Dr. Sylvia Akter

Dr. Sylvia Akter She is skilled in both medical and surgical management of ENT conditions. Follow this page for health tips, awareness videos, and appointment updates.

Myself Dr. Sylvia Akter, MBBS, DLO, MCPS, FCPS is an experienced ENT specialist with over 10 years of dedicated service in the field of Ear, nose, throat and Head-Neck disorder. I am Dr. Sylvia Akter, an experienced ENT, Head–Neck, and Thyroid specialist providing both medical and surgical care for ear, nose, throat, and thyroid disorders. With advanced training and years of clinical experience, I focus on accurate diagnosis, modern treatment, and compassionate patient care.

23/05/2026

🔴 হাম (Measles) শুধু জ্বর আর র‍্যাশ নয় — এটি শিশুর শ্রবণশক্তিরও ভয়াবহ ক্ষতি করতে পারে!

হামের ভাইরাস কানের ভেতরের অংশে সংক্রমণ সৃষ্টি করে Hearing Loss বা স্থায়ী বধিরতার কারণ হতে পারে। 😢

বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না হলে ঝুঁকি আরও বেড়ে যায়।

⚠️ যেসব লক্ষণে সতর্ক হবেন: 🔹 জ্বরের সাথে শরীরে লাল র‍্যাশ
🔹 কানে কম শোনা
🔹 কানে ব্যথা বা ইনফেকশন
🔹 কথা শুনে সাড়া কম দেওয়া

💉 সময়মতো MMR Vaccine শিশুকে শুধু হাম থেকেই নয়, Hearing Loss থেকেও সুরক্ষা দিতে পারে।

👨‍⚕️ সচেতন হোন, সন্তানকে সুরক্ষিত রাখুন।
Dr. Sylvia Akter
#শিশুর_স্বাস্থ্য #হাম #বধিরতা

22/05/2026

Well said.

শুধু শোক প্রকাশ করলেই হবে না…
আমাদের বদলাতে হবে। সমাজকে বদলাতে হবে।বদলাতে হবে আমাদের মানসিকতা। খুঁজে বের করতে হবে আমাদের মাঝে লুকিয়ে থাকা মানুষ রূপে নরপশু দের।আর তাদের জন্য কোন ছাড় নয়। সমাজের সকল পর্যায়ের মানুষদের এক হয়ে আওয়াজ তোলা উচিৎ।
একটি শিশু ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার পর আমরা কয়েকদিন ক্ষোভ দেখাই, তারপর আবার সব ভুলে যাই।
কিন্তু একটি পরিবারের পৃথিবী চিরদিনের জন্য থেমে যায়। 💔

📌আজ প্রতিটি বাবা-মায়ের দায়িত্ব—
✔️ সন্তানকে সময় দেওয়া
✔️ তার কথা মন দিয়ে শোনা
✔️ “Good Touch & Bad Touch” শেখানো
✔️ শিশুকে ভয় নয়, সাহস দেওয়া

📌আর সমাজের দায়িত্ব—
✔️ অপরাধীকে আড়াল না করা
✔️ প্রতিবাদ করা
✔️ দ্রুত বিচার নিশ্চিত করা

শিশুরা নিরাপদ থাকুক—❤️❤️

👉এটা শুধু একটি দাবি নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব।
নীরবতা কখনো সমাধান নয়।
সচেতনতাই পারে আরেকটি জীবন বাঁচাতে। 🙏




#শিশু_নিরাপত্তা


https://www.facebook.com/share/1EUpZdgKxA/

21/05/2026



21/05/2026

🎯কখন বুঝবেন আপনি থাইরয়েড সমস্যায় আক্রান্ত???

