11/09/2026
আমাদের বাপ দাদার আমলে এত ডায়াবেটিস, থাইরয়েড, মোটা হয়ে যাওয়া, ফ্যাটি লিভার, বিভিন্ন মেটাবলিক রোগ ছিলো না। কিন্তু এই আধুনিক যুগে দিনকে দিন বিভিন্ন মেটাবলিক রোগ কেন বেরে যাচ্ছে। এর একটি তত্ত্ব দেন জেমস নীল, ১৯৬২ সালে। থ্রিফটি জেনোটাইপ তত্ত্ব।
আদিম যুগে শীতকালের জন্য শিকার করে রাখতো মানুষ এবং শীতকাল আসলে সংরক্ষণ করা খাবার কম পরিমানে খেয়ে পার করতো। প্রাকৃতিক সিলেকশনের মাধ্যমে এই থ্রিফটি জিন প্রস্তুত ছিলো যাতে দুর্ভিক্ষ এলে কম খেয়ে মানুষ বেচে থাকতে পারে। আধুনিক যুগ আসার পরে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে। খাবারে প্রাচুর্য আসছে, আমরা প্রচুর পরিমান ফ্যাটি, আনহেলথি খাবার খাই। ইন্সুলিন রেসিস্টেন্স হয়েছে শরীরে। বেরে গেসে মেটাবলিক ডিজিজ।
মেটাবলিক রোগমুক্ত থাকতে আজকে থেকে প্রতিজ্ঞা করুন, প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাটবো। যেকোন একবেলা লাল আটার রুটি খাবো।
ডায়াবেটিস, মোটা হওয়া, ফ্যাটি লিভার এর আপনার ধারে কাছে আসবে না।
রোগ হওয়ার আগে প্রতিরোধ করুন।
ঔষধ এবং চিকিৎসা মুক্ত জীবন যাপন করুন।
#ডায়াবেটিস #থাইরয়েড #হরমোন #মানিকগঞ্জ