04/01/2026
ক্যাথেটার এমন কি ই বা জিনিস, একটু জেলি লাগিয়ে ঢুকিয়ে দিলাম🤭
আপনিও কি এমন ভাবছেন?
মেডিকেলের সকল প্রসিডিউর দেখতে সহজ মনে হলেও, একটু খানি অসাবধানতায় হতে পারে মারাত্বক সমস্যা।এমন কি মৃত্য পর্যন্ত ও।
তাই, মেডিকেল প্রসিডিউর করার জন্য অবশ্যই অজ্ঞ, হাটুরে কারো সাহায্য না নিয়ে দক্ষ্য প্রফেশনাল এর কাছে যান। আমি আছি আপনাদের পাশে,বাসায় বসেই নিতে পারবেন গুণগত সেবা।
@চলুন আজকে যেনে নিই ভূল ভাল( Improper / Wrong technique) এ ক্যাথেটার পড়ানোর ফলে কি কি সমস্যা হতে পারে।
❌ ভুলভাবে ক্যাথেটার করলে সম্ভাব্য সমস্যাসমূহ
১️⃣ ইউরেথ্রাল ইনজুরি / ট্রমা:
জোর করে ক্যাথেটার ঢোকালে,
ইউরেথ্রা ছিঁড়ে যেতে পারে।
২️⃣ False Passage তৈরি হওয়া (সবচেয়ে বিপজ্জনক):
ক্যাথেটার ইউরেথ্রার আসল পথ ছেড়ে অন্য পথে ঢুকে যায়।
একবার হলে পরবর্তীতে ক্যাথেটার দেওয়া খুব কঠিন হয়ে পড়ে।
৩️⃣ ইনফেকশন (UTI → Sepsis পর্যন্ত যেতে পারে):
Sterile technique না মানলে,
হাত/গ্লাভস/ক্যাথেটার দূষিত হলে,
দীর্ঘদিন ক্যাথেটার রেখে দিলে এমন টা হয়।
৪️⃣ ব্লাডার পারফোরেশন:
ক্যাথেটার না ঢুকেই বেলুন ফুলিয়ে ফেললে এমন টা হয়।
শিশু, বয়স্ক বা নিউরোজেনিক ব্লাডারে ঝুঁকি বেশি।
৫️⃣ তীব্র ব্লাডার স্পাজম ও ব্যথা হয়:
ভুল সাইজ ক্যাথেটার ব্যবহার করলে
বেলুন অর্ধেক ঢুকেই ফুলালে এমন টা হতে পারে।
৬️⃣ Hematuria (প্রস্রাবে রক্ত):
ইউরেথ্রাল মিউকোসা ক্ষতিগ্রস্ত হলে,
বিশেষ করে পুরুষ রোগীর ক্ষেত্রে বেশি দেখা যায়।
৭️⃣ Paraphimosis (পুরুষ রোগীর ক্ষেত্রে জরুরি অবস্থা):
ক্যাথেটার দেওয়ার পর fo****in আগের জায়গায় না ফেরালে গ্ল্যান্স পেনিস ফুলে যায়, রক্ত চলাচল ব্যাহত হয়।
৮️⃣ Urine Leakage / Retention:
ক্যাথেটার ভুল জায়গায় থাকলে,
বা সঠিকভাবে ফিক্স না করলে।
🚨 Red Flag (কখন দ্রুত ব্যবস্থা নিবেন):
তীব্র ব্যথা
রক্তপাত
ইউরিন না আসা
ফুলে যাওয়া পেনিস।
👉 ক্যাথেটার সাথে সাথে বন্ধ করে সিনিয়র হেলথ প্রফেশনাল /ডাক্তার এর কাছে যেতে হবে।