাদের দেশের জনগন একটি ভুল প্রায় করে থাকেন
তা হলো উচ্চ রক্তচাপ এর ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেওয়া।
কারন হিসেবে জানতে পারি বিভিন্ন রোগী থেকে প্রেশার ভালো আছে তাই ওষুধ বন্ধ করে দিয়েছে।
উচ্চ রক্তচাপ এর রোগীর প্রেশার ভালো আছে ওষুধ এর জন্যই।হঠাৎ ওষুধ টা বন্ধ করে দেওয়া হলে আপনার প্রেশার স্বাভাবিক থেকে আবারো বেড়ে যায়।
তখন ব্রেন স্ট্রোক,হার্ট এটাক, হার্ট ফেইলিউর এর সম্ভাবনা অনেক বেড়ে যায়।
আমাদের দেশে ব্রেন স্ট্রোক এর অনেক বড় একটা কারন হচ্ছে প্রেশার ওষুধ হঠাৎ বন্ধ করে দেওয়া।

তাই আসুন প্রেশার ভালো থাকলেই প্রেশার এর ওষুধ বন্ধ না করি।প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহন করি।

ভালো থাকুন, সুস্থ থাকুন।
চিকিৎসা পরামর্শ চিকিৎসক থেকে গ্রহন করুন।
ধন্যবাদ।
ডা মো নাসিম উদ্দিন।

🩺 বিশ্বস্ত চিকিৎসা, আন্তরিক সেবায়ডাঃ মোঃ নাসিম উদ্দিনএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি বারডেমএফসিপিএস (মেডিসিন) শেষ প...
14/12/2025

🩺 বিশ্বস্ত চিকিৎসা, আন্তরিক সেবায়

ডাঃ মোঃ নাসিম উদ্দিন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি বারডেম
এফসিপিএস (মেডিসিন) শেষ পর্ব
মেডিসিন এ বিশেষ অভিজ্ঞ

ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, লিভার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, কিডনি ও হরমোনজনিত রোগসহ নানা সমস্যার জন্য আজই পরামর্শ নিন।

📍 মাগুরা চেম্বারঃ নিউ শাপলা ডায়াগনষ্টিক সেন্টার
এম,আর,রোড (পাবলিক লাইব্রেরীর বিপরীতে), মাগুরা।
⏰ রোগী দেখার সময়ঃ রবি,সোম, মঙ্গল ও বুধবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
📞সিরিয়ালের জন্য ফোন করুনঃ +৮৮০১৭৪২-৩৫৭১৬৩
সকাল ৯টা থেকে রাত ১০ টা।

👉 আপনার সুস্থতাই আমাদের অগ্রাধিকার।

14/12/2025

রোগীটি আমার কাছে আসে বুকে ব্যাথা নিয়ে।
এখন আলহামদুলিল্লাহ ভালো আছে।

বুকে ব্যাথা বা বুকে জ্বালাপোড়া হলে আমরা গ্যাসের সমস্যা মনে করে সময় ক্ষেপন করি।
হ্যা গ্যাসের সমস্যার কারনেও বুকে ব্যাথা হয় কিন্তু সেজন্য মৃত্যু ঝুকি বা শারীরিক ক্ষতি সম্ভাবনা অনেক কম।
বুকে ব্যাথা অনেক গুলো কারনের মধ্যে হৃদরোগ অন্যতম।

বুকে ব্যাথা বা জ্বালাপোড়া অনুভব করলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসক দেখান এবং ব্যাথাটি কি কারনে তা জানুন।

সচেতন হোন।
রোগ সম্পর্কে জানুন।
চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
সুস্থ থাকুন।

ডা মো নাসিম উদ্দিন।

10/12/2025

রোগীটি আমার কাছে আসে মাথা ঘোরানো নিয়ে।

প্রেশার মেপে দেখি ১৯০/১১০ মিমি মার্কারী।
এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ।

উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক।
আমাদের জ্বর বমি পেটে ব্যাথা হলে আমরা দ্রুত ডাক্তারের কাছে চলে যাই কিন্তু উচ্চ রক্তচাপ এ সাধারণত কোন লক্ষ্মণ থাকে না।তাই ডাক্তার দেখানো হয় না।

নিয়ম অনুযায়ী ৪০ বছর থেকে প্রতি ৫ বছর পর পর প্রেশার পরিমাপ করতে হবে।

উচ্চ রক্তচাপ এ সাধারণত কোন লক্ষ্মণ হয় না,
যদি লক্ষ্মণ হয়(যেমন মাথা ব্যাথা, ঘাড় ব্যাথা, মাথা ঘুরানো,ইত্যাদি) তাহলে রোগী ইতিমধ্যে অনেক ক্ষতি হয়েছে বা জটিলতা (যেমন স্ট্রোক,হার্ট এটাক,হার্ট ফেইলিউর,রেনাল ফেইলিউর এগুলো নিয়ে আসে।

তাই ক্ষতি বা জটিলতা হওয়ার পূর্বেই আপনার প্রেশার পরিমাপ করুন।
চিকিৎসক এর পরামর্শ গ্রহন করুন।
সুস্থ থাকুন ভালো থাকুন।

ডা মো নাসিম উদ্দিন।

08/12/2025

রোগী যখন ভালো হয়,তখন সবচেয়ে খুশি চিকিৎসক ই হয়।

কি কি লক্ষণ হলে বুঝবেন আপনার প্রসাব ইনফেকশন হয়েছে।
১.প্রসাবে জ্বালাপোড়া
২.ঘন ঘন কিন্তু অল্প অল্প প্রসাব হওয়া
৩.প্রসাব আটকে রাখতে না পারা
৪. প্রসাব করে আসার পর আবার প্রসাব এর চাপ লাগা
৫.তলপেটে ব্যাথা
৬.জ্বর
৭.বমি বমি ভাব বা বমি হওয়া
৮.খাবার এ অরুচি।

প্রসাব ইনফেকশন যেন কম হয় সেজন্য কিছু উপদেশ:
১.কমপক্ষে প্রতিদিন ২ লিটার পানি পান করবেন।
২.প্রসাব চেপে রাখবেন না।
৩. পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন।
৪.সহবাসের পূর্বে ও পরে প্রসাব করে নিবেন।

সতর্কতাঃ মহিলাদের প্রসাব ইনফেকশন অনেক বেশি হয়।
ভিডিওটি প্রসাবে ইনফেকশন থেকে ভালো হওয়া একজন রোগীর।

সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।
অসুস্থতায় আপনার চিকিৎসক এর পরামর্শ গ্রহন করেন।
ধন্যবাদ।

ডাঃ মো নাসিম উদ্দিন

মাগুরা চেম্বারঃ নিউ শাপলা ডায়াগনষ্টিক সেন্টার
এম,আর,রোড (পাবলিক লাইব্রেরীর বিপরীতে), মাগুরা।

রোগী দেখার সময়ঃ রবি,সোম, মঙ্গল ও বুধবার
বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সিরিয়ালের জন্যঃ +৮৮০১৭৪২-৩৫৭১৬৩
অথবা
হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন
+৮৮০১৯১৫-৭১২৬১৪
[email protected]

Address

Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nasim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category