Taj Marriage Consultancy

Taj Marriage Consultancy We support easy and timely marriage for all. Our motto is to make a dowry free world by providing easiest match making services.

Taj Marriage Consultancy is promise bound to its followers to meet their perfect life partner.

01/10/2025
23/09/2024

যদি কেউ কোন নারীকে বিয়ে করার উদ্দেশে হিজরাত করে কিংবা কোন নেক কাজ করে তবে সে তার নিয়্যত অনুসারে কর্মফল) পাবে।

08/09/2024

"ইসলামে যৌতুককে সম্পূর্ণ হারাম করা হয়েছে।"

07/09/2024

মেয়েদের সব থেকে প্রিয় হাদীস হল ,নবীজি(সঃ) বিবিদের ঘরের কাজে সাহায্য করতেন ।
আর ছেলেদের প্রিয় হাদীস হল, চার বিবাহের ।

06/09/2024

"যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট, সে স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম।" আল-হাদীস

05/09/2024

"ধার্মিক স্ত্রী মানুষের সর্বাপেক্ষা মূল্যবান রত্ন।" আল-হাদীস

04/09/2024

বিবাহের কিছু হিকমতের:

১- পারিবারিক সম্পর্ক বজায়, পরস্পর ভালোবাসা বিনিময়, আত্মসংযম ও হারাম কাজ থেকে নিজেকে হিফাযত করতে বিবাহ একটি উত্তম মাধ্যম ও উপায়।

২- হালালভাবে বংশ পরিক্রমা ঠিক রেখে সন্তান জন্ম দেওয়া ও বংশ বিস্তারে বিবাহ একটি উত্তম পদ্ধতি।

৩- নানা রোগ-ব্যাধিমুক্ত ও নিরাপদে মানুষের যৌন চাহিদা মিটাতে ও মনোবাসনা পূরণ করতে বিবাহ একটি সুন্দরতম পদ্ধতি।

৪- বিবাহের মাধ্যমে সন্তান লাভের দ্বারা পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ ভোগ করা যায়।

৫- বিবাহে রয়েছে স্বামী-স্ত্রী উভয়ের জন্য শান্তির আবাস, প্রশান্তি, শালীনতা ও সচ্চরিত্র।

04/09/2024

বিবাহ শরী‘আতসম্মত হওয়ার হিকমত:

বিবাহ ইসলামের একটি অন্যতম সুন্নাত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, “হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ রাখে, তারা যেন বিবাহ করে। কেননা, বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে। আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই, সে যেন সাওম পালন করে; কেননা, সাওম তার যৌনতাকে দমন করবে।”

বিয়ের রুকন দু’টি। তা হলো:১- প্রস্তাব: অভিভাবক এর পক্ষ থেকে বিয়ে করার বা বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া। আল্লাহ তা‘আলা বলেছে...
02/09/2024

বিয়ের রুকন দু’টি। তা হলো:

১- প্রস্তাব: অভিভাবক এর পক্ষ থেকে বিয়ে করার বা বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿فَٱنكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ ﴾ [النساء : ٣]

“তাহলে তোমরা বিয়ে কর নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে।” [সূরা আন-নিসা, আয়াত: ৩]

২- কবুল (القبول): স্বামী বা তার স্থলাভিষিক্ত থেকে বিয়ে কবুল করার শব্দ। যেমন বলা, (قبلت) আমি বিয়ে কবুল করলাম বা (رضيت هذا النكاح) এ বিয়ে আমি রাজি আছি বা শুধু কবুল করেছি বলা।

[মাত্র দুইটি রুকন, ভাইয়েরা আমার জলদি করেন 😂]

01/09/2024

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা আসুন বিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জেনে নেই:

বিয়ের শর্ত চারটি। তা হচ্ছে:

১- স্বামী-স্ত্রী নির্ধারিত হওয়া।

২- স্বামী-স্ত্রী উভয়ের সম্মতি থাকা। অতএব, স্বামী-স্ত্রী কাউকে জোর করে বিয়ে দেওয়া জায়েয নেই। কুমারী ও অকুমারী উভয়ের অনুমতি নিবে। কুমারীর চুপ থাকা তার অনুমতি দেওয়া আর অকুমারীর মৌখিক সম্মতি নিতে হবে। পাগল ও নির্বোধের ক্ষেত্রে এটি শর্ত নয়।

৩- অভিভাবক: অভিভাবক পুরুষ, স্বাধীন, বালিগ, জ্ঞানবান, বিচক্ষণ ও ন্যায়পরায়ণ হওয়া শর্ত। এছাড়া একই দীনের অনুসারী হওয়াও শর্ত। বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবা তার অভিভাবক হওয়ার সর্বাধিক যোগ্য, অতঃপর বাবার অসিয়তকৃত ব্যক্তি, অতঃপর তার দাদা, এভাবে... বংশীয় নিকটাত্মীয়রা, অতঃপর দেশের বাদশাহ অভিভাবক হবেন।

৪- সাক্ষ্য: ন্যায়পরায়ণ, পুরুষ ও শরী‘আতের বিধান প্রযোজ্য (প্রাপ্তবয়স্ক) এমন দুজন সাক্ষ্যের সাক্ষী ছাড়া বিয়ে শুদ্ধ হবে না।

তাছাড়া- স্বামী-স্ত্রী উভয়ে বিবাহ বন্ধনে শরী‘আতের নিষেধাজ্ঞামুক্ত থাকা (অর্থাৎ যাদের সাথে বিয়ে হারাম তাদের অন্তর্ভুক্ত না হওয়া)।

Address

House-02 (Taj Bhaban), Nayapara, Charpara Road, Ward-14, Mymensingh Sadar
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taj Marriage Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share