Dr.Asma's pediatric and family dental care

Dr.Asma's pediatric and family dental care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Asma's pediatric and family dental care, Doctor, Sayem diagno complex (Unit-2), Opposite to Mymensingh medical College hospital, Mymensingh.
(1)

ডা. আসমা-উল-হুসনা | BDS, BCS, MS
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগ,ময়মনসিংহ মেডিকেল কলেজ
✅ ব্যথামুক্ত ও আধুনিক চিকিৎসা
📍 সায়েম ডায়াগনো কমপ্লেক্স, চরপাড়া, ময়মনসিংহ
📞 ০১৫৭৫৪৬৭৯৬০
আপনার হাসি আমাদের অগ্রাধিকার!

29/08/2026

🌸 বছরে দুইবার ডেন্টাল চেক-আপ কেন জরুরি? 🦷

শিশুর হাসি যেন থাকে ঝলমলে, তাই নিয়মিত ডেন্টাল চেক-আপ খুবই গুরুত্বপূর্ণ!
বেশিরভাগ সময় দাঁতের সমস্যা শুরু হয় নীরবে — ব্যথা বা ফোলাভাব দেখা দেওয়ার আগেই।
বছরে অন্তত দুইবার ডেন্টাল চেক-আপ করালে—

✨ ক্ষয় বা গর্ত (Cavity) আগেভাগে ধরা পড়ে
✨ দাঁত পরিষ্কার ও মজবুত থাকে
✨ ভুল ব্রাশিং অভ্যাস ঠিক করা যায়
✨ দুধ দাঁত পড়ে যাওয়ার সময় ও স্থায়ী দাঁতের আগমন সঠিকভাবে মনিটর করা যায়

আপনার সন্তানের হাসিই তার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি 💖
তাই আজই বুক করুন নিয়মিত চেক-আপের সময়!

📍 সায়েম ডায়াগনো কমপ্লেক্স (ইউনিট–২)
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে

👩‍⚕️ ডা. আসমা–উল–হুসনা
BDS, BCS, MS (Pediatric Dentistry)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পেডোডন্টিকস
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল

📞 অ্যাপয়েন্টমেন্ট: 01575-467960

---

#দাঁতের_চেকআপ #বছরে_দুইবার_চেকআপ #শিশুর_দাঁতের_যত্ন #দাঁতের_যত্ন_অভ্যাস #সুস্থ_হাসি_সুস্থ_শিশু #নিয়মিত_ডেন্টাল_চেকআপ #ডাআসমাউলহুসনা #সায়েমডায়াগনোকমপ্লেক্স

29/05/2026
পার্মানেন্ট দাঁতে খুব অল্প সময়েই জীবাণু সংক্রমন শুরু হতে পারে।সংক্রমনের অল্প সময়ের মাঝে রোগ নির্নয় হলে শুধুমাত্র ফিলিং এ...
15/05/2026

পার্মানেন্ট দাঁতে খুব অল্প সময়েই জীবাণু সংক্রমন শুরু হতে পারে।সংক্রমনের অল্প সময়ের মাঝে রোগ নির্নয় হলে শুধুমাত্র ফিলিং এর মাধ্যমেই চিকিৎসা সম্ভব এবং এর মাধ্যমে রুট ক্যানেলের মতো জটিল,সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল চিকিৎসা থেকে মুক্তি পাওয়া যায়।

ডা:আসমা-উল-হুসনা
বিডিএস,বিসিএস (স্বাস্থ্য),এমএস (পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পেডোডন্টিক্স বিভাগ.ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

সায়েম ডায়াগনো কমপ্লেক্স, ইউনিট ২
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে,চরপাড়া,ময়মনসিংহ।
যোগাযোগ: 01575-467960

















#ময়মনসিংহ_ডেন্টিস্ট
#ময়মনসিংহে_দাঁতের_ডাক্তার
#ময়মনসিংহে_মহিলা_ডেন্টিস্ট
#শিশু_দাঁতের_ডাক্তার
#পেডোডন্টিস্ট
#শিশু_দন্ত_বিশেষজ্ঞ
#ডেন্টাল_চিকিৎসা
#দাঁতের_যত্ন
#সুস্থ_হাসি
#বাচ্চাদের_দাঁতের_চিকিৎসা

।।।হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারের কারণ ডেন্টাল প্লাক ও মাড়ির রোগ।।।মাড়ির ভেতরে খাদ্যকণা জমে থেকে যে আবরণ তৈরি করে, তার নাম ...
12/05/2026

।।।হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারের কারণ ডেন্টাল প্লাক ও মাড়ির রোগ।।।

