ডা. তাশদীত সিদ্দিকী - Newborn & Child Physician

ডা. তাশদীত সিদ্দিকী - Newborn & Child Physician MBBS,DCH(On Course - Pediatrics)
নবজাতক,শিশু ও কিশোর রোগ চিকিৎসক (০-১৮)

17/07/2026

আগামীকাল শনিবার বিকালে পলাশবাড়ী চেম্বার করব ইনশাআল্লাহ।সাপ্তাহিক মংগলবার চেম্বারের পাশাপাশি আগামীকাল এক্সট্রা চেম্বার ডে।স্থান : আদর্শ ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার, বেলেরহাট রোড, পলাশবাড়ী,গাইবান্ধা।

14/06/2026
08/06/2026

আজ মংগলবার চেম্বার করব পলাশবাড়ী,গাইবান্ধা। ঠিকানা:আদর্শ ডায়াগনস্টিক ও ডায়বেটিস সেন্টার, বেলের হাট রোড, পলাশবাড়ী পৌরসভা।

সময় : বিকাল ৩ টা থেকে রাত ৮ টা

খালি পেটে লিচু খেলে ব্রেনে ইনফ্লামেশন (encephalopathy)  হওয়ার সম্ভাবনা তৈরি হয়।বিশেষ করে যে বাচ্চারা অপুষ্টি জনিত সমস্যা...
04/06/2026

খালি পেটে লিচু খেলে ব্রেনে ইনফ্লামেশন (encephalopathy) হওয়ার সম্ভাবনা তৈরি হয়।বিশেষ করে যে বাচ্চারা অপুষ্টি জনিত সমস্যায় ভুগতেছে।আমাদের দেশের প্রেক্ষাপটে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত বাচ্চার সংখ্যাও অনেক।লিচুতে hypoglycin A এবং MEPG Toxin থাকে যা রক্তে শর্করা কম থাকা অবস্থায় শরীরের গ্লুকোজ তৈরি হওয়ার এডজাস্ট মেকানিজমকেও বাধাগ্রস্ত করে।ফলশ্রুতিতে শরীরে খালি পেটে লিচু খাওয়ার পর রক্তে শর্করা বাড়ার পরিবর্তে আরো কমে যায় ও বিভিন্ন জটিলতা দেখা দেয়।
খুব খারাপ না হলেও খালি পেটে লিচু খাওয়ার পর বাচ্চা বমি করেছে এরকম ঘটনা আমরা হরহামেশাই দেখতে পাই।কিন্তু এই বমি থেকে আরো খারাপ কিছু হতে পারে তাই সতর্কতা জরুরী।

বাচ্চাদের যেকোনো এসিডিক ফল খালি পেটে দিতে নেই এতে গ্যাস্ট্রিক আপসেট হয়।বড়দের তুলনায় এরকমটা বাচ্চাদের বেশি হয়।বাচ্চাদের এক্ষেত্রে এডজাস্টমেন্ট ক্যাপাসিটি কম থাকে।

# গরমে বাচ্চাদের লিছু খেতে দিলে সচেতনতা জরুরী। খেতে দিলে অবশ্যই ভরা পেটে - ভাত,খিচুড়ি বা বিগ মিল দেয়ার পর দিবেন।একবারে ৩/৪ টার বেশি দিবেন না।

২০ তারিখ থেকে কম ঝুকিপূর্ণ এলাকায়ও ভ্যাক্সিনেশন শুরু হবে এবং ১১ দিন চলবে।ভ্যাক্সিন নেয়ার জন্য আগে রেজিষ্ট্রেশন করতে হবে।
14/04/2026

২০ তারিখ থেকে কম ঝুকিপূর্ণ এলাকায়ও ভ্যাক্সিনেশন শুরু হবে এবং ১১ দিন চলবে।ভ্যাক্সিন নেয়ার জন্য আগে রেজিষ্ট্রেশন করতে হবে।

14/04/2026

হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টীকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।

প্রশ্ন: হামের কয় ধরণের টীকা বাজারে পাওয়া যায় (বাংলাদেশে)?
উত্তর: দুই ধরণের টীকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)
প্রশ্ন: বাংলাদেশে হামের টীকা সাধারণত কত বয়সে দেওয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টীকা দেওয়া হয়
প্রথম ডোজ নয় মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ পনের মাস বয়সে
প্রশ্ন: হাম প্রতিরোধে এই টীকার কার্যকারিতা কত?
উত্তর: নিয়মিত ২ ডোজ টীকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টীকা ৯৭-৯৯% কার্যকরী
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টীকা দেওয়া যেতে পারে (যেমন: হামের প্রার্দুভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টীকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টীকা দেওয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: হামের ২ ডোজ টীকা দেওয়ার পর, বুস্টার ডোজ টীকা দেওয়ার প্রয়োজ আছে কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ হামের টীকা দেওয়া থাকলে, বুস্টার ডোজ দেওয়ার কোন দরকার নেই।
প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টীকা নিতে পারবেন?
উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টীকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।

