NITER Blood Donation Society-NBDS

NITER Blood Donation Society-NBDS "Helping people by donating blood. Join us to save lives and build a healthier community." "DONATE BLOOD SAVE LIFE"

একটি নতুন অধ্যায়ের সূচনা… 🇯🇵✨আমাদের NITER-এর শ্রদ্ধেয় শিক্ষক এবং NITER Blood Donation Society (NBDS)-এর সম্মানিত মডারেটর...
16/09/2026

একটি নতুন অধ্যায়ের সূচনা… 🇯🇵✨
আমাদের NITER-এর শ্রদ্ধেয় শিক্ষক এবং NITER Blood Donation Society (NBDS)-এর সম্মানিত মডারেটর এমদাদুল হক স্যার উচ্চশিক্ষার্থে (Study Leave) জাপানের উদ্দেশ্যে যাত্রা করছেন।
ক্লাসরুমের শিক্ষকতা থেকে শুরু করে NBDS-এর যেকোনো মানবিক কার্যক্রমে স্যারের আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকত্ব আমাদের সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের ক্লাবের প্রতিটি ধাপে স্যারের অবদান আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। স্যারের এই নতুন পথচলা সমগ্র NITER পরিবার ও আমাদের ক্লাবের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত।
জাপানের সমৃদ্ধ পরিবেশে আপনার উচ্চশিক্ষা ও গবেষণার প্রতিটি পদক্ষেপ সফল, সুন্দর ও সার্থক হোক। দূর প্রবাসে অর্জিত জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আপনি আবারও আমাদের ক্যাম্পাসে ফিরে এসে শিক্ষার্থীদের আলোকিত করবেন—এই প্রত্যাশা রইল।
শুভযাত্রা, প্রিয় মডারেটর স্যার! 🌸✈️
May your journey be filled with knowledge, success, and new possibilities. 🇯🇵❤️
— NITER Blood Donation Society (NBDS)

ভয়কে জয় করে যিনি রক্ত দেন, তিনি শুধু রক্তদাতা নন—তিনি একজন জীবনযোদ্ধা। ❤️🩸আপনার সাহস, কারও বেঁচে থাকার অনুপ্রেরণা।রক্ত দ...
08/09/2026

ভয়কে জয় করে যিনি রক্ত দেন, তিনি শুধু রক্তদাতা নন—তিনি একজন জীবনযোদ্ধা। ❤️🩸

আপনার সাহস, কারও বেঁচে থাকার অনুপ্রেরণা।
রক্ত দিন, মানবতার পাশে দাঁড়ান।

Heroes Among Us..তাঁরা হয়তো কাউকে চেনেন না, তবুও কারও জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন। ৪১ জন স্বেচ্ছায় রক্তদাতা—আপনাদের ...
08/09/2026

Heroes Among Us..

তাঁরা হয়তো কাউকে চেনেন না, তবুও কারও জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন।

৪১ জন স্বেচ্ছায় রক্তদাতা—আপনাদের প্রতিটি ফোঁটা রক্ত একজন থ্যালাসেমিয়া রোগীর জন্য হয়ে উঠতে পারে বেঁচে থাকার নতুন আশা।
Thank you for being a part of this noble cause. 🩸❤️

— NITER Blood Donation Society-NBDS

🩸 এক ব্যাগ রক্ত, একটুখানি আশার আলো।NITER এর প্রতিষ্ঠা দিবসে (৮ই সেপ্টেম্বর) ক্যাম্পাসে NITER Blood Donation Society-NBDS...
08/09/2026

🩸 এক ব্যাগ রক্ত, একটুখানি আশার আলো।

NITER এর প্রতিষ্ঠা দিবসে (৮ই সেপ্টেম্বর) ক্যাম্পাসে NITER Blood Donation Society-NBDS -এর আয়োজনে এবং Bangladesh Thalassemia Foundation -এর সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হলো “Blood Donation & Thalassemia Awareness” প্রোগ্রাম।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪১ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেছেন। তাঁদের অনেকের জন্য এটি ছিল জীবনের প্রথম রক্তদান—যা আমাদের জন্য সত্যিই আনন্দ ও গর্বের।

