ডাঃ রাধারমন মেডিকেল সেন্টার-RMC

  • Home
  • Bangladesh
  • Markuli
  • ডাঃ রাধারমন মেডিকেল সেন্টার-RMC

ডাঃ রাধারমন মেডিকেল সেন্টার-RMC Our vision is to meet the best health service to our patients.
(1)

30/06/2026
30/06/2026

প্রিয় এলাকাবাসী, আগামীকাল বুধবার ১ জুলাই ডাঃ রাধারমন মেডিকেল সেন্টার বিশেষ কারণে বন্ধ থাকিবে বলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত! বৃহস্পতিবার থেকে পুনরায় খোলা থাকিবে।

জরুরী প্রয়োজনে
01753 353214
01755 648509

এলাকার অধিকাংশ শিশুদের প্রাথমিক চিকিৎসা ফার্মেসী থেকেই নেয়। যারা ভাল হয় তারা ত ভালই কিন্তু তারা এটা জানে না যে প্রয়োজন ম...
16/04/2026

এলাকার অধিকাংশ শিশুদের প্রাথমিক চিকিৎসা ফার্মেসী থেকেই নেয়। যারা ভাল হয় তারা ত ভালই কিন্তু তারা এটা জানে না যে প্রয়োজন মত ঔষধ খেয়ে ভাল হয়েছে নাকি প্রয়োজনের চেয়ে অনেক বেশি ঔষধ খেয়ে ভাল হয়েছে, আর যারা ভাল না হয় তারা দেখা যায় ১ থেকে ৩ দিনের জ্বরেও ১ টা থেকে ৩ টা এন্টিবায়োটিক খেয়ে তারপর আমাদের কাছে আসে। বলতে গেলে, প্রাথমিক ভরসার জায়গা এলাকার বিশ্বস্ত ফার্মেসী/পল্লি চিকিৎসক। অনেকেই রোগ বুঝে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করেন যার প্রশংসা করাই লাগে, আবার কিছু
ব্যক্তি হয়ে উঠতে চান মস্ত বড় চিকিৎসক।

দয়া করে শিশুদের ভবিষ্যৎ গুলো অন্ধকার করবেন না। বুঝে না বুঝেই আপনি Linezolid/Ceftibuten গ্রুপের একটা রিসার্ভ এন্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, কাজটা কি ঠিক করছেন? জানামতে আমরা MBBS ডাক্তার ও ক্রিটিক্যাল কন্ডিশন ছাড়া এই এন্টিবায়োটিক দেয় না। আর সমস্যা না কমলেই ইঞ্জেকশন দেয়ার হিরিক তো আছেই।

কোন রোগটা কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে বা হইতে পারে তা আমরা কত জন জানি?

কোন এন্টিবায়োটিক কোন সিস্টেম এ ভাল কাজ করে এবং কোন গ্রুপের এন্টিবায়োটিক কোন গ্রুপের ব্যাকটেরিয়া কে ভালভাবে মারতে পারবে সেটাই বা আমরা কতজন জানি?

নাকি এন্টিবায়োটিক একটা দিয়ে দিলাম, কাজ না হইলে চেইঞ্জ করে আবার আরেকটা দিলাম বা ডাবল এন্টিবায়োটিক দিয়া দিলাম, এতে মানুষের কি কি লাভের চেয়ে ক্ষতি হচ্ছে তাও জানার দরকার মনে করছি না? কাজটা কি ঠিক করছেন?
জেনে না জেনে বুঝে না বুঝে এভাবে মানুষের লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে না?

এলাকাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ বুঝে না বুঝে অপ্রোয়জনীয় এন্টিবায়োটিক
খাওয়া থেকে আপনারাদের সন্তানকে বিরত রাখুন।

ডা: দেবপ্রসাদ বৈষ্ণব

রোগীটা জ্বর নিয়ে এসেছিল।তাই কাছের এক জায়গা থেকে একটা সেফট্রায়াক্সন  ইনজেকশন নেয়..যে ইনজেকশন আমরা প্রতিদিনই অসংখ্য রোগীকে...
19/02/2026

রোগীটা জ্বর নিয়ে এসেছিল।

তাই কাছের এক জায়গা থেকে একটা সেফট্রায়াক্সন ইনজেকশন নেয়..
যে ইনজেকশন আমরা প্রতিদিনই অসংখ্য রোগীকে দিয়ে থাকি।
কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শুরু হলো অস্বাভাবিক কিছু।
শরীরে লাল দাগ উঠলো…
তারপর ফোস্কা…
তারপর যেন চামড়া উঠে গিয়ে কাঁচা ঘা হয়ে গেল।

এটা কোনো সাধারণ অ্যালার্জি না।
এটা স্টিভেন জনসন সিনড্রোম — ওষুধজনিত এক ভয়ংকর রিয়েকশন।
হাজারে একজনের হয়,
কিন্তু যাদের হয়… তাদের জন্য এটা সত্যিই দুঃস্বপ্নের মতো।
এই বাচ্চাটার ক্ষেত্রে কারণ ছিল
জ্বরের জন্য দেওয়া সেফট্রায়াক্সন ইনজেকশন।
ওষুধটা খারাপ না।
আমরা প্রতিদিনই ব্যবহার করি।
কিন্তু সমস্যা হলো —
কিছু মানুষের শরীর নির্দিষ্ট কিছু ওষুধ সহ্য করতে পারে না।
আগে থেকে সেটা জানারও কোনো উপায় থাকে না অনেক সময়।
ভাগ্য ভালো, দ্রুত ক্ষতিকর ওষুধ বন্ধ করা হয়েছে।
স্যালাইন, অ্যালার্জির ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।
আর একটু দেরি হলে মারাত্মক ইনফেকশনে জীবনও ঝুঁকিতে পড়তো।
এ কারণেই আমরা বারবার বলি —
অযথা এন্টিবায়োটিক নয়।
নিজে নিজে ইনজেকশন নয়।
আগে কোনো ওষুধে সমস্যা হলে অবশ্যই ডাক্তারকে জানান

যে ওষুধ আপনাকে সুস্থ করে,
সেই ওষুধই ভুল সময়ে… ভুল শরীরে গিয়ে সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে।

এই পোস্টটা শেয়ার করে দিন।
হয়তো কারো জীবনে এমন একটা দুঃস্বপ্ন শুরু হওয়ার আগেই থেমে যাবে।

ডা.আব্দুর রহমান

ছবি: ডাঃ রুমানা আহমেদ( কপি পোস্ট )

হ্যাপি নিউ ইয়ার ২০২৬!ডা. রাধারমন মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।আসুন এই নতুন বছরে ...
01/01/2026

হ্যাপি নিউ ইয়ার ২০২৬!
ডা. রাধারমন মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।
আসুন এই নতুন বছরে সুস্বাস্থ্য, আনন্দ, সমৃদ্ধি এবং নতুন শুরুর আলোয় ভরে উঠুক আমাদের জীবন।
সকল রোগী, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য রইল সুস্থতা ও সাফল্যের অগণিত কামনা।
সুস্থ থাকুন, সুখী থাকুন – নতুন বছরের শুভেচ্ছা 🌸

সজল দাস
ম্যানেজার
ডাঃরাধারমন মেডিকেল সেন্টার ( আর.এম.সি)

Address

Paharpur Road
Markuli
KADIRGANJ-3352

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ রাধারমন মেডিকেল সেন্টার-RMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share