Dr. Md. Azom Sarkar

Dr. Md. Azom Sarkar MBBS, BCS (HEALTH)
DCH (CHILD)
FCPS (CHILD)- FINAL
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ

15/05/2026

ছবিতে যেটা দেখা যাচ্ছে মেডিকেলের ভাষায় এটাকে বলে Hypospadias. বাচ্চা ডেলিভারির পরে আমার কাছে অনেক বাচ্চা আসে এবং গার্ডিয়ান রা বলে গায়েবি সুন্নত হয়ে বাচ্চা জন্মগ্রহণ করেছে l আসলে বিষয়টা এরকম না l এটা জন্মগত একটা অসুখ, এখানে লিঙ্গের মাথাটা স্কিন দিয়ে ঢাকা থাকে না এবং প্রসাবের ছিদ্র টা লিঙ্গের মাঝামাঝি না থেকে একটু নিচে থাকে l এটাকে গায়েবি সুন্নাত বলা একটা ভুল ধারণা l এই অসুখের সার্জারি করতে হয় l তানাহলে হতে পারে অনেক জটিলতা l অবশ্যই আপনার বাচ্চার এমন সমস্যা হলে একজন শিশু সার্জারি ডাঃ দেখাবেন

25/04/2026
16/04/2026

ভিডিওতে যে বাচ্চাটা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই হয়েছে l আপনারা খেয়াল করবেন জিহবার সামনে নিচের দিকের অংশটা লাগানো l অভিভাবকরা ভয় পেয়ে আমার কাছে নিয়ে আসছে l মেডিকেলের ভাষায় এটাকে বলে এনকাইলোগ্লোসিয়া অথবা টাং টাই,যা জন্মগত একটা সমস্যা l অনেক ক্ষেত্রে খাবার খেতে অথবা কথা বলতে সমস্যা হয় l তবে চিকিৎসাটা খুবই সহজ l মাইনর একটা সার্জারি করতে হয়

15/04/2026
01/04/2026

হে cute জাতি!
শরীরে র‍্যাশ শুধুমাত্র Measles (হাম) হলেই দেখা যায় না।

মশার কামড়ে র‍্যাশ হতে পারে,
অ্যালার্জির জন্য র‍্যাশ হতে পারে,
ঘামাচি (heat rash) হতে পারে,
ড্রাগ রিঅ্যাকশনের কারণে র‍্যাশ হতে পারে,
পক্স এর জন্য rash হতে পারে,
ডেঙ্গু, টাইফয়েড এর জন্য rash হতে পারে,
এছাড়া Hand foot and mouth disease এ র‍্যাশ দেখা যায়।
আরো অনেক কারণে র‍্যাশ হতে পারে!
অযথা সমাজে প্যানিকড সৃষ্টি করবেন না l
আপনার বাচ্চা কে নিয়ে সন্দেহ হলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন lll

চেম্বারে বাচ্চার বাবা মা প্যানিকড হয়ে যাচ্ছে l যে কোন rash কে হাম ভাবছে l অনুরোধ করবো ভয় পাবেন না l সব rash হামের লক্ষণ ...
31/03/2026

চেম্বারে বাচ্চার বাবা মা প্যানিকড হয়ে যাচ্ছে l যে কোন rash কে হাম ভাবছে l অনুরোধ করবো ভয় পাবেন না l সব rash হামের লক্ষণ না l হাম হলে,শুরুতে ৩-৪ দিনের জ্বর সাথে সর্দি, চোখ লাল থাকে এরপরে মুখে, কানের পিছনে rash দেখা দেয় এবং শেষে শরীরের অন্যান্য জায়গায় rash গুলো ছড়িয়ে পরে l

হাম নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি কারণ অনেকেই দেখছেন হাম রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু বাচ্চার মৃ*ত্যু হয়েছে❗তাই এই পোস...
29/03/2026

