26/08/2026
আজ ২৬ আগস্ট ২০২৬, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী-১৪৪৮ হিজরী উপলক্ষে হাসপাতালে বিশেষ খাবার ( Special Diet) দেওয়া হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানসী রানী সরকার মহোদয়, মেডিকেল অফিসার, নার্সসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় UHFPO মহোদয় রোগীদের খোঁজখবর নেন এবং নার্স, ওয়ার্ড বয়, আয়াদের দিক নির্দেশনা প্রদান করেন।