Uzzal's Spine Care

Uzzal's Spine Care ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক চিকিৎসার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
পরামর্শের জন্য কল করুনঃ 01717143919

কোমর ব্যথা পায়ে কোথায় ছড়াচ্ছে দেখেঅনেক সময় বোঝা যায় কোন নার্ভে চাপ পড়ছে⚠️সব কোমর ব্যথা একরকম না।ডিস্ক কোন লেভেলে নার্ভ চ...
25/05/2026

কোমর ব্যথা পায়ে কোথায় ছড়াচ্ছে দেখে
অনেক সময় বোঝা যায় কোন নার্ভে চাপ পড়ছে⚠️
সব কোমর ব্যথা একরকম না।
ডিস্ক কোন লেভেলে নার্ভ চেপে ধরছে
তার উপর নির্ভর করে ব্যথার জায়গাও বদলে যায়।
🔹 L3-L4 ডিস্ক চাপ দিলে (L4 nerve)
পায়ের ভেতরের দিকে অবশভাব হতে পারে
গোড়ালি তুলতে কষ্ট হয়
কখনও পা দুর্বলও লাগতে পারে।
🔹 L4-L5 ডিস্ক চাপ দিলে (L5 nerve)
ব্যথা উরু থেকে পায়ের সামনের অংশ হয়ে
পায়ের উপরের দিকে ছড়াতে পারে।
বিশেষ করে বড় আঙুল তোলার শক্তি কমে যায়।
🔹 L5-S1 ডিস্ক চাপ দিলে (S1 nerve)
ব্যথা নিতম্ব → পায়ের পেছন → কাফ → পায়ের তলা পর্যন্ত যেতে পারে।
পায়ের আঙুলের ভর দিয়ে দাঁড়াতে কষ্ট হতে পারে।
অনেকের কোমর খুব বেশি ব্যথা করে না
কিন্তু পা ঝিনঝিনি, টান বা অবশভাব বেশি হয়।
শরীর আগে থেকেই সিগন্যাল দেয়।
তাই শুধু ব্যথার ওষুধ খেয়ে চুপ না থেকে
সমস্যার আসল কারণ বুঝে চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।⚠️
#কোমর_ব্যথা
#ডিস্ক_প্রবলেম
#সায়াটিকা
#নার্ভ_চাপ









22/05/2026

"পিঠ ও কোমর (PLID) ব্যথা নিয়ে ভুগছেন দীর্ঘদিন? দেখুন এর স্থায়ী সমাধান!"

ফিজিওথেরাপি ও কায়রোপ্র্যাকটিক ট্রিটমেন্টের সাফল্য | Chiropractic চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন।
বাস্তব চিকিৎসা। প্রথম সেশনেই ফলাফল দেখা যায়।

#ব্যথামুক্তজীবন

19/05/2026

"দীর্ঘদিন PLID বা কোমর ব্যথায় ভুগছেন? অবহেলা নয়, কোমর ব্যথার সঠিক চিকিৎসা নিন এখনই!"

ফিজিওথেরাপি ও কায়রোপ্র্যাকটিক ট্রিটমেন্টের সাফল্য | Chiropractic চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন।
বাস্তব চিকিৎসা। প্রথম সেশনেই ফলাফল দেখা যায়।

#ব্যথামুক্তজীবন

16/05/2026

"হাত কি পুরোপুরি উপরে তুলতে পারছেন না? জেনে নিন ফ্রোজেন শোল্ডারের কার্যকরী সমাধান!"

ফিজিওথেরাপি ও কায়রোপ্র্যাকটিক ট্রিটমেন্টের সাফল্য | Chiropractic চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন।
বাস্তব চিকিৎসা। প্রথম সেশনেই ফলাফল দেখা যায়।

#ব্যথামুক্তজীবন

“ডিস্ক স্লিপে কোন সাপ্লিমেন্ট ভালো?” অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে এই প্রশ্ন করেন।সত্যি বলতে… সব সাপ্লিমেন্ট খারা...
16/05/2026

“ডিস্ক স্লিপে কোন সাপ্লিমেন্ট ভালো?” অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে এই প্রশ্ন করেন।
সত্যি বলতে… সব সাপ্লিমেন্ট খারাপ না, কিন্তু অনেকগুলোর দাম অনেক বেশি। দীর্ঘদিন খেলে খরচও কম না।
আসলে শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিদিনের খাবার আর জীবনযাপন। 💯
ডিম, মাছ, ডাল, বাদাম, পরিমিত মাংস, সাথে শাকসবজি ও ফলমূল— এসব থেকেই শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়।
কারণ শরীরকে প্রতিদিন মাংসপেশি, টেনডন আর ক্ষয় হওয়া অংশগুলো নিজে থেকেই রিপেয়ার করতে হয়।
বিশেষ করে যাদের কোমর ব্যথা বা সায়াটিকা আছে— যদি শরীর দুর্বল হয়, কম নড়াচড়া করেন, রাত জাগেন বা বিশ্রাম কম নেন… তাহলে শুধু দামি সাপ্লিমেন্ট খেয়েই লাভ হবে না।
সবচেয়ে জরুরি হলো👇 ✔️ সঠিক ব্যায়াম ✔️ কোমর ও কোর মাংসপেশি শক্ত করা ✔️ নিয়মিত হাঁটা ✔️ ওজন নিয়ন্ত্রণ ✔️ ভালো খাবার ✔️ পর্যাপ্ত ঘুম
মনে রাখবেন, “শরীর ঠিক হয় শুধু ওষুধে না… অভ্যাস বদলালেও অনেক পরিবর্তন আসে।” ❤️
#ডিস্কস্লিপ #সায়াটিকা #কোমরব্যথা #ব্যাকপেইন #মেরুদণ্ড #ব্যথা_কমানোর_উপায়