🦋 হাইপোথাইরয়েডিজম মানে শরীরে থাইরয়েড হরমোন কমে যাওয়া।
এতে শরীরের কাজ ধীর হয়ে যায় এবং নানা সমস্যা দেখা দিতে পারে।

⚠️ লক্ষণগুলো হতে পারে— 🔹 অতিরিক্ত ক্লান্তি
🔹 ওজন বেড়ে যাওয়া
🔹 চুল পড়া
🔹 ঠান্ডা বেশি লাগা
🔹 কোষ্ঠকাঠিন্য
🔹 মুখ ও শরীর ফুলে যাওয়া
🔹 মন খারাপ বা বিষণ্ণতা

👩‍⚕️ অনেকেই এসবকে “সাধারণ দুর্বলতা” ভেবে অবহেলা করেন।
কিন্তু সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নিলে হাইপোথাইরয়েডিজম সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ✅

🩺 দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
Dr. Sylvia Akter
#থাইরয়েড #হাইপোথাইরয়েডিজম #বাংলা_হেলথ

🎉 Facebook recognized me as a consistent post creator this week!
21/05/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week!

ছোট মেয়েদের জন্য পরিস্থিতি কতটা খারাপ হলে আপনার চিন্তা বা সতর্কতা কতটা সিরিয়াস হতে হবে, তার মাত্র কয়েকটি উদাহরণ দিচ্ছি—-...
21/05/2026

ছোট মেয়েদের জন্য পরিস্থিতি কতটা খারাপ হলে আপনার চিন্তা বা সতর্কতা কতটা সিরিয়াস হতে হবে, তার মাত্র কয়েকটি উদাহরণ দিচ্ছি—-

১। আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে, অনেক উপরের তলায়। আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে উঠে। নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। নিচের কাউকে বিশ্বাস করার কোন কারণ নেই।

২। কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়। এক ব্যাচ চলে গেছে। আর এক ব্যাচ আসবে। কোচিং সেন্টার ফাঁকা। আপনার মেয়ে আগেভাগে চলে গেছে একা। সেন্টারে আছে শুধু টিচার। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। কাউকেই বিশ্বাস করা যাবে না।

৩। মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না, যার ভাই এবং পিতা বাসায় থাকে।

৪। মেয়েকে স্কুলে এমন আগেভাগে পাঠাবেন না, যেখানে ক্লাসে বা স্কুলের কোন জায়গায় সে একা হয়ে যায়।

৫। বিবাহিত ভাই বোনের বাসায়ও ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না, যেখানে অন্য পুরুষ বসবাস করে।

৬। লম্বা ফসলের ক্ষেত, যেখানে দাঁড়ালে দেখা যায় না, যেমন, পাট, ইক্ষু ক্ষেত, এমন ক্ষেতের পাশ দিয়ে মেয়েকে একা যাওয়া আসা করতে দেবেন না।

মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে, এমন কোন জায়গায় পাঠানো যাবে না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না। ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্র‍্যাকিং এ রাখুন।

কী করবেন!! বিপদ হলে তো আপনাদের যাবে। আপনারা মেয়ের বাপ মা। কারো কিছু যায় আসবে না। বাকি জীবন মাথা কুটে মরতে হবে আপনাদের।

সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ, মঙ্গল, নেয়ামত, বরকত ও হেফাজতের জন্য প্রার্থনা করুন।
Collected

19/05/2026

🚨 ENT-এর ৫টি Red Flag Sign 🚨
(যেগুলো অবহেলা করা বিপজ্জনক হতে পারে)
1️⃣ গলায় বা ঘাড়ে দীর্ঘদিনের গুটি / ফোলা
➡️ ২ সপ্তাহের বেশি থাকলে দ্রুত পরীক্ষা প্রয়োজন।
2️⃣ দীর্ঘদিন কণ্ঠস্বর ভাঙা বা বসে যাওয়া
➡️ বিশেষ করে ধূমপায়ীদের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
3️⃣ মুখ দিয়ে বা নাক দিয়ে রক্ত পড়া বারবার হওয়া
➡️ সাধারণ সমস্যা হলেও কখনও গুরুতর রোগের লক্ষণ হতে পারে।
4️⃣ গিলতে কষ্ট হওয়া বা খাবার আটকে যাওয়ার অনুভূতি
➡️ দ্রুত ENT বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।
5️⃣ এক কানে হঠাৎ শুনতে কমে যাওয়া বা কানে অবিরাম শব্দ
➡️ দ্রুত চিকিৎসা না নিলে স্থায়ী ক্ষতি হতে পারে।
⚠️ সময়মতো চিকিৎসা জীবন বাঁচাতে পারে।
অবহেলা নয়, সচেতন হোন।
#বাংলা_হেলথ_টিপস