মাড়ির ভেতরে খাদ্যকণা জমে থেকে যে আবরণ তৈরি করে, তার নাম ডেন্টাল প্লাক। ডেন্টাল প্লাক ধীরে ধীরে শক্ত হয়ে পাথরের মতো অবস্থায় যখন থাকে, তখন দেখা দেয় নানা সমস্যা। ডেন্টাল প্লাকের ভেতরে বাস করে অসংখ্য ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যদি কোনোভাবে রক্তের সঙ্গে মিশে যায়, তাহলে সৃষ্টি হয় নানা জটিলতার। উপরন্তু একটি স্থায়ী দাঁত পড়ে যাওয়ার একমাত্র কারণ হলো ডেন্টাল প্লাক।
প্লাক ব্যাকটেরিয়ার সংক্রমণে রক্তনালির প্রদাহের সৃষ্টি হয়। ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি আরও বেড়ে যায়। সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে এই প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা ডেন্টাল প্লাক দূর করা যায়। যেসব রোগী আগে মাড়ির রোগে আক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে প্যানক্রিয়াটিক ক্যানসার হওয়ার আশঙ্কা ৬৪ শতাংশের বেশি।
গবেষকরা বলেছেন, যেসব রোগী তাদের দাঁত সঠিকভাবে স্কেলিং করান, তারা পরবর্তী সাত বছর হৃদরোগ এবং স্ট্রোকের মতো রোগ থেকে ঝুঁকিমুক্ত থাকেন। মাড়ি অসুস্থ মানেই দাঁত থেকে রক্ত পড়া, মুখে দুর্গন্ধসহ দাঁতের নানাবিধ রোগের শুরু। সুন্দর ও সুস্থ দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মাড়ির যত্ন নেওয়া। কারণ মাড়ির রোগের কারণে মুখগহ্বরে যে প্রদাহ ও ব্যাকটেরিয়া তৈরি হয়, রক্তপ্রবাহে মিশে যায়। ফলে দাঁতের সমস্যা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। যাদের একই সঙ্গে মাড়ির রোগ ও দাঁতের ক্ষয় রয়েছে। ঝুঁকি বেড়ে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে যেমন : অ্যাথেরোসক্লেরোসিস। রক্তে থাকা ব্যাকটেরিয়া ধমনীর দেয়ালে বিদ্যমান কোলেস্টেরলের সঙ্গে যুক্ত হয়, ফলে ধমনি সরু ও শক্ত হয়ে যায়। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। ‘প্রদাহ বৃদ্ধি’ ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ। মুখের ব্যাকটেরিয়া শরীরে প্রদাহজনিত প্রোটিন (সি-রিয়াকটিভপ্রোটিন) বাড়ায়, যা রক্তনালি ক্ষতিগ্রস্ত করে ও রক্ত জমাট বাঁধার প্রবণতা বৃদ্ধি পায়, ফলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়াও ‘এন্ডোকার্ডাইটিস’ যদিও কম তবুও এই ব্যাকটেরিয়া হৃদপি-ের আস্তরণে সংক্রমণ ঘটায় যা হৃদযন্ত্রের ভাল্ভ ক্ষতিগ্রস্ত করতে পারে।
যখন দাঁতের চারপাশের টিস্যুগুলো ক্ষয়প্রাপ্ত হয়, তখনই একজন রোগী পেরিওডেন্টাল রোগে আক্রান্ত হন। দুর্ভাগ্যবশত মাড়ির ক্ষয়ই হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত পড়ে যাওয়ার প্রথম কারণ। গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশ পঁয়ত্রিশোর্ধ্ব লোকেরাই মাড়ির রোগে আক্রান্ত হন। সাধারণত ৭৫% ভাগ মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁত থেকে মাড়ি আগলা হয়ে যাওয়া বা দাঁত নড়ে যাওয়া রোগে আক্রান্ত। মাড়ির এ ধরনের রোগ মুখের ভেতরের হাড়ের কাঠামোকে ধ্বংস করে। কখনো কখনো হাড় প্রতিস্থাপনও করতে হয়। মাড়ির বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতিতে নড়ে যাওয়া দাঁতকে সঠিকভাবে রাখা যায়। আন্তর্জাতিক মানের চিকিৎসকও আছে। মাড়ির চিকিৎসার সঙ্গে ক্ষয় হয়ে যাওয়া হাড়কেও আবার প্রতিস্থাপন করা সম্ভব।