এই আয়োজন সফল করার পেছনে যাঁদের অবদান রয়েছে—NITER প্রশাসন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সকল স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি আমাদের প্রিয় শিক্ষার্থী ও জুনিয়রদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না।

বিশেষ কৃতজ্ঞতা Bangladesh Thalassemia Foundation -এর প্রতি National Institute of Textile Engineering & Research - NITER ক্যাম্পাসে এসে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা তৈরি এবং অসহায় রোগীদের জন্য রক্তদানের সুযোগ করে দেওয়ার জন্য।

আজ যারা রক্ত দিয়েছেন, তাঁদের প্রতিটি ফোঁটা রক্ত হয়তো কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য হয়ে উঠবে বেঁচে থাকার নতুন একটি দিন। ❤️

আমাদের প্রত্যাশা—NITER-এর প্রতিটি শিক্ষার্থী মানবিকতার এই বন্ধনে যুক্ত হবে এবং NBDS-এর সঙ্গে থেকে রক্তদানের মহৎ কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে।

রক্ত দিন। জীবন বাঁচান।
মানবতার পাশে থাকুন। 🩸❤️

— NITER Blood Donation Society (NBDS)

ঢাকায় অবস্থানরত A(+ve) গ্রুপের কোনো  হৃদয়বান ব্যক্তির দ্রুত সাহায্য কামনা করছি। #জরুরি_রক্তের_প্রয়োজন🚻 রোগীর সমস্যা: ক...
06/09/2026

ঢাকায় অবস্থানরত A(+ve) গ্রুপের কোনো হৃদয়বান ব্যক্তির দ্রুত সাহায্য কামনা করছি।

#জরুরি_রক্তের_প্রয়োজন
🚻 রোগীর সমস্যা: ক্যান্সারের রোগী
🔴 রক্তের গ্রুপ: A(+ve) - প্লেটলেট
💉 রক্তের পরিমাণ: ১ ব্যাগ
🗒 রক্তদানের তারিখ: জরুরি ভিত্তিতে আজকেই প্রয়োজন
🏥 রক্তদানের স্থান: BRB Hospital, পান্থপথ।
☎ যোগাযোগ: 01521494018
রেফারেন্স: সাঈদ হাসান মাহমুদ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

Congratulations to the New Executive Panel of NITER Blood Donation Society (NBDS)!We proudly welcome the newly appointed...
05/09/2026

Congratulations to the New Executive Panel of NITER Blood Donation Society (NBDS)!
We proudly welcome the newly appointed leadership team:

* President: Md. Nazmul Hossen Nahid
* Vice President: A.T.M Jakaria
* General Secretary: Md Maruf Ahmed
* Executive Members: Sultanul Arafin, Munjir Ibn Habib, Tamim bin Rouf & Abdul Kaium Kajol.

Wishing the panel a successful tenure dedicated to volunteerism, safe blood donation awareness, and community service.
"No life shall be lost for want of blood."

🔺 REGISTRATION LINK IN COMMENT 🔺বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন করবেন?থ্যালাসিমিয়া একটি মারাত্মক জন্মগত রোগ। কোন পরিবারে স্বা...
04/09/2026

🔺 REGISTRATION LINK IN COMMENT 🔺
বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন করবেন?

থ্যালাসিমিয়া একটি মারাত্মক জন্মগত রোগ। কোন পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই যদি থ্যালাসিমিয়া রোগের বাহক হন তবে তাদের সন্তানদের এই রোগ হতে পারে। বিয়ের আগে থ্যালাসিমিয়া বাহক কিনা জানলে সন্তানদের মধ্যে রোগটি সহজেই প্রতিরোধ করা যায়।

বাংলাদেশে প্রতি ১৪ জনে ১ জন থ্যালাসিমিয়া রোগের বাহক। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে রক্ত পরীক্ষা করে থ্যালাসিমিয়া বাহক নির্ণয় করা হয়। রক্তের গ্রুপের সাথে থ্যালাসিমিয়ার কোন সম্পর্ক নেই। এই বিষয়ে সচেতন হোন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

থ্যালাসিমিয়া কি?
থ্যালাসিমিয়া একটি রক্তের রোগ। এই রোগে আক্রান্ত শিশুদের শরীরে রক্তের লাল কণিকা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। ফলে তারা মারাত্মক রক্তশূন্যতায় ভোগে। থ্যালাসিমিয়া রোগীরা আজীবন প্রতি মাসে ১-২ ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল।