👂 কানে বারবার ব্যথা, ফুলে যাওয়া বা ছোট ফোঁড়ার মতো সমস্যা হচ্ছে?এটি হতে পারে Ear Furunculosis (Ear Boil) — অর্থাৎ কানের ভ...
19/05/2026

👂 কানে বারবার ব্যথা, ফুলে যাওয়া বা ছোট ফোঁড়ার মতো সমস্যা হচ্ছে?
এটি হতে পারে Ear Furunculosis (Ear Boil) — অর্থাৎ কানের ভিতরের চুলের গোড়ায় infection।

🔹 সাধারণ লক্ষণঃ
✔️ তীব্র কানে ব্যথা
✔️ কানে ফুলে যাওয়া
✔️ চুলকানি
✔️ পুঁজ বা discharge
✔️ সাময়িক শুনতে কম হওয়া

⚠️ অনেকেই কটন বাড/Q-tip দিয়ে কান খোঁচাতে গিয়ে এই সমস্যা বাড়িয়ে ফেলেন।

🩺 কী করবেন?
✅ কান শুকনা রাখুন
✅ গরম সেঁক দিন
✅ নিজে থেকে ফোঁড়া ফাটাবেন না
✅ প্রয়োজন হলে ENT Specialist এর পরামর্শ নিন

⛔ অবহেলা করলে infection ছড়িয়ে যেতে পারে।
তাই দ্রুত সঠিক চিকিৎসা নিন।
Dr. Sylvia Akter





#কানের_ফোঁড়া
#কানের_ব্যথা




🌿 Dr. Sylvia Akter   MBBS, FCPS, MCPS, DLOENT & Head-Neck Surgery Specialist👂 কান, 👃 নাক ও 👄 গলার সকল সমস্যার আধুনিক চিক...
18/05/2026

🌿 Dr. Sylvia Akter
MBBS, FCPS, MCPS, DLO
ENT & Head-Neck Surgery Specialist

👂 কান, 👃 নাক ও 👄 গলার সকল সমস্যার আধুনিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

✅ Tonsil সমস্যা
✅ Sinusitis ও Nasal Block
✅ Hearing Problem & Tinnitus
✅ Voice Problem
✅ Thyroid ও Neck Swelling
✅ Head-Neck Surgery Consultation
সহ ENT ও Head-Neck related সকল সমস্যার চিকিৎসা প্রদান করা হয়।
🎯 Catch me on my social media platform and also in website
🌐www.drsylviaakter.com

আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। 💚
#কাননাকগলা #কক্সবাজার াংলা

ভুলের গল্পপ্রিয় কায়সার হামিদ,যে মানুষটার পায়ে বল এলে আনন্দে কেঁপে উঠত লাল সবুজের গ্যালারি সে মানুষটা আজ কাঁদছে। আপনার এই...
18/05/2026