মাড়ির রোগের চিকিৎসা
সার্জিক্যাল পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘পকেট রিডাকশন সার্জারি’ যা ফ্ল্যাপ সার্জারি নামেও পরিচিত। এই পদ্ধতির মাধ্যমে দাঁতের মাড়ি এবং দাঁতের মাঝখানের দূরত্ব কমে যায়। ফলে ওই অংশে ব্যাকটেরিয়ার বসতি কমে যায়। যেসব রোগীর দাঁতের মাড়ি একদমই পাতলা অথবা সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত, তাদের ক্ষেত্রেই এই পদ্ধতিটি সবচেয়ে উপকারী। মাড়ির প্রদাহ বা ইনফেকশন দেহে রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরের প্রধান প্রধান অঙ্গ যেমন : হৃৎপি-, মস্তিষ্ক, লিভার, কিডনি, হাড় এমনকি গর্ভবর্তী নারী, শিশুকেও আক্রান্ত করতে পারে। অতএব, মাড়ির রোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেন্টাল প্লাক অথবা দাঁতের ও মাড়ির ফাঁকে লেগে থাকা খাদ্যকণা দূর করা বা পরিষ্কার রাখা। সবচেয়ে বড় কথা, ডেন্টাল প্লাকমুক্ত থাকা মানে জীবন রক্ষা করা। প্রতি বছরে অন্তত একবার, ডায়াবেটিস ও অন্যান্য রোগে আক্রান্তদের দুবার মাড়ি ও দাঁতের চিকিৎসা নিতে হবে। এতে করে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি যেমন কমবে, তেমনি ভালো থাকবে মুখের স্বাস্থ্য, নিশ্চিত হবে দেহের স্বাস্থ্য।
চিকিৎসার ক্ষেত্রে
☞ডেন্টাল এক্স-রে ওপিজি এবং বিভিন্ন রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে প্রদাহের মাত্রা অন্যান্য রোগের উপস্থিতি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে।
☞ডেন্টাল স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের গোড়া থেকে পাথর দূর করে পরিষ্কার করা প্রয়োজন।
☞অন্যান্য পর্যায়ে যদি ডায়াবেটিস থাকে বা অন্যান্য রোগের উপস্থিতি থাকে, তবে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
☞মাড়ির স্কেলিং এবং সেই সঙ্গে ডেন্টাল প্লাক প্রতিরোধে দুবেলা সকাল এবং রাতে দাঁত ব্রাশ করা আবশ্যক এবং দু-দাঁতের ফাঁক থেকে খাবার কণা বের করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার এবং অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ ব্যবহার করা এবং জীবচুলার (টাং ক্লিনার) মাধ্যমে প্রতিদিন জিহ্বা পরিষ্কার করা। এ ছাড়াও দাঁতের মাড়ি ম্যাসাজ ও মুখের চোয়ালের ব্যায়াম, চিনি জাতীয় খাবার কম খাওয়া এবং পান, সিগারেট ও জর্দা, সাদাপাতা, গুল, খৈনি ইত্যাদি তামাকজাত দ্রব্য বর্জন করা অপরিহার্য।
☞কার্টেসী:
অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী
ভিজিটিং প্রফেসর, ডেন্টাল সার্জারি বিভাগ
বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।

