Dr.Arefin's Dental & Maxillofacial Surgery

Dr.Arefin's Dental & Maxillofacial Surgery One stop solution for all Dental and Maxillofacial problems.

15/09/2026

ঘনিষ্ঠ একজনের ততোধিক ঘনিষ্ঠ আত্মীয় পেশেন্ট হিসেবে এসেছেন।

বেশ ওয়েল অফ মানুষ। কমসাল্টেশন ফি নিইনি। ট্রিটমেন্ট করে দিলাম সিঙ্গেল ভিজিটে।

পেশেন্ট বেশ প্লিজড।

- আমার ট্রিটমেন্ট চার্জ কত হয়েছে?
- আচ্ছা দিয়েন, পেরেশান হইয়েন না।
- না না বলেন, এত কষ্ট করলেন। আপনি যা বলবেন তাই দিয়ে দিবো, অসুবিধা নাই।

ভদ্রলোকের বিনয়ে আমি মুগ্ধ। আমিও ভাবলাম উনাকে একটু ভালোভাবে অনার করি।

-আচ্ছা আমাদের নরমাল চার্জ পাঁচ হাজার টাকা। আপনি যখন দিতে চাচ্ছেন জাস্ট টোকেন হিসেবে দুই হাজার টাকা দিলেই হবে।

- হে হে, কি বলেন! দুই হাজার অনেক বেশি হয়ে যায়। এক হাজার রাখেন।

#চেম্বারকথন

22/07/2026

মুখের ভেতরে যেকোনো জায়গায় যেমন ঠোঁট, জিহবা, তালু, গাল, মাড়ি, চোয়াল ইত্যাদিতে কোনো সমস্যা বা অসুখ হলে সাথে সাথে একজন ওরাল এন্ড ডেন্টাল সার্জন (সম্ভব হলে ওরাল মেডিসিন স্পেশালিষ্ট বা ম্যাক্সিলোফেসিয়াল সার্জন) দেখিয়ে নিন।

অযথা এদিক ওদিক ঘোরাঘুরি করে, উল্টাপাল্টা চিকিৎসা করে দেরী করে সাধারণ কোনো রোগকে জটিল এমনকি ক্যান্সারে রুপান্তরিত করবেন না।

🌺 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ 🌺এই শুভ নববর্ষে আমাদের  সম্মানিত রোগী, শুভানুধ্যায়ী ও সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকা...
14/04/2026

🌺 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ 🌺

এই শুভ নববর্ষে আমাদের সম্মানিত রোগী, শুভানুধ্যায়ী ও সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

নতুন বছরের প্রতিটি দিন হোক সুস্বাস্থ্য, স্বস্তি ও আত্মবিশ্বাসে ভরা।
✨ শুভ নববর্ষ ✨

ঈদ মুবারক
21/03/2026

ঈদ মুবারক

03/01/2026

Dentistry, to us, is not just about teeth.
It’s about restoring confidence, function, and life.

That belief became
Dr. Arefin’s Dental & Maxillofacial Centre

Not just a clinic.
A commitment.

📍Contact Us:
🔹Dr.Arefin's Dental & Maxillofacial Surgery
🔹Central road, New Housing Estate(Balur Math), Maijdee Court , Noakhali. 3800 Maijdee Court, Bangladesh
👉Book an appointment : 01864560660

28/12/2025

“From Smile to Surgery- Complete Care, One Centre.”
The Ultimate World-Class Dental & Maxillofacial Centre Now in Noakhali.

একদিন হঠাৎ করে রফিক সাহেব লক্ষ করলেন তার দাঁতে ছোট একটি গর্ত দেখা যাচ্ছে। তিনি সেটিকে তেমন গুরুত্ব দিলেন না। ভাবলেন এটি ...
04/10/2025

একদিন হঠাৎ করে রফিক সাহেব লক্ষ করলেন তার দাঁতে ছোট একটি গর্ত দেখা যাচ্ছে। তিনি সেটিকে তেমন গুরুত্ব দিলেন না। ভাবলেন এটি আর এমন কি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এই সামান্য কারনে ডাক্তারের কাছে গিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই।

একমাস পর রফিক সাহেবের দাঁতে প্রচন্ড ব্যাথা। খাবার খেতে পারছেন না, এমনকি কথাও বলতে পারছেন না ব্যথার জন্য। গালে হাত দিয়ে তিনি তৎক্ষনাৎ ছুটে এলেন ডাক্তারের কাছে।