ভুলের গল্প

প্রিয় কায়সার হামিদ,
যে মানুষটার পায়ে বল এলে আনন্দে কেঁপে উঠত লাল সবুজের গ্যালারি সে মানুষটা আজ কাঁদছে। আপনার এই শোকের মাঝেও কালবেলাকে দেয়া সাক্ষাৎকার...অসুস্থ অবস্থায় চ্যানেল আই ও বাংলা ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারসহ অনেক মতামত আমাদের নজরে এসেছে।
আপনি...
১. অভিযোগ করেছেন ইন্ডিয়ান ডাক্তারের ভাষ্যমতে কোন কোন না কোনভাবে ভুল চিকিৎসা হয়েছে (সূত্র: কালবেলা, সময় টিভি)
২. আক্ষেপ করেছেন বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হয় না, এটা জানতেন না।(সূত্র: চ্যানেল আই)
৩. ফ্যাটি লিভারের কারণে তিনি লিভার ফেইল্যর এ আক্তান্ত হয়েছেন।(সূত্র: চ্যানেল আই)
৪. ভুল অ্যান্টিবায়োটিক বা সিডেটিভ দেয়া হয়েছে।

সত্যি বলতে ভুল তো হয়েছে। একটা না একাধিক। আপনি যেহেতু অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়, জনপ্রিয় ব্যাক্তিত্ব সেহেতু আপনার কথার গুরুত্ব আছে। প্রতিটা কথা সমাজে মেসেজ সরবরাহ করছে।
একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্য সচেতন ব্যাক্তি হিসেবে আমি সেই ভুলগুলো আপনাকে ধরিয়ে দিতে চাই।
১.
প্রথম ভুল, জ্বর ও জন্ডিস থাকার পরেও এক সপ্তাহের অধিক আপনি পাত্তাই দেন নাই। দশ এগারো দিন বাসাতে রেখেছেন (সুত্র: চ্যানেল আই)। হতে পারে টুকটাক চিকিৎসা দেয়া হয়েছে। আচ্ছা, জ্বরে কি প্যারাসিটামল দিয়েছিলেন?
দিয়ে থাকলেই মহাবিপদ। যে মানুষটা হেপাটাইটিস-এ এবং ই তে আক্তান্ত হয়ে লিভার ফেইল্যর এর দিকে যাচ্ছে তার জন্যে সামান্য প্যারাসিটামলও কিন্তু অনেক ভয়ংকর!
২.
দ্বিতীয়ত লিভার ফেইল্যর হলে প্রথমেই দেহ থেকে টক্সিন বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়...আক্তান্ত হয় মস্তিস্ক...শুরু হয় DIC নামক মহা জটিলতা...আক্রান্ত হয় ফুসফুস...খুব দ্রুত একে একে সব অর্গান আক্রান্ত হয়।
তাই ফুসফুস আক্তান্ত হবে এটাই স্বাভাবিক।

