Adib Archive

Adib Archive Researcher | Presenter | Reciter | Author
Ad Ahmad Adib

শোক সংবাদ::​অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ময়মনসিংহ ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, আমাদের সবার...
09/03/2026

শোক সংবাদ::

​অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ময়মনসিংহ ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (মামা) আজ রাত ১০টা ১০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

​জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।

​জানাযার সময় ও স্থান:
মরহুমের জানাযার নামাজ আগামীকাল বিকেল ৩টায় জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

​উক্ত জানাযায় শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য সকলকে বিনীত অনুরোধ করা হলো।

Adib Archive

07/03/2026

রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে...

​কবিগুরুর ‘হঠাৎ দেখা’ কবিতার কিছু অংশ নিজের কণ্ঠে তুলে ধরার চেষ্টা করেছি। খুব একটা ভালো হয়নি হয়তো, তবে শখের বশে করা।

06/03/2026

হালুয়াঘাটে অকটেনের দাম লিটার প্রতি ১৪০ টাকা। না মানে একটা ব্যালে*স্টিক মি*সাইল ২৪°৫৯´ থেকে ২৫°১২´ উত্তর অক্ষাংশ-এর মধ্যে.. সুনির্দিষ্টভাবে, প্রায় ২৫.১২৫০° উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৫০০° পূর্ব দ্রাঘিমাংশে পাঠানো যায় না???

© Adib Archive

স্মৃতিরা কখনো কভু ধুলোমাখা পথ বেয়ে হেঁটে যায় ইতিহাসের বাঁকে। তেমনই এক জীবন্ত কিংবদন্তির জীবন-আলেখ্য নিয়ে কলম ধরেছি।বাদশা...
02/03/2026

স্মৃতিরা কখনো কভু ধুলোমাখা পথ বেয়ে হেঁটে যায় ইতিহাসের বাঁকে। তেমনই এক জীবন্ত কিংবদন্তির জীবন-আলেখ্য নিয়ে কলম ধরেছি।

বাদশা চেয়ারম্যান! যার জীবনের প্রতিটি পাতায় মিশে আছে রৌদ্র-তপ্ত সংগ্রামের ঘ্রাণ, দেশপ্রেমের অনির্বাণ শিখা আর আমাদের প্রিয় জুগলী ইউনিয়নের এক অবিস্মরণীয় মহাকাব্য।

​হালুয়াঘাট দর্পণ পরিষদের প্রকাশনায় আমার প্রথম এই জীবনীগ্রন্থটি কেবল একজন ব্যক্তির রোজনামচা নয় বরং এটি আমাদের মাটির হৃৎস্পন্দন। হালুয়াঘাটের সমৃদ্ধ ইতিহাস আর জুগলী ইউনিয়নের ধুলিকণায় মিশে থাকা সৃষ্টির গল্পগুলো আমি মলাটবন্দি করার ধৃষ্টতা দেখিয়েছি। নেতার সংকল্প আর জনপদের বিবর্তনের যে চিত্রকল্প এখানে আঁকা হয়েছে, তা প্রতিটি পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে শেকড়ের টানে।

​শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে আগ্রহের যে ফল্গুধারা বইছে, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, খুব শীঘ্রই মুদ্রাক্ষরে এই সুসংবাদ আপনাদের হাতে পৌঁছাবে। সৃজনশীলতার খাতিরেই বইটির নাম ও প্রচ্ছদ এখনো অন্তরালে রাখা হয়েছে। তবে প্রতীক্ষার প্রহর এবার ফুরিয়ে এলো।

'​জুগলীর মেঠোপথ থেকে হালুয়াঘাটের আকাশ'- সবকিছুর এক নিপুণ সমীকরণ নিয়ে খুব দ্রুতই আসছি আমরা। আপনাদের দোয়া আর ভালোবাসাই হবে এই প্রচেষ্টার সার্থকতা।

[যে কোনো পরামর্শে As Ad Ahmad Adib নক করুন]
© Adib Archive

Address

Haluaghat
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adib Archive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share