13/05/2026

"আপনি কি দীর্ঘদিন ঘাড় ব্যথায় ভুগছেন? দেখুন এর আধুনিক ও স্থায়ী সমাধান!"

ফিজিওথেরাপি ও কায়রোপ্র্যাকটিক ট্রিটমেন্টের সাফল্য | Chiropractic চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন।
বাস্তব চিকিৎসা। প্রথম সেশনেই ফলাফল দেখা যায়।

#ব্যথামুক্তজীবন

পিঠে ব্যথা, কোমর ব্যথা বা ডিস্ক স্লিপের সমস্যা… অনেকেই ভাবেন শুধু ওষুধ,  বা থেরাপিই সমাধান 😔কিন্তু সত্যি হলো — “প্রতিদিন...
12/05/2026

পিঠে ব্যথা, কোমর ব্যথা বা ডিস্ক স্লিপের সমস্যা… অনেকেই ভাবেন শুধু ওষুধ, বা থেরাপিই সমাধান 😔
কিন্তু সত্যি হলো — “প্রতিদিনের ছোট ছোট অভ্যাস” আপনার ব্যথা বাড়াতেও পারে, আবার কমাতেও পারে।
🛌 ঘুমানোর সময় চিৎ হয়ে শুয়ে হাঁটুর নিচে ছোট বালিশ দিন অথবা কাত হয়ে দুই পায়ের মাঝে বালিশ নিয়ে ঘুমান। এতে কোমরের উপর চাপ কমে।
❌ উপুড় হয়ে ঘুমানো এড়িয়ে চলুন কারণ এতে কোমর বেশি বাঁকা হয়।
🛏 বিছানা থেকে ওঠার সময় হঠাৎ ঝটকা দিয়ে উঠে বসবেন না। আগে কাত হন, তারপর ধীরে ধীরে হাতের সাহায্যে উঠে বসুন। এতে কোমরে কম চাপ পড়ে।
🪑 বসার সময় পিঠ সোজা রাখুন দীর্ঘক্ষণ একভাবে বসে থাকবেন না। বারবার ভঙ্গি পরিবর্তন করুন।
❌ বেশি সময় পা তুলে বা পা ক্রস করে বসা ঠিক না।
🚗 গাড়ি চালানোর সময় সিট একটু হেলিয়ে বসুন কোমরের পিছনে ছোট কুশন ব্যবহার করলে আরাম পাবেন।
🧍 দাঁড়িয়ে থাকার সময় একভাবে বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না। ওজন দুই পায়ে সমানভাবে ভাগ করুন।
👟 আরামদায়ক সাপোর্ট জুতা ব্যবহার করুন হাই হিল এড়িয়ে চলুন।
🏋️ ভারী জিনিস তোলার সময় পিঠ বাঁকিয়ে নয়, হাঁটু ভাঁজ করে পায়ের শক্তি ব্যবহার করুন।
❌ ভার তোলার সময় শরীর মোচড় দেবেন না।
🤧 কাশি বা হাঁচির সময়ও কোমরে চাপ বেড়ে যায়। তাই শরীর সোজা রেখে পেট সামান্য টান টান রাখার চেষ্টা করুন।
মনে রাখবেন ❤️ সব ব্যথার সমাধান শুধু চিকিৎসা না… সঠিকভাবে শরীর ব্যবহার করাও একটা বড় চিকিৎসা।
ধীরে ধীরে অভ্যাস বদলান, অনেকেই এতে আগের চেয়ে অনেক স্বাভাবিক জীবন ফিরে পান। 🙏

10/05/2026

"ম্যাজিকের মতো ব্যথা গায়েব! জেনে নিন বিজ্ঞানসম্মত চিকিৎসা- ড্রাই নিডলিং থেরাপি সম্পর্কে।"

আকুপাংচার, ফিজিওথেরাপি ও কায়রোপ্র্যাকটিক ট্রিটমেন্টের সাফল্য | Chiropractic চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন।
বাস্তব চিকিৎসা। প্রথম সেশনেই ফলাফল দেখা যায়।