লাইফ সাপোর্ট কাকে বলে জানেন?
ফুসফুস যখন কাজ করেনা তখন কৃত্রিম ফুসফুস দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখতে হয়। এটাকেই ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট বলে।
৩.
বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হয় না। এটাও ভুল। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের যে ওটিতে আমি অপারেশন করি সেখানেই অতীতে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। অধ্যাপক মো. আলীর তত্ত্বাবধানে এটি হয়েছিল। পিজিতেও হয়েছে।
কিন্তু নিয়মিত হয় না। কারণ এটা ব্যায়বহুল। এত টাকা দিয়ে রোগীরা দেশে অপারেশন করতে চায় না।
৪.
উন্নত বিশ্বে যেখানে লিভার আইসিইউ আছে সেখানেও এ রোগে মৃত্যুর হার ৯০% এর বেশি। কেন জানেন? ঐ যে ফালমিনেন্ট হেপাটিক ফেইল্যর হওয়ার সাথে সাথে রোগীর নানা জটিলতা শুরু হয়...তাই চাইলেও দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট আয়োজন করা যায় না। যেটা ইন্ডিয়াও পারে নাই।
৫. ফ্যাটি লিভারের কারনে এমন হয়েছে এই স্টেটমেন্টও ভুল। এতে করে যারা প্রাথমিক পর্যায়ের ফ্যাটি লিভারে আক্রান্ত তারা আতংকে আছেন। এই কদিন এসব রোগীর ভীড় চেম্বারে বেড়ে গেছে।
এটা ঠিক যে ফ্যাটি লিভার এডভান্স হলে...অল্পতেই কাবু হওয়ার ঝুঁকি থাকে। প্রাথমিক পর্যায়ের ফ্যাটি লিভার নিয়ম মেনে একদম ভাল অবস্থায় ফিরে যাওয়া যায়।
৬. সিডেটিভ বা অ্যান্টিবায়োটিক সঠিক চিকিৎসারই অংশ। আর ওনাকে প্রাথমিক নয়, টারশিয়ারি লেভেলের চিকিৎসা দেয়া হয়েছে।
বাবা হিসেবে অনিচ্ছাসত্ত্বেও আপনার কিছু ভুল হয়েছে। মেয়েকে ফিট রাখার চেষ্টা হয়ত করেছেন, পারেননি। এলোমেলো খাবার থেকে বিরত রাখতে পারেন নি।
যথাসময়ে মেয়েকে হাসপাতালে নেননি। বাসায় রেখে ঝুঁকিপূর্ণ অবস্থায় প্যারাসিটামল খাইয়েছেন।
দ্বিতীয় ভুল, সিংগাপুর বা উন্নত বিশ্ব না করা সত্ত্বেও ওনাকে ইন্ডিয়ায় নিয়ে গেছেন। এয়ারএ্যাম্বুলেন্স এর ভাড়া দিয়েছেন ৫৫ লাখ, নিশ্চয়ই ইন্ডিয়াতেও ৩০/৪০ লাখ যাবে। বাবার মন, তাই হয়ত মিরাকলের আশায় গেছেন। যেকোন সামর্থবান পিতাই এটা করবে। সেজন্যে এটাকে ভুল বলার জন্যে আমি দু:খিত।
আরো একটা কারণ এ কাজটা ভাল হয়েছে। দেশের হাসপাতালে মারা গেলে আরো অনেক বেশি অভিযোগ আসত। উন্নত চিকিৎসার আশায় বিদেশে যাওয়ার খবর যতবেশি মার্কেট পায়। উন্নত কফিনে বিদেশ থেকে ফিরে আসার খবর গুলো ততটা পায় না।

একটা দেশ সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ হয় না। কিছু বাস্তবতা থাকে। এই যেমন, বাংলাদেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল সৈয়দপুরে, ঢাকায় না কিন্তু। খোদ আমেরিকাতেও ফাইলেরিয়া ডেডিকেটেড হাসপাতাল নেই।

আপনি তো উন্নতমানের ফুটবলার।তবুও ফুটবলে বাংলাদেশের অবস্থান কত আমরা কিন্তু সে প্রশ্ন করছিনা। কারণ কিছু সীমাবদ্ধতা, বাস্তবতা মেনে নিতে হয়।

তাই মানসিক স্বান্তনার জন্যে মনগড়া অভিযোগ না তুলে প্রয়োজনে সরাসরি ব্যবস্থা নিন। বিশেষজ্ঞ এর সাহায্য নিয়ে ভুল চিকিৎসার অভিযোগ আনুন।

পিতা হিসেবে আজ আপনি আহত। চিকিৎসক হিসেবে আমরাও আহত। এক একজন পিতা হিসেবে, দুই ভুল চিকিৎসার মনগড়া অভিযোগের কারণে।
তবে আপনি কিছু ভুল তুলে আনতেই পারতেন।
যেমন খাদ্যে ভেজাল, দুষিত পানি কিংবা স্বাস্থ্য অসচেতন প্রজন্মের ভুল জীবন যাপন নিয়ে।

পরকালে মেয়ের সাথে আবারও দেখা হোক। বেহেস্তী বাগানের কোন এক নদীর ধারে। এক জীবনের আফসোসগুলো না হয় সেসময় মিটিয়ে নিলেন।
আমিন।

~ Dr Saklayen Russel

Address

Matikata

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Thursday 19:00 - 21:00
Friday 19:00 - 21:00
Saturday 19:00 - 21:00
Sunday 19:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sylvia Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category