Dr. Ripa Aktar

Dr. Ripa Aktar MBBS(DU),
CMU, DMU(Ultra),
MCGP(Medicine)
স্ত্রীরোগ,গাইনী,মেডিসিন ও
আলট্রাসনোগ্রাফীতে বিশেষ অভিজ্ঞ।
(5)

11/07/2026

ব্যস্ততার মাঝে একখন্ড শান্তির খুঁজে ❤️
# চা বাগান

তরা আমার কাছ থেকে দূরে, কিন্তু আমার মন থেকে নয় ❤️🥀তোদের সাথে গল্প করে নয়,দেখেই মন শান্ত, শীতল হয়ে গেছে❣আমার বাচ্চারা সহ ...
21/06/2026

তরা আমার কাছ থেকে দূরে, কিন্তু আমার মন থেকে নয় ❤️🥀
তোদের সাথে গল্প করে নয়,দেখেই মন শান্ত, শীতল হয়ে গেছে❣

আমার বাচ্চারা সহ আমি খুব মিস করছি😴

সাত-আটদিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট-শিক্ষক, আরেক ছেলে যুগ্ম-সচিব, অন্য...
02/06/2026

সাত-আটদিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট-শিক্ষক, আরেক ছেলে যুগ্ম-সচিব, অন্য ছেলে কানাডা-প্রবাসী।

এদেশের অধিকাংশ বাবা-মা সন্তানকে কথিত সফলতার যে স্বপ্নচূড়ায় দেখতে চান, বৃদ্ধার তিন ছেলেই জাগতিক সাফল্যের সেই স্বর্ণচূড়া স্পর্শ করেছে।

কিন্তু মাঝখানে একটা ঈদ গেল, মা বেঁচে আছে নাকি মরে গেছে, ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকা সন্তানদের খোঁজ নেয়ার হয়তো সুযোগটুকুও ঘটেনি। একাকী ঘরের মধ্যে মরে শরীরের মাংস খসে খসে পড়েছে বৃদ্ধার।

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময়ও এক আঁজলা পানি নিয়ে মায়ের মাথার কাছে বসার ফুরসত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতার।

দীন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বস্তুবাদ ও বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা আমাদের দেখে যেতে হবে।

আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই। সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই।

সবাইকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা। ঈদ মোবারক 🥰
26/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা।
ঈদ মোবারক 🥰

10/05/2026

আমার মা❤️❤️
মাকে নিয়ে লিখবো বলে অনেকদিন ধরেই ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে লিখতে পারছিলাম না।গতকাল ফেবু খুলেই দেখি মা দিবস।। ভাবলাম অনেককিছু লিখবো,আসলে মাকে নিয়ে লিখলে লেখার শেষ হবে না,,কারণ মা শব্দটা এতটাই মূল্যবান❣️...মা শব্দ টা কেন এত মূল্যবান সেইটা নিজে মা হওয়ার পর বুঝতে পারছি...😪

আমার মা হয়ে উঠার পিছনে আমার মায়ের কতটা অবদান তা বলে বুঝানো সম্ভব নয়,,,😌
মাকে ছাড়া যে মা হওয়া অসম্ভব তা আসলেই সত্যি কথা,,😢 যারা একা একা বাচ্চা পালেন,,তারা বুঝতে পারবেন আসলেই তাদের কতটা দূর্ভাগ্য..😌
আলহামদুলিল্লাহ আমি অনেক সুভাগ্যবান,, কারণ আমার মায়ের ছায়ায় আমিও মা হয়েছি,,আমার সন্তানদের হসপিটাল থেকে শুরু করে অসুস্থতা, ভাল- খারাপ সবটাই মায়ের উপর, এবং আমার মা আছে বলেই নিশ্চিন্তে থাকতে পারছি,,,চিন্তামুক্ত হয়ে চেম্বার করার সাহস পাচ্ছি,,❤️

