11/09/2026
🩺কসমেটিক সেলাই আর নরমাল সেলাই--
পার্থক্যটা আসলে কোথায়?
অনেকেই মনে করেন,কসমেটিক সেলাই মানেই অপারেশনের দাগ একেবারেই থাকবে না।❌
আসলে বিষয়টি এমন নয়।
💥💫কসমেটিক সেলাই(Cosmetic/Subcuticular suture)
ত্বকের ভিতরের দিকে সেলাই দেয়ার কারনে বাইরের সেলাইয়ের দাগ তুলনামূলক ভাবে কম দেখা যায়। ভালোভাবে শুকালে দাগটি সাধারণত বেশি সুন্দর দেখায়।
💥💫নরমাল/ট্রেডিশনাল সেলাই
ত্বকের উপর দিয়ে আলাদা আলাদা সেলাই দেয়া হয়।এক্ষেত্রে সেলাই কাটার প্রয়োজন হয় এবং দাগ তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হয়।
👉তবে মনে রাখবেন- শুধু সেলাইয়ের ধরনই দাগের সৌন্দর্য নির্ধারণ করে না।
রোগীর ত্বকের ধরণ,ক্ষত কতটা ভালোভাবে শুকাচ্ছে,
ইনফেকশন হয়েছে কিনা,অপারেশনের স্থান এবং সার্জনের টেকনিক--সবকিছুই গুরুত্বপূর্ণ।
আপনার অপারেশনের ক্ষেত্রে কোন ধরনের সেলাই উপযুক্ত, তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন।
📌সচেতন থাকুন, সুস্থ থাকুন।
ডা:সাদিয়া আফরিন।
Dr.Sadia Afrin
পলি ক্লিনিক & ডায়াগনস্টিক সেন্টার