Dr. Md. Asif Nowaz

Dr. Md. Asif Nowaz MBBS, BCS(Health)
MD(Psychiatry)
Psychiatrist & Psychotherapist
Mymensingh Medical College Hospital

আজ ০২-এপ্রিল, বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম একটি Neurodevelopmental প্রবলেম। এটা একটি সারাজীবন এর সমস্যা, যেখানে বাচ্চ...
02/04/2026

আজ ০২-এপ্রিল, বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

অটিজম একটি Neurodevelopmental প্রবলেম। এটা একটি সারাজীবন এর সমস্যা, যেখানে বাচ্চাদের যে লক্ষণগুলি দেখা দেয় তার মধ্যে প্রধান হলো:

- বাচ্চা চোখে চোখে তাকায় না
- সামাজিক যোগাযোগ বা সামাজিক মেলামেশা করতে পারে না
- একই ধরনের কাজ বারবার করতে থাকে: যেমন অপ্রয়োজনে হাত নাড়তে থাকা, কোন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, কোন কিছু কে নির্দিষ্ট অর্ডারে সাজিয়ে রাখা, ইত্যাদি।

এটার সাথে সাথে বাচ্চার আরও কিছু সমস্যা কো-মরবিড হিসাবে যুক্ত থাকতে পারে, যেমন
- দেরিতে কথা বলা ( Speech Delay)
- অতি চঞ্চলতা, অমনোযোগী (ADHD)
- বুদ্ধিবৃত্তিক বিকাশ কম হওয়া (ID), ইত্যাদি।

এমন কোন চিকিৎসা এখনও আবিষ্কার হয় নাই, যা অটিজম কে পুরোপুরি সারিয়ে তুলতে পারবে। তবে দ্রুত রোগ ডায়াগনোসিস করতে পারলে এবং সঠিক থেরাপি ও প্রয়োজনীয় ঔষধ এর মাধ্যমে এই বাচ্চাদের অধিকাংশ কেই স্বাভাবিক জীবনে ফেরত আনা সম্ভব।

অটিজমে আক্রান্ত বাচ্চারা আমাদের ই সন্তান। ওদের কে কেউ কটু কথা বলবেন না। এই বাচ্চাদের কে একটু বেশি ভালোবাসুন, একটু বেশি সাপোর্ট দিন, এবং সাইকিয়াট্রিস্ট এর পরামর্শ নিন।
তাদের কে স্বাভাবিক জীবন উপভোগে সহায়তা করুন।

20/11/2025

আগামী রবিবার(২৩/১১/২০২৫) থেকে পরবর্তী ০২ মাস সরকারি বাধ্যতামূলক ট্রেনিং এর জন্য ঢাকা তে থাকবো এবং ময়মনসিংহ এর চেম্বার বন্ধ থাকবে। ট্রেনিং এর আগে আগামী শনিবার ই শেষ চেম্বার ইনশাআল্লাহ।
আপনাদের সাময়িক অসুবিধার জন্য অন্তরিক ভাবে দুঃখিত।

বিশেষ প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

17/11/2025

মাথাব্যথা নিয়ে কিছু কথা।

জরিপে দেখা যায় দেশের মোট জনসংখ্যার প্রায় ১৭% লোক কোন না কোন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে ৯২-৯৪% ...
03/11/2025

জরিপে দেখা যায় দেশের মোট জনসংখ্যার প্রায় ১৭% লোক কোন না কোন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে ৯২-৯৪% কোন ধরনের সাইকিয়াট্রিস্ট এর পরামর্শ নিচ্ছেন না। যার কারণে মানুষ হারাচ্ছে তার প্রোডাকটিভিটি, ক্রিয়েটিভিটি, এমনকি অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
এই হিউজ এমাউন্ট এর ট্রিটমেন্ট গ্যাপ কমানোর জন্য ধাপে ধাপে দেশের বিভিন্ন পর্যায়ের ডাক্তার দের মধ্যে সাইকিয়াট্রি নলেজ বাড়ানোর উদ্দেশ্যে ই এই mhGAP ট্রেনিং পরিচালিত হচ্ছে।

গত কয়েক মাস ধরে ময়মনসিংহ বিভাগের শেরপুর এবং নেত্রকোনা জেলার mhGAP প্রশিক্ষণের প্রতিটি প্রোগ্রামের রিসোর্স পারসন হিসাবে থাকতে পেরে আমি আনন্দিত।

মানসিক স্বাস্থ্যের যেকোনো সমস্যায় আপনাদের পাশে আছি।

29/06/2025

শরীরের যেমন বিভিন্ন পার্ট আছে, মনের ও তেমন অনেক পার্ট আছে। প্রত্যেকটা পার্ট এর পরিপূর্ণ ওয়েল বিয়িং মেইনটেইন করতে পারাই হচ্ছে মানসিক ভাবে সুস্থ থাকা।

সমস্যা আছে বলেই সমাধান এতো সুন্দর লাগে। ঠিক যেমন অন্ধকার আছে বলেই আলো সুন্দর। তাই সমস্যা কে এড়িয়ে যাবেন না। যেকোন স্ট্রে...
09/05/2025

সমস্যা আছে বলেই সমাধান এতো সুন্দর লাগে। ঠিক যেমন অন্ধকার আছে বলেই আলো সুন্দর। তাই সমস্যা কে এড়িয়ে যাবেন না।
যেকোন স্ট্রেসফুল কন্ডিশনে আপনার মনের যত্নে পরামর্শ নিতে পারেন।

https://youtube.com/shorts/5VtKFQ8RBm8?si=8yJkNRPb_89tR1gb

মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, পরিপূর্ণ সুস্থতার স্বাদ নিন। আপনার মানসিক স্বাস্থ্যের যেকোনো ধরনের সমস্যার জন্য.......
13/04/2025

মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, পরিপূর্ণ সুস্থতার স্বাদ নিন। আপনার মানসিক স্বাস্থ্যের যেকোনো ধরনের সমস্যার জন্য.......

Address

Sayem Diagno Complex-02, Chorpara, Room No: 505
Mymensingh

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Asif Nowaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share