16/02/2026
রোটা ভাইরাস ডায়রিয়ার লক্ষণ (Rota Diarrhoea Symptoms):
রোটা ভাইরাসে সাধারণত প্রথমে বমি, এরপর ডায়রিয়া দেখা যায়
লক্ষণগুলো সাধারণত এমন হয়👇
🔹 হঠাৎ বমি শুরু (১–২ দিন বেশি থাকে)
🔹 পানির মতো ডায়রিয়া (দিনে ৫–১০ বার বা তার বেশি)
🔹 হালকা থেকে মাঝারি জ্বর
🔹 খাবার খেতে না চাওয়া / বুকের দুধ কম খাওয়া
এই ডায়রিয়া সবচেয়ে ভয় পানিশূন্যতা এতে মৃত্যু পযন্ত হতে পারে।
কি ভাবে বুজবেন পানি শূন্যতা হচ্ছে ⁉️
🔹 নিস্তেজ ভাব
🔹 ডিহাইড্রেশনের লক্ষণ
▪️ মুখ ও জিহ্বা শুকনো
▪️ চোখ বসে যাওয়া
▪️ প্রস্রাব কম হওয়া
▪️ কান্নার সময় চোখে পানি না আসা
📌
✅ রোটা ডায়রিয়ার প্রধান চিকিৎসা হলো ORS (খাওয়ার স্যালাইন)
✅ বাচ্চাকেই ORS খাওয়াতে হবে,
বাচ্চার মা কে নয়❌
✅ বুকের দুধ বন্ধ করা যাবে না—বরং বারবার দিতে হবে।
প্রয়োজন হলে ডক্টরের পরামর্শ নিতে হবে।
কখন হসপিটালে ভর্তি করাতে হয়
❌ ORS খেতে না পারে
❌ বারবার বমি হয়
❌ খুব নিস্তেজ হয়ে যায়
❌ প্রস্রাব একদম কমে যায়
❌ বয়স ৬ মাসের কম হয়