গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ This is the official page for providing e-healthcare services from "গৌরীপুর উপজ?

15/10/2025

আপনার শিশুর টাইফয়েড টিকা দেয়া নিশ্চিত করা আপনার একান্ত দায়িত্ব...

চলমান টিসিভি ক্যাম্পেইনের অংশ হিসেবে আজকের দিনে (১৫ অক্টোবর) , বোকাইনগর ইউনিয়নের বিভিন্ন স্কুলের টিকাদান কার্যক্রম পরিদর...
15/10/2025

চলমান টিসিভি ক্যাম্পেইনের অংশ হিসেবে আজকের দিনে (১৫ অক্টোবর) , বোকাইনগর ইউনিয়নের বিভিন্ন স্কুলের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট। সাথে উপস্থিত ছিলেন MT-EPI রফিকুল ইসলাম এবং স্বাস্থ্য সহকারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

গত ১২ অক্টোবর থেকে সমগ্র ময়মনসিংহ বিভাগব্যপী শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি, যার অংশ হিসেবে গৌরীপুর উপজেলায়ও উৎসবমু...
14/10/2025

গত ১২ অক্টোবর থেকে সমগ্র ময়মনসিংহ বিভাগব্যপী শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি, যার অংশ হিসেবে গৌরীপুর উপজেলায়ও উৎসবমুখর পরিবেশে চলছে টাইফয়েড টিকাদান। স্কুলপর্যায়ে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক পরিচালিত টিসিভি ক্যাম্পেইন এবং Cold Chain ( Vaccine safety) এর কার্যক্রম পরিদর্শন করেন ডা. মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ ( উপপরিচালক-ইপিআই এন্ড সার্ভিল্যান্স), ডা. নুসরাত আজরিন ( বিভাগীয় সমন্বয়কারী- বিশ্বস্বাস্থ্য সংস্থা ময়মনসিংহ), এবং ডা. মুত্তাকীন ( এসআইএমও- ময়মনসিংহ)। ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড উপস্থাপনা করেন সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট।

পরবর্তীতে সকলে কলতাপাড়া আইডিয়াল স্কুল এবং বেকারকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি সরেজমিনে প্রত্যক্ষ করেন ও উপস্থিতদের সাথে মতবিনিময় করেন।

11/10/2025

আপনার শিশুকে টিকা দিন, টাইফয়েড থেকে দূরে থাকুন।

04/08/2025
৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স / ৯ম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়া হবে!!রেজিষ্ট্রেশন করুন আ...
02/08/2025

৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স / ৯ম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়া হবে!!
রেজিষ্ট্রেশন করুন আজই!

রেজিস্ট্রেশন লিংক:
https://vaxepi.gov.bd/registration/tcv

18/07/2025

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।

https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।

ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে। প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন। না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।

Address

Nurul Amin Khan Road
Mymensingh
2270

Alerts

Be the first to know and let us send you an email when গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category