আমাদের পাইকগাছা

আমাদের পাইকগাছা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের পাইকগাছা, Paikgacha, Pourashova, Paikgacha.

পাইকগাছা কেবল একটি ভূখণ্ড নয়; এটি হযরত খাঁন জাহান আলী (র.)-এর আধ্যাত্মিক সাহস, সরল খাঁ-র জনকল্যাণ, পাইক বাহিনীর বীরত্ব আর পিসি রায় ও কাজী ইমদাদুল হক সহ অসংখ্য মানুষের মেধার এক অদ্ভুত সংমিশ্রণ। বাঘ-কুমিরের অভয়ারণ্যকে ভেদ করে গড়ে ওঠা
আমাদের পাইকগাছা।

২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং অনগ্রসর জনগ...
02/07/2026

২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ।

আজ ৩০ জুন, ২০২৬ তারিখ পাইকগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়।তথ্য সূত্র: Uno Paikgacha Khulna
30/06/2026

আজ ৩০ জুন, ২০২৬ তারিখ পাইকগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়।
তথ্য সূত্র: Uno Paikgacha Khulna

প্রকৃতির প্রাণীকে ভালোবাসা আর যত্নে বশ করা যায়; মানুষের সম্পর্ক এত সরল নয়। একটি কুকুরের স্মৃতি হতে পারে সারাজীবন, কিন্...
29/06/2026

প্রকৃতির প্রাণীকে ভালোবাসা আর যত্নে বশ করা যায়; মানুষের সম্পর্ক এত সরল নয়। একটি কুকুরের স্মৃতি হতে পারে সারাজীবন, কিন্তু মানুষ কখনো কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না । ভালোবাসা দিয়ে পুরো বিশ্ব জয় করা গেলেও মানুষকে জয় করা অসম্ভব। প্রত্যাশা কমান, সীমা ঠিক রাখুন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।

মানব সম্পর্ক জটিলতা: মানুষ শুধু আবেগতাত্ত্বিক প্রাণী নয়; তার স্বার্থ, অহংকার, স্মৃতি, সামাজিক নিয়ম এবং মনস্তাত্ত্বিক প্রত্যাশা থাকে।
এজন্য সম্পর্কগুলোকে এককভাবে নিয়ন্ত্রণ করা যায় না — তারা পরিবর্তিত হয় অভিজ্ঞতা, মানসিক অবস্থা ও ব্যক্তিগত মূল্যবোধে।

কৃতজ্ঞতা ও স্মৃতি:

প্রাণীরা (যেমন কুকুর) সরল শর্তনীয় স্মৃতি ও সংযোজনিক বন্ধন তৈরি করে — ভালো কাজ করলে তা দীর্ঘসময় মনে থাকে।
মানুষের স্মৃতি ও আচরণ মানসিকতা, আইন, নৈতিকতা, সামাজিক প্রেক্ষাপট ও কখনও কখনও স্বার্থান্বেষণের উপর নির্ভর করে। তাই ভালো কাজের প্রতিদান সবসময় সরলভাবে ফিরে আসে না।

আশানুরূপ প্রত্যাশা না থাকা:

মানুষের কাছ থেকে নির্দিষ্ট প্রতিদানের আশা রাখা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। ভালোবাসা বা ভাল কাজ করা উচিত
তাই না যে প্রতিদান পেতে হবে, বরং সৎ মনোবৃদ্ধি ও নিজের নৈতিকতার কারণে করা ভালো। প্রত্যাশা কমালে হতাশা কম হয়।

সম্পর্কের সীমা ও স্থিতিস্থাপকতা:

কখনো কেউ আপনার ভালোবাসা ব্যবহার করতে পারে বা বোঝে না। এ ক্ষেত্রে শক্ত ভাবে দাঁড়ানো, নিজসীমা নির্ধারণ এবং মানসিক সুরক্ষা রাখা প্রয়োজন। এটি অন্যের প্রতি নির্দয়তা নয়—নিজেকে রক্ষা করার এবং স্বাস্থ্যকর সম্পর্ক রাখার উপায়।

উদাহরণ:

আপনি যদি কাউকে অনেক সাহায্য করেন কিন্তু সে তা মূল্যায়ন না করে, তখন তিনটি বিকল্প আছে
১. প্রত্যাশা কমিয়ে দিন এবং নীরবে সাহায্য চালিয়ে যান,
২. সাহায্যের ধরণ বদলান বা সীমা নির্ধারণ করুন,
৩. সম্পর্ক পুনর্মূল্যায়ন করে নিজেকে মুক্ত করুন।

কোনটা বেছে নেবেন তা পরিস্থিতি ও আপনার মানসিক স্বাস্থ্যের ওপর নির্ভর করবে।

কবিতার ভাষায়:

ভালোবাসা দিয়ে পৃথিবী জিততে পারি,
মানুষের মনটা না।
কুকুর এক রুটির ঋণ ভুলে না,
মানুষ ভুলে যায় জীবনটাও।
প্রত্যাশা কমাও, সীমা রাখো,
নিজেকে ভালোবাসো
—এটিই নিরাপত্তা।

পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত পাইকগাছায় সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্...
07/06/2026

পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

পাইকগাছায় সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হিতামপুর গ্রামে নিজ পিতার নামে প্রতিষ্ঠিত এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে কোরআনখানি,কবর জিয়ারত,আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ আজাদুল হক। বক্তৃতা করেন শেখ জিয়াদুল হক, মোঃ ইব্রাহিম খলিল , গ্রন্হাগারিক কল্লোল মল্লিক, সৈয়দ মকবুল হোসেন,শেখ শাওন আহমেদ,শেখ সুজন আহমেদ, শেখ শাহনেওয়াজ আশিক, শেখ নাফিজ, শেখ সবুজসহ পাঠাগারের পাঠক সদস্যবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিশালনা করেন স্হানীয় হিতামপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব
মাওঃ মোঃ ইব্রাহিম খলিল। বক্তারা বলেন, এ্যাড, শেখ রাজ্জাক আলী যখন স্পীকার বা তৎকালীন সরকারের গুরুত্বপুর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তখন তার শুভাকাঙ্ক্ষীর অভাব ছিলোনা। হাজার হাজার লোক তার চেহারা দেখার জন্য মৌমাছির মত ঘুর ঘুর করতো। আজ সবাই তাকে ভুলে গেছেন। তিনি পাইকগাছা কয়রাবাসীর জন্য অনেক কিছু করেছেন। এর মধ্যে পাইকগাছা উপজেলা শহরে দুটি বিচারিক আদালত, শিবসা,কপোতাক্ষ,ও চা্ঁদআলী ব্রীজ নির্মাণ করেছেন। ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যাকয়সহ অসংখ্য প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছে। পাইকগাছায় সর্বপ্রথম বিদ্যুৎ ব্যবস্থা তিনিনকরেন।তিনি প্রথমে পাইকগাছা কয়রা সড়ক পাকা করণের ব্যবস্থা করেন। অতচ অবুঝ মানুষ তাকে ভুলে গেছে।

তথ্য সূত্র : আলাউদ্দিন রাজা

আজ ৫ জুন, ২০২৬ তারিখ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তথ্য সূত্র: Uno Paikgacha Khulna
05/06/2026

আজ ৫ জুন, ২০২৬ তারিখ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য সূত্র: Uno Paikgacha Khulna

আগামীকাল সকাল ৭:৩০ ঘটিকার পাইকগাছা উপজেলার প্রধান ঈদের জামাত পাইকগাছা সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।  দুর্যোগপূর্ণ আ...
27/05/2026

আগামীকাল সকাল ৭:৩০ ঘটিকার পাইকগাছা উপজেলার প্রধান ঈদের জামাত পাইকগাছা সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে, নিজ নিজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ মোবারক!

২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ৫০ জন চিংড়ি চাষিদের মাঝে পানি পরিক্ষার pH মিটার ও এমোনিয়া কীট ব...
24/05/2026

২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ৫০ জন চিংড়ি চাষিদের মাঝে পানি পরিক্ষার pH মিটার ও এমোনিয়া কীট বিতরণ করা হয়।

শুভেচ্ছা ও অন্তরিক অভিনন্দন। খুলনা জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক ২০২৬-এ“শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” নির্বাচিত হওয়ায় ...
23/05/2026

শুভেচ্ছা ও অন্তরিক অভিনন্দন।
খুলনা জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক ২০২৬-এ

“শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” নির্বাচিত হওয়ায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী মহোদয়কে গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতি শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, অক্ষুন্ন সততা ও জনগণের কল্যাণে নিবেদিত তাঁর নিষ্ঠার দৃশ্যমান প্রতিফলন। তাঁর নেতৃত্বে পাইকগাছা উপজেলার শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে—এটা আমাদের সকলের প্রত্যাশা। ভবিষ্যতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত সাফল্য প্রার্থনা করছি।

পাইকগাছা উপজেলায় ভূমি মেলা -------------------------------আগামীকাল  ১৯ থেকে ২১ মে ২০২৬  উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা মেলা ...
18/05/2026

পাইকগাছা উপজেলায় ভূমি মেলা
-------------------------------
আগামীকাল ১৯ থেকে ২১ মে ২০২৬ উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা মেলা আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী প্রদর্শনী স্টলে ভূমি সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান করা হবে।আপনারা সকলে আমন্ত্রিত।

আজ ১৮ মে, ২০২৬ তারিখ জেলা পরিষদ, খুলনা এর অর্থায়নে উপজেলা পরিষদ চত্তরে ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল, দু:স্থ নারীদের মধ্যে...
18/05/2026

আজ ১৮ মে, ২০২৬ তারিখ জেলা পরিষদ, খুলনা এর অর্থায়নে উপজেলা পরিষদ চত্তরে ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল, দু:স্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং ২০০ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম মনিরুল হাসান বাপ্পী, প্রশাসক, জেলা পরিষদ, খুলনা। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ মমিনুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদ, খুলনা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা, খুলনা এবং সদস্য, জেলা পরিষদ, খুলনা।
তথ্য সূত্র : Uno Paikgacha Khulna

Address

Paikgacha, Pourashova
Paikgacha
9280

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের পাইকগাছা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share