ডাক্তার তার দাঁতের পরীক্ষা করে দেখতে পেলেন তার দাঁতের cavity root পর্যন্ত চলে গেছে। যার কারনেই তার এই ব্যথার উৎপত্তি। ডাক্তার সাহেব তখন তাকে উপদেশ দিলেন RCT অর্থ্যৎ Root canal treatment করানোর। যার জন্য তাকে অন্তত ৪-৫ বার সেখানে যেতে হবে চিকিৎসা করানোর জন্য। এমনকি এই চিকিৎসার খরচও ব্যায়বহুল।

কিন্তু রফিক সাহেব যদি একমাস আগে যখন তার দাঁতে ছোট গর্ত দেখতে পেয়েছিলেন তখন যদি সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতেন, তখন হয়তো তার ওই দাঁতে শুধু ফিলিং করানোর মাধ্যমেই সমস্যা সমাধান করা যেতো। যেটি একদিনেই করানো সম্ভব, এবং খরচ অনেকাংশে খুবই কম।

এই জন্যই দাঁতের চিকিৎসা প্রথম অবস্থাতেই করানো উচিৎ। যতো সময় যাবে খরচ এবং ঝামেলা ২টাই বাড়তে থাকবে। তাই নিয়মিত চেক-আপের জন্য ডেন্টিস্টের কাছে যাওয়া জরুরি, কারণ প্রাথমিক অবস্থায় সমস্যাগুলো শনাক্ত করতে এবং ভবিষ্যতে বড় আকার ধারণ করা থেকে রোধ করতে এটি সাহায্য করে।

সুন্দর একটা সাজানো সংসার ছিলো তার। বয়স মাত্র ২৭। যথেষ্ট সুন্দর মুখশ্রী। আমাদের কাছে এসেছিলেন ডান পাশের তালু ফুলে গেছে হঠ...
22/09/2025

সুন্দর একটা সাজানো সংসার ছিলো তার। বয়স মাত্র ২৭। যথেষ্ট সুন্দর মুখশ্রী। আমাদের কাছে এসেছিলেন ডান পাশের তালু ফুলে গেছে হঠাৎ, এই সমস্যা নিয়ে। দেখেই বুঝেছিলাম খারাপ কিছু। পরে পরীক্ষায় ধরাও পড়ে তা।

মিউকোএপিডারময়েড কারসিনোমা। লালাগ্রন্থির এক ধরনের বাজে ক্যান্সার।

চিকিৎসা করানোর তেমন সামর্থ্য না থাকার পরেও পরিবারের সিদ্ধান্তে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ঘুরে প্রায় সত্তর হাজার টাকা খরচ করে অপারেশন করান ও একটি কেমো নেন। আরো পাঁচটি নেয়ার কথা থাকলেও আর্থিক কষ্টে আর পারেন নি।

তার এখন দাঁতে বিভিন্ন সমস্যা। আমাদের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। আরসিটি, এক্সট্রাকশন, স্কেলিং সহ নানা কাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা সাবিলিল্লাহ করে দেয়ার জন্য। আলহামদুলিল্লাহ।

যে কারণে এ সিদ্ধান্ত নিয়েছি তাৎক্ষণিকভাবে সেটা হলো,
"মহিলার হাসব্যান্ড রোগ ধরা পড়ার পর, উনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন"। এখানে আসার সময় রিকশাভাড়াও মানুষের কাছ থেকে চেয়ে এনেছেন।

Five Supernumerary Teeth! Very rare to find case.এক মুখেই এতগুলো জন্মগত বাড়তি দাঁত। খুবই বিরল।
22/09/2025

Five Supernumerary Teeth! Very rare to find case.

এক মুখেই এতগুলো জন্মগত বাড়তি দাঁত। খুবই বিরল।

মর্মান্তিক বাইক দুর্ঘটনায় আহত হয়ে ভাইটি আমাদের "ডা.আরেফিন'স ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টারে" আসে। প্রথমে ভাইটির ...
15/09/2025

মর্মান্তিক বাইক দুর্ঘটনায় আহত হয়ে ভাইটি আমাদের "ডা.আরেফিন'স ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টারে" আসে। প্রথমে ভাইটির মুখের অবস্থা খুবই শোচনীয় ছিল বাইক এক্সিডেন্ট এর কারনে। পরে ওনার ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির মাধ্যমে মুখের গঠন পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে।

Address

Central Road, New Housing Estate(Balur Math), Maijdee Court , Noakhali, Maijdee Court
Noakhali Sadar Upazila
3800

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 22:00
Wednesday 15:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 10:00 - 13:00
15:00 - 22:00
Saturday 15:00 - 22:00
Sunday 15:00 - 22:00

Telephone

+8801864560660

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Arefin's Dental & Maxillofacial Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Arefin's Dental & Maxillofacial Surgery:

Shortcuts

Share

Category