থ্যালাসিমিয়া রোগের লক্ষণ কি?
শিশু জন্মের ১-২ বছরের মধ্যে থ্যালাসিমিয়া রোগ ধরা পড়ে। এর লক্ষণগুলো হল- ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন ইনফেকশন, শিশুর ওজন বৃদ্ধি না পাওয়া, জন্ডিস, খিটখিটে মেজাজ ইত্যাদি।

🩸 এক ব্যাগ রক্ত—কারও জীবনের নতুন আশার শুরু।আপনার রক্ত হয়তো এমন একজন মানুষের জীবন বাঁচাতে পারে, যার সঙ্গে আপনার কখনো দেখা...
02/09/2026

🩸 এক ব্যাগ রক্ত—কারও জীবনের নতুন আশার শুরু।

আপনার রক্ত হয়তো এমন একজন মানুষের জীবন বাঁচাতে পারে, যার সঙ্গে আপনার কখনো দেখা হয়নি। আর থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য নিয়মিত রক্তদান হতে পারে বেঁচে থাকার অবলম্বন।

এই মানবিক উদ্যোগে আপনিও যুক্ত হোন। ❤️

📌 Blood Donation & Thalassemia Awareness Campaign
📅 ৮ সেপ্টেম্বর ২০২৬
⏰ সকাল ১০:০০টা
📍 NITER Conference Room

✨ থাকছে: 🩸 Blood Donation Campaign
🧬 Thalassemia Test & Awareness
🔬 Donors-এর জন্য ৫টি Free Blood Tests
🧪 Free Blood Group Test
📜 Volunteer Certificate
☕ Refreshments

রক্তদানে শুধু একজন রোগী উপকৃত হন না—একটি পরিবার নতুন করে আশার আলো পায়।

👉 আজই রেজিস্টার করুন। রক্ত দিন। সচেতনতা ছড়িয়ে দিন। একজন Lifesaver হয়ে উঠুন।

Come. Donate. Save a Life. ❤️🩸

📢 জরুরি প্লাটিলেট ডোনার প্রয়োজন 📢🩸 একজন ব্লাড ক্যানসার রোগীর জন্য জরুরি প্লাটিলেট (Platelet) ডোনার প্রয়োজন।📍 স্থান: ঢাকা...
24/06/2026

📢 জরুরি প্লাটিলেট ডোনার প্রয়োজন 📢

🩸 একজন ব্লাড ক্যানসার রোগীর জন্য জরুরি প্লাটিলেট (Platelet) ডোনার প্রয়োজন।

📍 স্থান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH), ঢাকা
⏰ সময়: যত দ্রুত সম্ভব

ঢাকা মেডিকেল বা এর আশেপাশে অবস্থানরত সুস্থ ও উপযুক্ত রক্তদাতাদের আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ করা হচ্ছে।

✅ প্লাটিলেট ডোনেশন একটি নিরাপদ প্রক্রিয়া এবং একজন রোগীর জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

📞 যোগাযোগ: +8801905032177

🙏 আপনার একটি প্লাটিলেট ডোনেশন একজন ব্লাড ক্যানসার রোগীর জীবনে নতুন আশার আলো এনে দিতে পারে। অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে রোগীর জন্য ডোনার খুঁজে পেতে সহায়তা করুন।

💁রোগীর সমস্যা:  Blood Cancer 🔴রক্তের গ্রুপ: AB (+ve)💉রক্তের পরিমাণ:   1 ব্যাগ📆রক্তদানের তারিখ:24/6/26⌚রক্তদানের সময়: 5:...
24/06/2026

💁রোগীর সমস্যা: Blood Cancer
🔴রক্তের গ্রুপ: AB (+ve)
💉রক্তের পরিমাণ: 1 ব্যাগ
📆রক্তদানের তারিখ:24/6/26
⌚রক্তদানের সময়: 5:00pm -6:00 pm
🏥রক্তদানের স্থান : জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
☎ফোন: 01860066928

Address

Savar, Dhaka
Nabinagar
1350

Website

Alerts

Be the first to know and let us send you an email when NITER Blood Donation Society-NBDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share