প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টীকা দেওয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman
প্রশ্ন: হামের টীকা দেওয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টীকা নেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।
প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগিকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।
প্রশ্ন: হামের রোগির সংস্পশে আসলে post-exposure prophylaxis ভূমিকা আছে কি?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে হামের রোগির সংস্পশে (প্রথম বার) আসলে post-exposure prophylaxis (৬ দিনের মধ্যে) দিতে হয় এবং MMR Vaccine ও Immunoglobin ব্যবহার করা হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে post-exposure prophylaxis দিতে হয়?
উত্তর:
# Severe Immunocompromised ক্ষেত্রে Immunoglobin দিতে হবে
# বয়স: জন্ম থেকে ৫ মাস পযর্ন্ত Immunoglobin দিতে হবে, যদি মায়ের ২ ডোজ টীকা না দেওয়া না থাকে এবং মায়ের ইতোঃপূর্বে কখনো হাম না হয়ে থাকে, মায়ের measles IgG Negative হয়।
# বয়স: ৬ থেকে ১৮ মাস (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি)- MMR Vaccine (৭২ ঘণ্টার মধ্যে) অথবা Immunoglobin (৭২ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে)
# গর্ভবতী মহিলা (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি/ হাম হয়নি )- Immunoglobin (৬ দিনের মধ্যে)
আপনার শিশুকে নিয়মিত টীকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation Handbook, 2022

Dr Md Abu Talha
MBBS, FCPS (Pead)
Fellow Ped Intensive & Cardiac Care (AIMS, INDIA)
MRCPCH (Clinical-UK)
Assist Professor
Ped Cardiac ICU
NHFH & RI

“বাচ্চা টা চেম্বার এ আসে একদম শেষ টাইম এ। বাচ্চা টা চোখ ঠিক মতো দেখতেই দিচ্ছিল না। অনেক কষ্টে ওর বাম চোখ দেখে সেখানে For...
16/01/2025

“বাচ্চা টা চেম্বার এ আসে একদম শেষ টাইম এ। বাচ্চা টা চোখ ঠিক মতো দেখতেই দিচ্ছিল না। অনেক কষ্টে ওর বাম চোখ দেখে সেখানে Foreign body আর abrasion পাওয়া যায়। Foreign body & Corneal Abrasion এর জন্য বাচ্চা টা কষ্ট পাচ্ছিল দেখে ডাক্তার পরের দিন এর পরিবর্তে তখন ই ওটি তে নেন। ওটি তে ওর ডান চোখেও Foreign body পাওয়া যায়। ডাক্তার সেইটা রিমুভ করেন তখন। পরে বাচ্চার বাবা মা জানান যে সমস্যা বাম চোখে ছিল।তখন বাম চোখ এর Foreign body রিমুভ করে Abrasion এর জন্য Bandage দেন। ওর ২ চোখেই সমস্যা ছিলো আর কোনো অপারেশন করা হয় নাই ওর , শুধু মাত্র Foreign body রিমুভ করা হয়েছিলো। রোগীর লোক এটাকেই অনেক বড় ইস্যু বানিয়েছেন। সাথে সাথে তারা তাদের সাংবাদিক আর ডাক্তার আত্মীয় দের কে আনেন। ওই ডাক্তার সব শুনে বলেছেন লিখিত দিতে। উনি লিখিত দিয়ে সব বুঝিয়ে গিয়েছেন। কিন্তু এখন মিথ্যা বললেন যে ডাক্তার পালিয়ে যায়। এরকম কিছুই হয় নি। ডাক্তার শেষ সময় পর্যন্ত সব বুঝিয়ে গিয়েছেন। সাংবাদিকদের কাজ ই ডাক্তার দের যে কোনো কিছু না জেনে বড় ইস্যু বানানো। ওর জীবন নষ্ট হওয়ার মতো কিছু তো হয় ই নাই।”

দু'টো ভিউ বাড়ানোর জন্য এথিক্স বেঁচে দেয়া বেহায়া অশিক্ষিত সাংবাদিক

Dr. Iyasna Ishak

📌খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকুননিপাহ ভাইরাস একটি মারাত্মক রোগ । এ ভাইরাস সাধারণত বাদুড়ের লালা বা মূত্র দ্বারা দূ...
05/01/2025

📌খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকুন

নিপাহ ভাইরাস একটি মারাত্মক রোগ । এ ভাইরাস সাধারণত বাদুড়ের লালা বা মূত্র দ্বারা দূষিত ফল বা ফলের রস থেকে সংক্রমিত হয়।
বাংলাদেশ এবং ভারতে এর প্রাদুর্ভাবে মৃত্যুহার সাধারণত ৭০%-৯০%।

কেন মৃত্যুহার এত বেশি?

নিপাহ ভাইরাস দ্রুত স্নায়ুতন্ত্র ও শ্বাসতন্ত্রকে আক্রমণ করে।

এ ভাইরাসের জন্য এখনো নির্দিষ্ট কোনো চিকিৎসা বা প্রতিষেধক টিকা নেই।

লক্ষণ:

জ্বর

মাথাব্যথা

শ্বাসকষ্ট

মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস)

গুরুতর ক্ষেত্রে মৃত্যু

photo collected

01/01/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তিন ব্যক্তির দু'আ কবুল হয়।এতে কোনো প্রকার সন্দেহ নেই।
এক.মাজলুমের দু'আ
দুই. মুসাফিরের দু'আ
তিন.সন্তানের বেলায় মা-বাবার দু'আ

---(তিরমিযী)

Address

পলাশবাড়ী, গাইবান্ধা
Palashbari

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. তাশদীত সিদ্দিকী - Newborn & Child Physician posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category