🌙 পবিত্র মাহে রমজান মোবারক 🌙রমজান আত্মসংযম, শৃঙ্খলা ও সচেতনতার মাস। এই সময়ে দীর্ঘ সময় না খাওয়ার ফলে শিশুদের ও বড়দের ওরাল...
20/02/2026

🌙 পবিত্র মাহে রমজান মোবারক 🌙
রমজান আত্মসংযম, শৃঙ্খলা ও সচেতনতার মাস। এই সময়ে দীর্ঘ সময় না খাওয়ার ফলে শিশুদের ও বড়দের ওরাল হেলথে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। যথাযথ যত্ন না নিলে দাঁত ও মাড়ির সমস্যা বৃদ্ধি পেতে পারে।
🔎 রমজানে সম্ভাব্য ওরাল সমস্যা:
• মুখে দুর্গন্ধ (Halitosis)
• মুখ শুকিয়ে যাওয়া (Dry mouth)
• প্লাক জমা বৃদ্ধি
• মাড়ির প্রদাহ
• ক্যাভিটির ঝুঁকি বৃদ্ধি

👩‍⚕️ প্রফেশনাল পরামর্শ:
✔ সেহরি ও ইফতারের পর সঠিকভাবে ব্রাশ করা
✔ প্রতিদিন ফ্লস ব্যবহার
✔ অতিরিক্ত মিষ্টি ও আঠালো খাবার সীমিত রাখা
✔ ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান
✔ প্রয়োজনে রুটিন ডেন্টাল চেকআপ
রমজান মাসেও প্রয়োজনীয় ডেন্টাল চিকিৎসা নিরাপদভাবে প্রদান করা হয়। রোজা রেখে চিকিৎসা সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।
🕒 রমজান মাসে চেম্বারের সময়সূচি:
বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা (ইফতারের পর আলোচনা সাপেক্ষে)
আপনার এবং আপনার সন্তানের সুস্থ দাঁত ও সুন্দর হাসিই আমাদের অঙ্গীকার।
— ডা: আসমা-উল-হুসনা
বিডিএস, এম এস (পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
পেডোডন্টিক্স বিভাগ
📍 চেম্বার: সায়েম ডাগনো কমপ্লেক্স (ইউনি-২)
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপরীতে
📞 সিরিয়ালের জন্য: ০১৫৭৫৪৬৭৯৬০



















আহলান,সাহলানমাহে রমাদান💜সবাইকে পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা।আমাদের পক্ষ থেকে আল্লাহকে খুশি করার চেষ্টা আল্লাহ তায়ালা বাড়...
18/02/2026

আহলান,সাহলান
মাহে রমাদান💜

সবাইকে পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা।
আমাদের পক্ষ থেকে আল্লাহকে খুশি করার চেষ্টা আল্লাহ তায়ালা বাড়িয়ে দিন,আর যতটুকু তৌফিক হবে ইন শা আল্লাহ, আল্লাহ তাতে বরকত দান করুন এবং আল্লাহর ক্ষমা প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করুন।আমীন।

রুট ক্যানেল চিকিৎসা (Root Canal Treatment)রুট ক্যানেল কী?দাঁতের ভেতরে থাকা নরম টিস্যু অংশকে বলা হয় ডেন্টাল পাল্প। গভীর ক...
18/01/2026

রুট ক্যানেল চিকিৎসা (Root Canal Treatment)
রুট ক্যানেল কী?
দাঁতের ভেতরে থাকা নরম টিস্যু অংশকে বলা হয় ডেন্টাল পাল্প। গভীর ক্যাভিটি, দাঁতে আঘাত বা দীর্ঘদিনের সংক্রমণের কারণে এই পাল্প ইনফেক্টেড বা ক্ষতিগ্রস্ত হলে রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন হয়।
এই চিকিৎসায় সংক্রমিত পাল্প অপসারণ করে রুট ক্যানেল পরিষ্কার, জীবাণুমুক্ত ও সিল করা হয়, যাতে দাঁতটি দীর্ঘদিন সুস্থ ও কার্যকরভাবে রাখা যায়।
কখন রুট ক্যানেল করা প্রয়োজন?
▪ দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথা
▪ গরম বা ঠান্ডায় অতিরিক্ত সংবেদনশীলতা
▪ গভীর ক্যাভিটি (পোকা)
▪ পুরনো ফিলিংয়ের নিচে ইনফেকশন
▪ দাঁত কালচে হয়ে যাওয়া
▪ মাড়িতে ফোলা, ফোঁড়া বা পুঁজ
▪ এক্স-রে তে দাঁতের রুটে সংক্রমণের লক্ষণ
রুট ক্যানেল চিকিৎসার উপকারিতা
✔ সংক্রমণ সম্পূর্ণভাবে দূর করা যায়
✔ দাঁত ফেলার প্রয়োজন হয় না
✔ ব্যথা স্থায়ীভাবে কমে
✔ দাঁতের স্বাভাবিক চিবানোর ক্ষমতা বজায় থাকে
⚠️ গুরুত্বপূর্ণ:
রুট ক্যানেল চিকিৎসা দেরি করলে সংক্রমণ আরও গভীরে ছড়িয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত দাঁত সংরক্ষণ সম্ভব নাও হতে পারে।
👩‍⚕️ ডা: আসমা-উল-হুসনা
🎓 BDS, BCS, MS (Pediatric Dentistry)
🏥 সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পেডোডন্টিক্স
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
👩‍⚕️ Dr. Asma-Ul-Hosna
🎓 BDS, BCS, MS (Pediatric Dentistry)
🏥 Assistant Professor & Head, Department of Pedodontics
Mymensingh Medical College Hospital
📍 চেম্বার:
সায়েম ডায়াগনো কমপ্লেক্স (ইউনিট–২), চরপাড়া
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য ইনবক্স করুন / যোগাযোগ করুন
#ডাআসমাউলহুসনা #রুটক্যানেল #দাঁতেরচিকিৎসা #শিশুদন্তচিকিৎসক

Address

Sayem Diagno Complex (Unit-2), Opposite To Mymensingh Medical College Hospital
Mymensingh

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Asma's pediatric and family dental care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category