হাম নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি কারণ অনেকেই দেখছেন হাম রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু বাচ্চার মৃ*ত্যু হয়েছে❗
তাই এই পোস্টটা লিখছি।

শুরুতে হাম চেনা কঠিন। প্রথম ৩-৪ দিন একদম সাধারণ ঠান্ডার মতো মনে হয় — জ্বর, নাক দিয়ে পানি, কাশি, চোখ একটু লাল। এই সময় কেউ হাম সন্দেহ করে না।
কিন্তু একটা জিনিস খুঁজবেন — বাচ্চার মুখের ভেতরে গালের দিকে ছোট সাদা দানা। একটু ভাতের মতো দেখতে। এটাকে বলে Koplik's Spots। এটা দেখলে বুঝবেন হামই হয়েছে, আর কিছু না।
এর ১-২ দিন পরে র‍্যাশ আসে। কান থেকে শুরু হয়, মুখে আসে, তারপর ধীরে ধীরে নিচে নামে। পায়ে যখন পৌঁছায়, তখন জ্বর সবচেয়ে বেশি — ১০৪°F পর্যন্ত উঠতে পারে।

এখন সবচেয়ে জরুরি অংশ।
হাম বেশিরভাগ ক্ষেত্রে ৭-১০ দিনে সেরে যায়। কিন্তু কিছু বাচ্চার জটিলতা হয় — এবং সেটা হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
কোন লক্ষণগুলো দেখলে দেরি করবেন না —

**র‍্যাশ আসার পরেও জ্বর কমছে না বা আবার বাড়ছে — এটা নিউমোনিয়ার ইঙ্গিত হতে পারে। শ্বাস একটু দ্রুত বা কষ্টের মনে হলে আরও বেশি সন্দেহ।

***বাচ্চা অস্বাভাবিক ঘুমাচ্ছে, ডাকলে সাড়া কম দিচ্ছে, খিঁচুনি হচ্ছে — এটা ব্রেইনে প্রদাহের লক্ষণ হতে পারে। এটা হলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতাল।

***চোখ অনেক বেশি লাল, আলোতে কষ্ট হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে — চোখের জটিলতা হতে পারে।

**কান থেকে পানি পড়া বা কানে ব্যথা — কানের ইনফেকশন।

**পানি খাচ্ছে না, প্রস্রাব কমে গেছে — পানিশূন্যতা।
এগুলোর যেকোনো একটা দেখলে বাড়িতে বসে থাকবেন না।
───
একটা কথা না বললেই না।
হাম হলে শরীরে একটা অদ্ভুত জিনিস হয় — আগে যেসব রোগ থেকে শরীরের সুরক্ষা তৈরি হয়েছিল, সেই "মেমোরি" মুছে যায়। মানে হাম সেরে যাওয়ার পরেও বাচ্চাটা ২-৩ বছর ধরে অন্য সব রোগের বিরুদ্ধেও দুর্বল থাকে। এটাকে বিজ্ঞানীরা বলছেন Immune Amnesia।
শুধু একটা রোগ না, রোগের দরজা খুলে দেয় হাম।

চিকিৎসা প্রসঙ্গে বলি — হামের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। Vitamin A দেওয়া হয়, জ্বরের জন্য Paracetamol, আর পর্যাপ্ত পানি ও বিশ্রাম। বাকিটা শরীরকেই লড়তে হয়।
তাই প্রতিরোধের কোন বিকল্প নেই।

MMR টিকা —
৯ মাসে একটা, ১৫ মাসে আরেকটা।
সরকারি কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়।
৯৭% পর্যন্ত কার্যকর।

"টিকায় অটিজম হয়" — এই গল্পটা একটা ভুয়া গবেষণা থেকে ছড়িয়েছিল। সেই গবেষণাটি পরে জাল প্রমাণিত হয়েছে, জার্নাল থেকে প্রত্যাহার হয়েছে, গবেষকের লাইসেন্স বাতিল হয়েছে। কিন্তু গল্পটা এখনও অনেক জায়গায় ঘুরে বেড়ায়❗

