22/09/2026
ভোর রাত ৪টা ৩৮ মিনিট। 🌙
হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙল—
“ইমার্জেন্সি রোগী আছে!”
সাতানী থেকে ছুটে এসেছেন ২৫ বছর বয়সী স্বর্ণা আক্তার। ৭ মাসের গর্ভবতী, তীব্র শ্বাসকষ্ট, শরীর অবশ হয়ে আসছে, পেট শক্ত হয়ে আছে। সময় নষ্ট না করে হাটিপাড়া সেবা সদন হাসপাতালের ইমার্জেন্সিতে শুরু হলো জরুরি চিকিৎসা।
আলহামদুলিল্লাহ, চিকিৎসায় রোগী এখন সুস্থ ও স্থিতিশীল। 🤲
কিন্তু রাত তখনও শেষ হয়নি…
ভোর ৫টা।
কোকরহাটি থেকে ছুটে এলেন সুরভী আক্তার, নরমাল ডেলিভারির আশায়।
অবশেষে অপেক্ষার অবসান—
ভোর ৬টা ৩০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীর আলো দেখল এক ফুটফুটে কন্যাসন্তান। 👶🎀
এক রাতেই—একদিকে জরুরি মুহূর্তে একজন মায়ের পাশে দাঁড়ানো, অন্যদিকে নতুন একটি প্রাণের পৃথিবীতে আগমন। ❤️
এই আস্থা, এই ভালোবাসাই আমাদের পথচলার শক্তি।
🌸 নরমাল ডেলিভারিতে আস্থার নাম—হাটিপাড়া সেবা সদন হাসপাতাল।
🏥 ২৪ ঘণ্টা জরুরি স্বাস্থ্যসেবা
📞 01335244992