আমার মা বয়স্ক, অসুস্থ মানুষ তাও এই শরীর নিয়াই আমার বাচ্চার কাঁথাগুলা ধুইতে ভুলে যান না,,,আমার সন্তান কোনটা খাবে না খাবে ওইটা নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাহার..একজন নানি যে বাচ্চার আরেকটা মা তা হারে হারে টের পাচ্ছি,,,সত্যি বলতে মায়েদের কখনোই রেস্ট হয়না,,মরণের আগ পর্যন্ত পরিশ্রম করেই যেতে হয় আমার মাকে তাইই দেখছি ।।।😔অনেক অনেক ভালবাসি মা তোমাকে❤️ সামনাসামনি হয়ত কখনো বলা হয় নাই😴
তুমি ছাড়া আমি অসহায় 😭
তোমাকে আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দান করুক,আমিন💜
একজন মা পৃথিবীর সবার থেকে বেশি শক্তিশালী, পরিশ্রমী এবং ধর্য্যশীল,তাই পৃথিবীর সকল মায়েদের স্যালুট জানাই
এতোটা কষ্ট করে মা হওয়ার জন্য এবং মা দিবসের অনেক অনেক শ্রদ্ধা,আর শুভেচ্ছা জানাই❤️❤️❤️❤️❤️❤️
mothers day

ইনশাআল্লাহ শুক্রবারে স্বাস্থ্যসেবা প্রদানে যাচ্ছি মূলগ্রাম নাগরিক ডায়াগনস্টিক সেন্টারে।
01/04/2026

ইনশাআল্লাহ শুক্রবারে স্বাস্থ্যসেবা প্রদানে যাচ্ছি মূলগ্রাম নাগরিক ডায়াগনস্টিক সেন্টারে।

23/03/2026

জীবন সুন্দর নিজের দায়িত্ব পালনের মাধ্যমে উপভোগ করার প্রচেষ্টায়।

ফেব্রুয়ারি বাংলা ভাষার মাস, বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ।যে ভাষায় কথা বলে মনের আশ মিটায় সে ভাষা অর্জনের রয়েছে এক অপ...
20/02/2026

ফেব্রুয়ারি বাংলা ভাষার মাস, বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ।যে ভাষায় কথা বলে মনের আশ মিটায় সে ভাষা অর্জনের রয়েছে এক অপূর্ব ইতিহাস।চলেন সংক্ষেপে জেনে আসি সেই অপূর্ব ইতিহাস।

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস।মাতৃভাষা দিবস এসেছে অনেক শ্রম, ত্যাগ এবং রক্তের বিনিময়ে। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকার চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। পাকিস্তান সরকারের এই আদেশ শিক্ষার্থী এবং জনসাধারণ মেনে না নিয়ে রাজপথে নেমে যায়। আন্দোলন থামানোর জন্য তৎকালীন সরকার ১৪৪ তম ধারা চালু করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও জনসাধারণ ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। সেদিন মিছিলে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম সহ আরো অনেকেই নিহত হন।

এভাবেই তাঁদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা 'বাংলা ভাষা'।

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

---ডাক্তার রিপা আক্তার

14/02/2026

ভালবাসার দিবসে নতুন আরেকজনের সংযোজন, আলহামদুলিল্লাহ ❤️❤️
Valentine's day


আমাদের একসাথে পথ চলার আজ ৫ বছর পূর্ণ হল,আলহামদুলিল্লাহ ❤️সংসার নামক শব্দটা বলতে যতটা সহজ,সংসার করাটা ততটাই কঠিন,অনেক ঝড় ...
29/01/2026

আমাদের একসাথে পথ চলার আজ ৫ বছর পূর্ণ হল,আলহামদুলিল্লাহ ❤️
সংসার নামক শব্দটা বলতে যতটা সহজ,সংসার করাটা ততটাই কঠিন,অনেক ঝড় ঝাপটা, সুখ-দুঃখ আনন্দ -কষ্ট,মান-অভিমান সবকিছু উতরায়ে টিকে থাকতে হয়,আমরাও তার ব্যতিক্রম নয়😌

আল্লাহর কাছে চাওয়া আমরা এইভাবেই যেন সুখ-দুঃখ ভাগাভাগি করে আগামী দিনগুলো পাড়ি দিতে পারি, ইনশাআল্লাহ 💜
শুভ বিবাহবার্ষিকী Md. Amdadul Haque Sarkar ❣️❣️

Address

সামছুল হক সর্দার বাড়ি
Nabinagar
3400

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ripa Aktar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category