আপনার বাচ্চার দুটো ডোজ দেওয়া আছে কি না একটু মিলিয়ে নিন। না থাকলে আজই উদ্যোগ নিন।

ধন্যবাদ মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার কারণে।
( কালেকক্টেড )

Oral thrush হচ্ছে বাচ্চাদের একটা কমন  ফাংগাল ইনফেকশন l চেম্বারে অনেক সময়ই এই রুগী পেয়ে থাকি l জিহবাতে সাদা আবরণ পরে,অনেক...
16/03/2026

Oral thrush হচ্ছে বাচ্চাদের একটা কমন ফাংগাল ইনফেকশন l চেম্বারে অনেক সময়ই এই রুগী পেয়ে থাকি l জিহবাতে সাদা আবরণ পরে,অনেক সময় পরিষ্কার করলে উঠে না l খুব বেশি সিরিয়াস না তবে ডিসকমপোর্ট ফিল করে এবং অনেক সময় খাবারের প্রবলেম তৈরি করতে পারে l এক্ষেত্রে পুষ্টিহীনতায় ভুগতে পারে বাচ্চা l যে সমস্ত বাচ্চা বোতল ফিডিং করে, ওজনের ছোট, রোগপ্রতিরোধ ক্ষমতা কম,বেশি সময় এন্টিবায়োটিক ব্যবহার করে অথবা মা যদি নিয়মিত জিহবা পরিষ্কার না করে সে সমস্ত বাচ্চাদের হয়ে থাকে l মুখ এবং জিহবা নিয়মিত পরিষ্কার করলে, বোতলফিডিং না করলে এবং কিছু এন্টিফাঙ্গাল ওষুধ দিলে সমস্যা সমাধান হয়ে যায়..

03/03/2026

ল্যারিংগোম্যালেশিয়া ( Laryngomalacia ) ইনফ্যান্ট বাচ্চাদের অনেক সময় হয়ে থাকে l সাধারণত জন্মের সময় যে বাচ্চাগুলো ছোট হয় তাদের বেশি হয় l জন্মগত শ্বাসনালীর ( larinx ) এর একটা অংশ নরম থাকে, অপরিপক্ক থাকে যার কারণে শ্বাস নেবার সময় বাধা প্রাপ্ত হয়ে একটা harsh sound হয় l প্রথম ৩ মাস সমস্যা বাড়তে থাকে এরপর সমস্যা আস্তে আস্তে কমে যায় এমনকি ঠিক হয়ে যায় l মায়েরা সাধারণত অনেক ভয় পেয়ে থাকে l একের পর এক ডাক্তার পরিবর্তন করে l আমার কাছে কয়েকটা রুগী আছে l আলহামদুলিল্লাহ আমার ওপর ভরসা রেখে আমার চিকিৎসা নেয় l একজন সম্পূর্ণ সুস্থ্য, বাকিরা নিয়মিত followup করছে ইনশাআল্লাহ ভালো হবে l

07/02/2026

ভিডিওতে বাচ্চাটি কষ্ট করে শ্বাস নিচ্ছে l আবহাওয়া পরিবর্তনে অনেক শিশু এই সমস্যা নিয়ে চেম্বারে আসছে l তাপমাত্রার তারতম্য, ঘাম বসে যাওয়া, ধুলিকণা, এলার্জি ইত্যাদি এর কারণ হয়ে থাকে l সুতরাং যাদের ঠান্ডার প্রবণতা বেশি সেই সব শিশু দের ধুলাবালি, রোদে খেলাধুলা, এলার্জিযুক্ত খাবার এগুলো থেকে দূরে রাখুন l

05/02/2026

চেম্বারে ডায়রিয়া রুগী বেশি পাচ্ছি

Address

Gopalpur, Lalpur
Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Azom Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Azom Sarkar:

Share

Category