সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন রক্তের প্রয়োজনে আগে নিজেদের মধ্যে রক্তদাতা খুঁজুন, না সংগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করুন, ধন্যবাদ।

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF) এর "নোয়াখালী সরকারি কলেজ" শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল। উপদেষ্টা, পরামর্শক ও সদস্যদের...
26/07/2026

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF) এর "নোয়াখালী সরকারি কলেজ" শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল। উপদেষ্টা, পরামর্শক ও সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন💐🌺💐
আপনাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাবে প্রাণের সংগঠন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন❤️❤️❤️

স্বেচ্ছায় করবো রক্তদান, আমাদের রক্তের বাঁচুক প্রাণ"রক্তদাতার নাম: Mohammad Rakib   🥰❤️সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF) স্বে...
30/06/2026

স্বেচ্ছায় করবো রক্তদান, আমাদের রক্তের বাঁচুক প্রাণ"
রক্তদাতার নাম: Mohammad Rakib 🥰❤️
সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF) স্বেচ্ছাসেবি ও নির্বাহী সংসদের দায়িত্বশীল।

রক্তের গ্রুপ:ও পজিটিভ

রক্তদান : ১৬ম তম

ডোনার নম্বর: ৩৭২০❤️

রোগীর সমস্যা: সিজার অপারেশন

রক্ত সংগ্রাহক: মিডিয়া ডিজাইন

রক্তদানের স্থান: মুন হসপিটাল, মাইজদী, নোয়াখালী।

রক্তদাতার ঠিকানা: চর জুবলী , সুবর্ণচর, নোয়াখালী।

সকলে মহান রক্তদাতা ও রোগীর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

এইচ.এস.সি ও আলিম পরীক্ষার্থীদের জন্য রইলো,দোয়া ও শুভ কামনা।সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF)সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন
30/06/2026

এইচ.এস.সি ও আলিম পরীক্ষার্থীদের জন্য রইলো,
দোয়া ও শুভ কামনা।

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF)
সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস" উপলক্ষে চরজব্বর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে"কুইজ প্রতিযোগিতা'র পুরস্কার বিতরনী অনুষ্ঠান সুন্দর ও...
28/06/2026

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস" উপলক্ষে চরজব্বর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে
"কুইজ প্রতিযোগিতা'র পুরস্কার বিতরনী অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হয়েছ🥰🥰

প্রদান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব জামশেদুর রহমান কিসলু স্যার, অধ্যক্ষ চরজব্বর ডিগ্রি কলেজ ও উপদেষ্টা, সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন।
বিশেষ মেহমান: জনাব বাবু শিমুল চন্দ্র দাস,
উপদেষ্টা, সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন।
বিশেষ মেহমান: ইমদাদুল হক ইয়াছিন, পরামর্শক, সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন।
সভাপতিত্ব করছেন : জনাব আবুল হোসেন, সভাপতি, সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন।
ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য প্রদান করেন।

🌸🌸অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ক্রেষ্ট ও সনদ এবং বৃক্ষ প্রদান করা হয়।

সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত থেকে আয়োজনটি মনমুগ্ধকর ও সুন্দরভাবে সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।

আয়োজনে: (SBF) পরিবার🩸🩸

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন চরজব্বর ডিগ্রি কলেজ শাখা আগামী ১বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হলো।অভিনন্দন সবাইকে🥰🥰
28/06/2026

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন চরজব্বর ডিগ্রি কলেজ শাখা আগামী ১বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হলো।
অভিনন্দন সবাইকে🥰🥰

🩸১৪ জুন বিশ্ব রক্তদান দিবস🩸উপলক্ষে "কুইজ প্রতিযোগিতা'র" আয়োজন সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে🌸 #অংশ গ্রহন করেছেন" চরজব্বর ডিগ্র...
21/06/2026

🩸১৪ জুন বিশ্ব রক্তদান দিবস🩸উপলক্ষে "কুইজ প্রতিযোগিতা'র" আয়োজন সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে🌸

#অংশ গ্রহন করেছেন" চরজব্বর ডিগ্রী কলেজ স্টুডেন্ট।

আগামি ২৮শে জুন-২০২৬ইং, রোজ, রবিবার, সকাল ১০.৩০মিনিটের সময়, কলেজ অডিটোরিয়ামে #পুরস্কার_বিতরনী_অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সুন্দর আয়োজনে, সংগঠনের দায়িত্বশীল এবং সদস্য যারা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ 🥰🥰

আয়োজনে: (SBF) পরিবার🩸🩸

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন পক্ষ থেকে  #চরজব্বর_ডিগ্রী_কলেজের_অডিটোরিয়ামে, 🩸"১৪জুন বিশ্ব রক্তদান দিবস" 🩸উপলক্ষে, রক্তদানে বি...
16/06/2026

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন পক্ষ থেকে #চরজব্বর_ডিগ্রী_কলেজের_অডিটোরিয়ামে, 🩸"১৪জুন বিশ্ব রক্তদান দিবস" 🩸উপলক্ষে, রক্তদানে বিষয়ে সচেতন মূলক বিষয় ভিত্তিক আলোচনা সম্পূর্ণ হলো।🌸

আয়োজনে: সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF)পরিবার

আপনার প্রতি ফোঁটা রক্তমানবতার জন্য সবচেয়ে সেরা উপহার।সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF) সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন
14/06/2026

আপনার প্রতি ফোঁটা রক্ত
মানবতার জন্য সবচেয়ে সেরা উপহার।
সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF)
সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন

14/06/2026

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF)

"১৪ জুন বিশ্ব রক্তদান দিবস। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালিত হয়। মুমূর্ষ  রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে যারা ...
14/06/2026

"১৪ জুন বিশ্ব রক্তদান দিবস। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালিত হয়। মুমূর্ষ রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে যারা জীবন বাঁচাতে সাহায্য করেন, তাদের মূল্যায়ন, স্বীকৃতি ও উদ্বুদ্ধকরণের জন্য বিশ্ব জুড়ে দিবসটি পালন করা হয়। এ দিবস পালনের মূল উদ্দেশ্য জনগণকে রক্তদানে এবং নিরাপদ রক্ত ব্যবহারে উত্সাহিত করা, স্বেচ্ছায় রক্তদানে সচেতন করা এবং নতুন নতুন রক্তদাতা তৈরি করা। এ দিবস পালনের আরো উদ্দেশ্য জনগণকে প্রাণঘাতী রক্তবাহিত রোগ এইডস, হেপাটাইটিস ‘বি’ ও হেপাটাইটিস ‘সি’সহ অন্যান্য রোগ থেকে নিরাপদ থাকার জন্য স্বেচ্ছা রক্তদান ও রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

জীবন বাঁচাতে রক্তদান এতই গুরুত্বপূর্ণ যে বলা হয়—‘স্বেচ্ছায় করবো রক্তদান, আমাদের রক্তে বাঁচক প্রাণ" ‘সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, ১০টি মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে।’ ধর্ম-বর্ণ-জাতিনির্বিশেষে সবার রক্তই একই রকম, লাল রঙের। সবকিছুতেই বিভেদ থাকলেও এর মধ্যে কোনো বিভেদ নেই।

মানুষের শরীরে রক্তের প্রয়োজনীয়তা এত বেশি যে, রক্ত ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। মুমূর্ষু রোগীকে বাঁচাতে প্রায়ই জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। যেমন—অতিরিক্ত রক্তক্ষরণ হলে, রক্তবমি বা পায়খানার সঙ্গে রক্ত গেলে, দুর্ঘটনায় আহত রোগী, অস্ত্রোপচারের রোগী, সন্তান প্রসবকালে, ক্যানসার বা অন্যান্য জটিল রোগে, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ডেঙ্গু হিমোরেজিক ফিভার ইত্যাদি রোগের কারণে রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। বাংলাদেশের মতো দেশে বছরে ৫-৭ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়, যার মাত্র ৩১ ভাগ পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদাতার মাধ্যমে। বাকি রক্ত অধিকাংশ ক্ষেত্রে পেশাদার রক্তদাতা এবং আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের মাধ্যমে সংগ্রহ করা হয়।

১৮ থেকে ৬০ বছরের যে কোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি, যার শরীরের ওজন ৪৫ কেজির ওপরে, তারা চার মাস পরপর নিয়মিত রক্তদান করতে পারেন। তবে রক্ত দিতে হলে কিছু রোগ থেকে মুক্ত থাকতে হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য রক্তদাতার শরীরে কমপক্ষে পাঁচটি রক্তবাহিত রোগের অনুপস্থিতি পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। এ রোগগুলো হলো হেপাটাইটিস ‘বি’, হেপাটাইটিস ‘সি’, এইচআইভি বা এইডসের ভাইরাস, ম্যালেরিয়া ও সিফিলিস। রোগের স্ক্রিনিং করার পর এসব রোগ থেকে মুক্ত থাকলেই সেই রক্ত রোগীর শরীরে দেওয়া যাবে। অবশ্য একই সঙ্গে রোগীর এবং রক্তদাতার রক্তের গ্রুপিং ও ক্রসম্যাচিং করাটাও জরুরি। এছাড়া রক্তদাতা শারীরিকভাবে রক্তদানে উপযুক্ত কি না, তা জানার জন্য তার শরীরের ওজন, তাপমাত্রা, নাড়ির গতি, রক্তচাপ, রক্তস্বল্পতার উপস্থিতি ইত্যাদি পরীক্ষা করে দেখা হয়।

বরং রক্তদানে যেসব উপকার হয়; তা হলো,
(১) রক্তদানে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। ফলে হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি মারাত্মক রোগের আশঙ্কা হ্রাস পায়।
(২) নিয়মিত রক্তদান করলে অস্থিমজ্জা থেকে নতুন কণিকা তৈরি হয়, ফলে অস্থিমজ্জা সক্রিয় থাকে। এতে যে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হঠাৎ রক্তক্ষরণ হলেও শরীর খুব সহজেই তা পূরণ করতে পারে।
(৩) রক্তদানের সময় রক্তে নানা জীবাণুর উপস্থিতি আছে কি না তার জন্য পরীক্ষানিরীক্ষা করা হয়। ফলে রক্তদাতা জানতে পারেন, তিনি কোনো সংক্রামক রোগে ভুগছেন কি না।
(৪) অনেক সময় রক্তদাতার শরীরের রোগপ্রতিরোধক্ষমতাও বৃদ্ধি পায়।
(৫) যাদের রক্তে আয়রন জমার প্রবণতা আছে, রক্তদান তাদের জন্য ভালো। আয়রন কমাতে সহায়তা করে।
(৬) রক্ত দেওয়ার সময় রক্তের গ্রুপিং করা হয়, ফলে রক্তদাতা তার রক্তের গ্রুপ জানতে পারেন।
সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF)

Address

Subornachar
Noakhali Sadar Upazila
3812

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category