নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Nachol
  • নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ, Hospital, নাচোল-গোমস্তাপুর রোড, নাচোল, Nachol.

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ৫০ শায্যা বিশিষ্ট হাসপাতাল যেখানে ২৪ ঘন্টা জরুরী সেবা দেয়া হয় এবং ছুটির দিন ব্যাতিত বাকি দিনগুলোতে বহির্বিভাগে রোগীদের সেবা দেয়া হয়।

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু।জনসাধারণের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে নাচোল ...
22/07/2026

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু।

জনসাধারণের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

গত ১৮ জুলাই, এই সেবার শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

* উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী
* আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. শাহাদাত হোসাইন
* মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. জান্নাতুল নাঈম

আল্ট্রাসনোগ্রাফি সেবা প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার প্রদান করা হবে।
এই সেবা প্রদান করবেন ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ডা. সাহবুব হাসান।

প্রাথমিকভাবে ANC (Antenatal Care) থেকে রেফারকৃত গর্ভবতী মায়েদের জন্যই এই আল্ট্রাসনোগ্রাফি সেবা প্রদান করা হবে।

গর্ভকালীন নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে এবং সময়মতো সঠিক চিকিৎসা প্রদানে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নিরাপদ মাতৃত্ব, সুস্থ আগামীর অঙ্গীকার।

গত শনিবার, ১৮ জুলাই, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ ডা. এ.কে.এম. শাহাব উদ্...
22/07/2026

গত শনিবার, ১৮ জুলাই, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন।

পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। স্বাস্থ্যসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীসেবা ও প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নাবী কে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক, প্রগতিশীল ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও জনসেবার মানসিকতাই নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে—এই প্রত্যাশা রইল।

আজ ১৫\৬\২০২৬ রোজ বুধবার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সহকারী দের সাথে মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ...
16/07/2026

আজ ১৫\৬\২০২৬ রোজ বুধবার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সহকারী দের সাথে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের ইউএইচএফপিও ডা. ফারহানা নবী
আজকের মাসিক সভার আলোচ্য বিষয় সমূহ
➤ গর্ভবতী মায়েদের ANC ও PNC সেবা
➤ হাসপাতালে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ানোর জন্য তৎপরতা বৃদ্ধি
➤ হাম ও রুবেলার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ
➤ ভায়া টেস্ট বৃদ্ধির জন্য কর্মসূচি নির্ধারণ
➤ ইপিআই কর্মসূচির নিয়মিত টিকাদান কার্যক্রম পর্যালোচনা
আলোচনার শেষ পর্যায়ে ইউএইচএফপিও ডা. ফারহানা নবী সকলকে আন্তরিকতার সাথে কাজ করে স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান।

**ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত**আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ...
06/07/2026

**ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত**

আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) Dr. Farhana Nabi মহোদয়ার সভাপতিত্বে স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বর্তমান ডেঙ্গু পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাস্থ্য সহকারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে জনগণকে সচেতন করা, জমে থাকা পরিষ্কার পানি অপসারণে উদ্বুদ্ধ করা এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আসুন, আমরা সবাই সচেতন হই, নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখি এবং ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করি।

**ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা হোক আমাদের অঙ্গীকার।**

🩺🇧🇩 **নিরাপদ স্বাস্থ্যসেবার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ**আজ আমাদের **উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোল, চাঁপাইনবাবগঞ...
02/07/2026

🩺🇧🇩 **নিরাপদ স্বাস্থ্যসেবার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ**

আজ আমাদের **উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোল, চাঁপাইনবাবগঞ্জে** আনসার সদস্যগণ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এই উদ্যোগ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সর্বোপরি সেবাগ্রহীতাদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

এ জন্য মাননীয় **প্রধানমন্ত্রী** এবং মাননীয় **স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে** আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার নিরাপত্তা জোরদারে এমন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য।

আজকের যোগদান অনুষ্ঠানে আমাদের সম্মানিত **উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. ফারহানা নবী** নবাগত আনসার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং জনগণের কল্যাণে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আরও নিরাপদ, সেবাবান্ধব এবং জনমুখী হয়ে উঠবে।

**নিরাপদ চিকিৎসক, নিরাপদ হাসপাতাল, নিরাপদ রোগী—এই হোক আমাদের অঙ্গীকার।** 🇧🇩🩺

#উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স_নাচোল
#নিরাপদ_হাসপাতাল
#নিরাপদ_চিকিৎসক_নিরাপদ_রোগী


