Dr. Lily Akter

Dr. Lily Akter চিকিৎসা ও পরামর্শ

Permanently closed.
15/11/2021

আমরা তো আদর্শ নির্বাচনেই ভুল করছি।
সুখেদুঃখে কাকে অনুসরণ করতে হবে তাই ভুলে গেছি।
পরাজিত শক্তির সাময়িক অগ্রগতির ঝিলমিল আলোতে হারিয়ে ফেলছি নিজেদের পোক্ত আদর্শকে।
এভাবে কী মুক্তির সাক্ষাৎ পাওয়া সম্ভব?

10/11/2021

“যে কূট চক্রান্ত করবে,
সেই কূট চক্রান্ত তাকেই ঘিরে ধরবে।”
সূরা আল-ফাতিরঃ ৪৩।

13/10/2021

"লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (সঃ)।"
لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله

09/09/2021

যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:
আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে
হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।
হুট করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।
ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।
এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।
হঠাত এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।
১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।
২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।
৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।
এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটার্ক ও স্ট্রোকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।
খুবই গুরুত্বপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি ছড়িয়ে দিন আপনার পরিবার,বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।
মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান থাকতে হবে সবাইকেই।
জনস্বার্থে শেয়ার করুন৷
নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে অামাদের পেইজে লাইক দিন৷ ভালো লাগলে T=Thanks, G=Good, E=Excellent সংক্ষেপে T, G বা E লিখে মন্তব্যে লিখুন৷
(আমাদের কোন পোস্ট পড়া মিস করতে না চাইলে আমাদের পেইজের “Like” বাটনের পাশে “Following” বাটনটি ক্লিক করুন – ক্লিক করে “see first” অপশনটি বেছে নিন৷ তাহলে সব পোস্ট সবসময় অাগে পাবেন)

08/09/2021

বন্ধ্যাত্ব প্রতিরোধে পুরুষেরা যা করনিও।
**** Dr.Lily Akter****
বন্ধ্যাত্বের সমস্যা বেড়েই চলেছে। এর রয়েছে নানা কারণ। অনিয়মিত জীবনযাত্রা, বেশি বয়সে বিয়ে, মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি, শরীরে ফ্যাট, খাওয়া-দাওয়ার অযত্ন ও মানসিক চাপ সন্তান জন্ম দেয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সন্তান না হলে বেশিরভাগ ক্ষেত্রেই নারীকে দায়ী ভাবা হলেও চিকিৎসাবিজ্ঞান কিন্তু ভিন্ন কথা বলছে।
বন্ধ্যাত্বের সমস্যার জন্য শুধু নারী নয়, পুরুষরাও সমানভাবে দায়ী। বর্তমান সময়ে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বন্ধ্যাত্বের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। নারীর তুলনায় পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। পরিসংখ্যান অনুযায়ী, ৩০ থেকে ৪০ শতাংশ বন্ধ্যাত্বের জন্য দায়ী পুরুষেরাই।
বিশেষজ্ঞদের মতে সাধারণ কিছু নিয়ম কানুন মেনে চললে ও জীবনযাত্রার পরিবর্তন আনলেই সমাধান সম্ভব। বন্ধ্যাত্ব প্রতিরোধে পুরুষের করণীয় সম্পর্কে জানিয়েছে বোল্ডস্কাই-
ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন বন্ধ্যাত্বের একটি বড় কারণ। সুস্থ সন্তানের জন্ম দিতে হলে স্বাভাবিক ওজন এবং নীরোগ শরীর থাকা জরুরি। বেশি বা খুব কম ওজন সন্তান ধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই উচ্চতা ও বয়স অনুযায়ী ওজনকে নিয়ন্ত্রণ করুন। এই মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি কেবলমাত্র পুরুষদের জন্য নয়, নারীর ক্ষেত্রেও সমস্যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ডায়েট মেনে চলুন এবং শরীরচর্চা করুন।
খাদ্যাভ্যাসভুল খাদ্যাভ্যাস বন্ধ্যাত্বের অন্যতম কারণ। ঠিক সময়ে না খাওয়া, পুষ্টিকর খাবারের বদলে জাঙ্কফুড খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের অভাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তাই বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে বিভিন্ন ভিটামিন, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ সঠিক খাদ্য পাতে রাখুন। মৌসুমী ফল, আমন্ড, শাকসবজি, কুমড়োর বীজ, ডার্ক চকোলেট, আমলকি, রসুন, মধু, ব্রকলি, চেরি, বিট, গাজর, দুধ, দই ও ভিটামিন-ই সমৃদ্ধ খাবার খান। তেলে ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন।
শরীরচর্চাশুধু ওজন নিয়ন্ত্রণের জন্য শরীরচর্চা প্রয়োজন, তা নয়। শরীরের পুরুষ হরমোনগুলোর অতিরিক্ত ক্ষরণ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে ব্যায়াম। তাই প্রতিদিন শরীরচর্চা করুন।
চাপমুক্ত থাকুনমানসিক চাপ বন্ধ্যাত্বের ক্ষেত্রে একটি বড় সমস্যা। বর্তমানে এটি মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। বন্ধ্যাত্ব প্রতিরোধের ক্ষেত্রে নিজেকে চাপমুক্ত রাখুন। মনকে ভালো রাখতে নিজের পছন্দের কাজগুলো করুন এবং অবসর সময়ে নিজেকে বিশ্রাম দিন।
পর্যাপ্ত ঘুমঘুম কিন্তু মোটেও বিলাসিতার বিষয় নয়। বরং একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকী দেখা দিতে পারে বন্ধ্যাত্বের সমস্যাও। তাই নিয়ম মেনে ঘুমানো খুব জরুরি।

