Upazila Health Complex, Dakshin Surma, Sylhet.

Upazila Health Complex, Dakshin Surma, Sylhet. cell: 01730-324879,
Email- [email protected]
It is inside of Upazila Parishod

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই স্বাস্থ্যসেবা!⛈️🏥দক্ষিণ সুরমা উপজেলার অতি দুর্গম মোগলাবাজার ইউনিয়নের সোনাপুর গ্রামে E...
13/07/2026

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই স্বাস্থ্যসেবা!⛈️🏥

দক্ষিণ সুরমা উপজেলার অতি দুর্গম মোগলাবাজার ইউনিয়নের সোনাপুর গ্রামে EPI ও স্বাস্থ্য সেবা প্রদান।

🎯 জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন।আজ ২৮ জুন ২০২৬ খ্রি. দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ...
28/06/2026

🎯 জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন।

আজ ২৮ জুন ২০২৬ খ্রি. দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং অন্ধত্ব দূরীকরণে ভিটামিন 'এ' ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সের সকল শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসুন এবং ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান।

সার্বিক তত্ত্বাবধানে
ডাঃ মোঃ সালাহ্উদ্দিন মিয়া
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এক অনন্য উদ্যোগ!"স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির...
25/06/2026

স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এক অনন্য উদ্যোগ!

"স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে" আজ ২৫ জুন ২০২৬ খ্রি. দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বিশেষ 'গণশুনানি' অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সিলেটের সিভিল সার্জন মহোদয় এবং আমাদের সুযোগ্য UH&FPO মহোদয়সহ আরও অনেক বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসের যৌথ অংশগ্রহণে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি এবং স্বচ্ছ করতে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

📢 জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস...
24/06/2026

📢 জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬

আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। দেশের সকল নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

🔹 ৬–১১ মাস বয়সী শিশুকে দেওয়া হবে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ IU)
🔹 ১২–৫৯ মাস বয়সী শিশুকে দেওয়া হবে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ IU)

✅ ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা ও ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত সমস্যা প্রতিরোধে সহায়তা করে।
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
✅ হাম, ডায়রিয়া ও অন্যান্য সংক্রমণের জটিলতা কমাতে সাহায্য করে।
✅ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
✅ শিশু মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করে।

আপনার আশেপাশের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী কোনো শিশুই যেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে বাদ না যায়, তা নিশ্চিত করুন।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন।

সার্বিক তত্ত্বাবধানে
ডাঃ মোঃ সালাহ্উদ্দিন মিয়া
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
দক্ষিণ সুরমা, সিলেট।

Hpv টিকাদান, জালাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জালালপুর ০৩ নং ওয়ার্ড দক্ষিণ সুরমা, সিলেট।
24/06/2026

Hpv টিকাদান, জালাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জালালপুর
০৩ নং ওয়ার্ড
দক্ষিণ সুরমা, সিলেট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা, সিলেটের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক! 🤝❤️ঈদে...
27/05/2026

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা, সিলেটের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক! 🤝❤️
ঈদের আনন্দের এই সময়ে নিজের ও পরিবারের সুস্বাস্থ্য বজায় রাখতে কিছু জরুরি বিষয়ে খেয়াল রাখুন:
বর্জ্য অপসারণ: কোরবানির পর পশুর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করুন এবং নির্ধারিত স্থানে ফেলুন, যাতে পরিবেশ দূষিত না হয়।
খাদ্যাভ্যাস: ঈদের দিনে অতিরিক্ত তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। পর্যাপ্ত পানি এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করুন।
ব্যক্তিগত সুরক্ষা: মাংস কাটা ও বণ্টনের সময় হাত এবং চারপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখুন।

যেকোনো জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শের জন্য আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা সর্বদা আপনাদের পাশে রয়েছে।
সবার ঈদ কাটুক সুস্থ ও নিরাপদ আনন্দে!
#ঈদমোবারক

23/05/2026
৩০/০৪/২০২৬ ইং তারিখে নিম্নোক্ত স্থানে হাম রুবেলার টিকা দেওয়া হবে।
30/04/2026

৩০/০৪/২০২৬ ইং তারিখে নিম্নোক্ত স্থানে হাম রুবেলার টিকা দেওয়া হবে।

29/04/2026

পুষ্টি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগীতা। �

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা, সিলেট এর উদ্যোগে "জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬" উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত ...
29/04/2026

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা, সিলেট এর উদ্যোগে "জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬" উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর মধ্যে পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ সুরমা, সিলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা, সিলেটে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করে।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা, সিলেটের মেডিকেল অফিসার ডাঃ বদরুন নেছা (MODC)।

Address

Mogalabazar

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Health Complex, Dakshin Surma, Sylhet. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Upazila Health Complex, Dakshin Surma, Sylhet.:

Shortcuts

Share

Category