নাচোল উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজ...
28/06/2026

নাচোল উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত জটিলতা হ্রাস, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। তাই নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

বিশেষ ক্যাম্পেইন রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এ সময় উপজেলার নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রম পরিচালনা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

27/06/2026

📢 সতর্কতামূলক বিজ্ঞপ্তি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে

প্রিয় অভিভাবকবৃন্দ,

নিম্নোক্ত শিশুরা ২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে না:

❌ যেসব শিশুর গত ৪ মাসের মধ্যে হাম (Measles) হয়েছে।
❌ যেসব শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে।
❌ যেসব শিশুর বয়স এখনও ৬ মাস পূর্ণ হয়নি।
❌ যেসব শিশু বর্তমানে জ্বর, অসুস্থতা বা অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছে।

✅ এ ধরনের শিশুরা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি রবিবার ও বুধবার স্বাস্থ্যকর্মীদের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারবে।

🌿 আপনার শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

প্রচারেঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 🩺🇧🇩

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৬ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভার কিছু স্থিরচিত্র। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...
27/06/2026

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৬ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভার কিছু স্থিরচিত্র।
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শ্রদ্ধেয় UH&FPO ডা.ফারহানা নবী এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মহোদয় প্রিয়াঙ্কা দাস। এছাড়াও
সভায় উপস্থিত ছিলেন সুকোমল চন্দ্র দেবনাথ অফিসার ইনচার্জ নাচোল থানা।
সভা পরিচালনা করেন অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা মো: শাহাদাত হোসেন।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে প্রেজেন্টেশন করেন ডা. জান্নাতুল নাঈম, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল।
সভা শেষে ডা. ফারহানা নবী ক্যাম্পেইন সফল হতে এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহোযোগিতা কামনা করেন।

🟦 ২৮ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন 🟦প্রিয় অভিভাবকবৃন্দ,আপনার শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক...
25/06/2026

🟦 ২৮ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন 🟦

প্রিয় অভিভাবকবৃন্দ,

আপনার শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আপনার শিশুকে অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

👶 যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে:
🔹 ৬–১১ মাস বয়সী শিশু: ১টি নীল রঙের ক্যাপসুল (১ লক্ষ IU)
🔹 ১২–৫৯ মাস বয়সী শিশু: ১টি লাল রঙের ক্যাপসুল (২ লক্ষ IU)

কেন ভিটামিন ‘এ’ প্রয়োজন?

✅ শিশুর দৃষ্টিশক্তি ভালো রাখতে
✅ রাতকানা প্রতিরোধে
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে
✅ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করতে
✅ অপুষ্টি প্রতিরোধে

অভিভাবকদের করণীয়

📌 নির্ধারিত কেন্দ্রে শিশুকে নিয়ে আসুন।
📌 শিশুর বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
📌 গুজব ও ভুল তথ্য এড়িয়ে চলুন।
📌 শিশুর টিকাকার্ড সঙ্গে আনুন (যদি থাকে)।

মনে রাখবেন,
একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল আপনার শিশুকে অন্ধত্ব ও বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আসুন, আমরা সবাই মিলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করি এবং আমাদের শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করি।

আজকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবা চিত্র ইনডোর : ৭৫+ রোগীআউটডোর ও ইমার্জেন্সি :৪৫০+ রোগীইনডোরে রাউন্ড দিচ্ছেন...
22/06/2026

আজকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবা চিত্র
ইনডোর : ৭৫+ রোগী
আউটডোর ও ইমার্জেন্সি :৪৫০+ রোগী
ইনডোরে রাউন্ড দিচ্ছেন আত্র হাসপাতালের আরএমও ডা. মো: শাহাদাত হোসেন শিহাব।
ছবিতে রয়েছে আজকে ইনডোর ও আউটডোরে সরবরাহকৃত ড্রাগ লিস্ট।
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যেসকল পরীক্ষা হয় তার মূল্যসহ তালিকা।
আজকের রোগীর তিনবেলার খাবার।
অত্র হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ ধৈর্যের সাথে ধারণক্ষমতার অধিক রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাজে সাহায্যের মাধ্যমে রোগীর চিকিৎসা ও সুস্বাস্থ্য নিশ্চিত করি।

Address

নাচোল-গোমস্তাপুর রোড, নাচোল
Nachol
6310

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category