04/09/2021

প্রশ্নঃ- যৌন শক্তি বাড়ানোর উপায় কি,,?."
****Dr.Lily Akter****
সম্মানিত প্রিয়,, যৌন শক্তি বাড়ানোর স্থায়ী কোন উপায় আজ পর্যন্ত বের হয় নাই। প্রকৃতিগত ভাবে যৌণশক্তি বাড়াতে- নিয়মিত ব্যায়াম করুন। দুশ্চিন্তা কমান। পুষ্টিকর খাবারঃ * ডিম : * দুধ : * রঙিন ফলমূল : যৌন জীবন ভালো রাখতে হ‌লে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙ্গুর, খেজুর, কলা, কমলা লেবু, তরমুজ, ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। প্র‌তি‌দিন ৫\৭টি খেজুর সকা‌লে * রসুন : যৌন অক্ষমতা দূর কর‌তে রসুন খুব ভালো কাজ ক‌রে। রসুন কে ‘গরীবের পেনিসিলিন’ বলা হয়। কারণ এটি অ্যান্টিসেপ্টিক এবং immune booster হিসাবে কাজ করে। * মধু * বাদাম ও বিভিন্ন বীজ : কুমড়োর বীজ, সূর্যমূখীর বীজ, চিনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এবং এগুলো শরীরে উপকারী কোলেস্টেরল তৈরী করে। সেক্স হরমোন গুলো ঠিক মতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয়। তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।

04/09/2021

দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন?
*****Dr.Lily Akter****
অনেক পুরুষই দাঁড়িয়ে প্রস্রাব করেন। বিশেষজ্ঞরা দাবি, দাঁড়িয়ে মূত্রত্যাগ করা মোটেও উচিত নয়, এটিই হতে পারে সর্বনাশের কারণ।
কী কী ক্ষতি হতে পারে দাঁড়িয়ে প্রস্রাব করলে?
১) মূত্রের মাধ্যমে আমাদের শরীরের দূষিত পদার্থ বেরিয়ে যায়। দাঁড়িয়ে এই কর্ম করলে দূষিত পদার্থের কিছুটা অংশ মূত্রথলিতেই থেকে যায়। সেখানে জমা হতে থাকে। দীর্ঘদিন ধরে এমনটা হলে থাকলে কিডনিতে পাথর হতে পারে।
২) দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে মূত্রত্যাগ করলে মূত্রের বেগ কমে যায়। যা শরীরের পক্ষে ক্ষতিকারক।
৩) বসে প্রস্রাব করলে পেটে চাপ পড়ে। এতে দূষিত পদার্থ শরীরের উপরের অংশে প্রবেশ করতে পারে না। কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করলে দূষিত পদার্থগুলি সহজেই পেটে গিয়ে জমা হতে পারে। এতে শরীরে অস্থিরতা দেখা দিতে পারে। রক্তচাপও বাড়তে পারে।
৪) দাঁড়িয়ে প্রস্রাব করা হৃৎপিণ্ডের ক্ষেত্রেও খারাপ। এর ফলে হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পেতে পারে। তাতে শরীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
৫) বিশেষজ্ঞদের দাবি, একাধিক গবেষণায় লক্ষ্য করা গিয়েছে যারা নিয়মিত দাঁড়িয়ে মূত্রত্যাগ করেন, তাদের শরীরে নানা রোগ বাসা বাঁধে। শেষজীবনে এই সমস্ত রোগ প্রভাব বিস্তার করে। এর ফলে ডায়াবেটিস ও জন্ডিসের মতো রোগ হতে পারে। এমনকী, ভবিষ্যতে কিডনির সমস্যাও দেখা দিতে পারে।
তাই সুস্থ থাকতে পুরুষদের নিজেদের মূত্রত্যাগের অভ্যাসে বদল আনতে হবে। অভ্যাস পরিবর্তন অবশ্যই সহজ কাজ নয়। কিন্তু বাঁচার তাগিদে এটুকু তো করতেই হবে

Address

Narayongonj
Narayongonj
1410

Telephone

+8801980840873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Lily Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share