#ব্যথামুক্তজীবন

ডিস্ক স্লিপ বা নার্ভে চাপ পড়া সমস্যায়অনেকেই ভাবেন— শুধু ওষুধ বা ফিজিওথেরাপি করলেই সব শেষ🙂কিন্তু আসল বিষয়টা হলো… “মাংসপেশ...
10/05/2026

ডিস্ক স্লিপ বা নার্ভে চাপ পড়া সমস্যায়
অনেকেই ভাবেন— শুধু ওষুধ বা ফিজিওথেরাপি করলেই সব শেষ🙂
কিন্তু আসল বিষয়টা হলো… “মাংসপেশি”ই মেরুদণ্ডকে ধরে রাখার বড় সহায়ক 💪
যদি পিঠ, পেট আর হিপের মাংসপেশি শক্ত থাকে, তাহলে ডিস্কের উপর চাপ অনেকটাই কমে যায়।
একটা বাড়ির মতো ভাবুন🏠
শুধু খুঁটি ভালো হলেই হয় না, চারপাশের সাপোর্ট দুর্বল হলে এক জায়গাতেই বেশি চাপ পড়ে… আর ধীরে ধীরে সেটা নষ্ট হতে শুরু করে।
আমাদের শরীরও ঠিক তেমনই।
যখন মাংসপেশি দুর্বল হয়ে যায়, তখন মেরুদণ্ড আর ডিস্ককে সব চাপ একাই নিতে হয় 😔
কিন্তু যদি পিঠ, পেট আর হিপের মাংসপেশি শক্ত থাকে— ✔️ তখন শরীরের ভার ভালোভাবে ভাগ হয়
✔️ মেরুদণ্ড বেশি সাপোর্ট পায়
✔️ বারবার ব্যথা হওয়ার ঝুঁকি কমে
✔️ ডিস্কের উপর অতিরিক্ত চাপও কম পড়ে
তাই শুধু ব্যথা কমানো না… “মাংসপেশি শক্ত করা”ও খুব গুরুত্বপূর্ণ 😊
#ডিস্কস্লিপ #কোমরব্যথা #সায়াটিকা #নার্ভপেইন #ফিজিওথেরাপি #ব্যাকপেইন #হিপপেইন #স্বাস্থ্যসচেতনতা

07/05/2026

"হাটু ব্যথায় ভুগছেন? দেখুন সার্জারি ছাড়াই কার্যকর চিকিৎসা!"

ফিজিওথেরাপি ও কায়রোপ্র্যাকটিক ট্রিটমেন্টের সাফল্য | Chiropractic চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন।
বাস্তব চিকিৎসা। প্রথম সেশনেই ফলাফল দেখা যায়।

#ব্যথামুক্তজীবন

“অনেক দিনের ব্যথা…একদিন ফিজিওথেরাপি  করলেই পুরো ঠিক হয়ে যায় না।”অনেকে প্রথম দিন ফিজিওথেরাপি নিয়েই বলেন—“এখনও তো ব্যথা আছ...
07/05/2026

“অনেক দিনের ব্যথা…একদিন ফিজিওথেরাপি করলেই পুরো ঠিক হয়ে যায় না।”

অনেকে প্রথম দিন ফিজিওথেরাপি নিয়েই বলেন—“এখনও তো ব্যথা আছে…”

কিন্তু সত্যিটা হলো…যে শরীর বছরের পর বছর চাপ, ভুল ভঙ্গি, টেনশন আর অতিরিক্ত ব্যবহারে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একদিনে পুরো স্বাভাবিক হয়ে যায় না।

শুরুর দিকে কয়েকবার ফিজিওথেরাপি লাগতে পারে,হালকা ব্যথা, টান বা চাপ লাগাও অস্বাভাবিক না।কারণ শরীর তখন ধীরে ধীরে জমে থাকা শক্তভাব ভাঙতে শুরু করে।

কিন্তু যদি ফিজিওথেরাপির পর…✔️ নড়াচড়া আগের চেয়ে সহজ লাগে✔️ ব্যথা ধীরে ধীরে কমে✔️ শরীর হালকা লাগে✔️ ঘুম বা দৈনন্দিন কাজ ভালো হয়

তাহলে বুঝবেন—আপনার শরীর ঠিক পথেই রিকভার করছে ❤️

ঠিক যেমন ব্যায়াম, স্ট্রেচিং বা যোগব্যায়াম—একদিন করলেই ফল আসে না।নিয়মিত করতে হয়, ধৈর্য রাখতে হয়।

কারণ শরীর একদিনে ভাঙেনি…তাই সুস্থ হতেও সময় লাগবে 🙏

ধীরে ধীরে করা ছোট ছোট উন্নতিইএকদিন বড় পরিবর্তন এনে দেয় 💙

#কোমরব্যথা #ঘাড়ব্যথা #সায়াটিকা #ডিস্কসমস্যা #ব্যথা #ফিজিওথেরাপি #ব্যাকপেইন

Address

House 1 Block/E Road/2 Mirpur-1 , Kolwalapara Mirpur-1 Near Drive Amanat Khan Hospital
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uzzal's Spine Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share