Dr. Saiful Arefin

Dr. Saiful Arefin it`s a Homoeopathic Healer,who treat the pt for cure by classical system.

১৫ মে ২০২৬, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশনে যোগ দিতে বিভাগীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন।
22/04/2026

১৫ মে ২০২৬, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশনে যোগ দিতে বিভাগীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন।

বর্তমানে আমাদের দেশে শিশুদের মধ্যে হাম (Measles) রোগের প্রাদুর্ভাব আবার দেখা যাচ্ছে। সময়মতো চিনতে পারলে ভয় নেই—কিন্তু অব...
01/04/2026

বর্তমানে আমাদের দেশে শিশুদের মধ্যে হাম (Measles) রোগের প্রাদুর্ভাব আবার দেখা যাচ্ছে। সময়মতো চিনতে পারলে ভয় নেই—কিন্তু অবহেলা করলে বিপদ হতে পারে।
হোমিওপ্যাথি চিকিৎসায় এটার সহজ সমাধান আছে।

হাম কী?
হাম একটি খুব সহজে ছড়ায় এমন ভাইরাসজনিত রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে অনেকেই সংক্রমিত হতে পারে।

🔴 কী কী লক্ষণ দেখা যায়?

👉 শুরুতে (প্রথম ৩–৫ দিন)
• হঠাৎ জ্বর (১০২–১০৪°F)
• কাশি, সর্দি
• চোখ লাল হয়ে যাওয়া
• আলো সহ্য করতে না পারা

👉 বিশেষ লক্ষণ
• মুখের ভেতরে ছোট সাদা দাগ (ডাক্তাররা একে Koplik spot বলেন)

👉 এরপর
• মুখ থেকে শুরু করে সারা শরীরে লাল ফুসকুড়ি ছড়িয়ে পড়ে
• জ্বর আরও বেড়ে যেতে পারে
• শিশু খুব দুর্বল হয়ে পড়ে

⚠️ কখন বেশি চিন্তার?
• শ্বাস নিতে কষ্ট হলে
• খাওয়া একেবারে বন্ধ করে দিলে
• খিঁচুনি হলে
• বারবার বমি হলে

👉 এসব হলে দেরি না করে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন বোধে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করুন।

কী করবেন?

✅ শিশুকে আলাদা রাখুন (সংক্রমণ ছড়ানো কমাতে)
✅ বেশি করে তরল খাবার দিন (পানি, স্যুপ, ORS)
✅ জ্বর হলে ভেজা কাপড় দিয়ে মুছুন
✅ চোখ পরিষ্কার রাখুন

***অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না (ডাক্তারের পরামর্শ ছাড়া)

হোমিওপ্যাথিক চিকিৎসা: এই রোগের চিকিৎসা করার ক্ষেত্রে রোগীর ব্যক্তি স্বাতন্ত্র নির্ণয় করে সঠিক ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করলে কোনরকম জটিলতা ছাড়াই এইসব ভাইরাস সংক্রামিত রোগ সহজেই দূর করা যায় যা অন্য কোন চিকিৎসা ব্যবস্থায় সহজে করা যায় না।
দয়া করে অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ সেবন করা উচিত না কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে।

📢 শেষ কথা
হাম সাধারণ মনে হলেও কখনো কখনো মারাত্মক হতে পারে—বিশেষ করে শিশুদের জন্য। তাই সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।

21/03/2026
IOM (Islamic online Madrasa) এর আয়োজনে রমজানে ফিকা সিয়াম এবং যাকাত কোর্সে অংশগ্রহণ শেষ পরীক্ষায় ২য় স্থান অর্জন করে সার...
19/03/2026

IOM (Islamic online Madrasa) এর আয়োজনে রমজানে ফিকা সিয়াম এবং যাকাত কোর্সে অংশগ্রহণ শেষ পরীক্ষায় ২য় স্থান অর্জন করে সার্টিফিকেট ও হাদিয়া (পুরস্কার) পেলাম আলহামদুলিল্লাহ।

আয়োজক সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।

কিন্তু মনোব্যাধির ক্রনিক অবস্থায় হোমিওপ্যাথির সফলতা সম্বন্ধে তিনি দ্ব্যর্থহীন ভাষায় উচ্ছ্বসিত বক্তৃতা করেছেন। তিনি বলেছে...
11/03/2026

কিন্তু মনোব্যাধির ক্রনিক অবস্থায় হোমিওপ্যাথির সফলতা সম্বন্ধে তিনি দ্ব্যর্থহীন ভাষায় উচ্ছ্বসিত বক্তৃতা করেছেন। তিনি বলেছেন—“Indeed I can confidently assert, from great experience, that the vast superiority of the Homoeopathic system over all other conceivable modes of treatment is nowhere displayed in a more triumphant light than in mental diseases of long standing, which originally sprang from corporeal maladies or were developed simultaneously with them."

অর্থাৎ, “বহুদিনের পুরাতন ও জটিল মনোব্যাধিতে, হোমিওপ্যাথিক চিকিৎসা যে অন্যান্য সকল চিকিৎসা-বিজ্ঞান অপেক্ষা বহুগুণে শ্রেষ্ঠ এবং মনোব্যাধির চিকিৎসাতেই যে হোমিওপ্যাথির গৌরব অতুলনীয়, তা আমি নিজের বহু দিনের অভিজ্ঞতায় সত্যরূপে জেনেছি।”

ডা: রাধারমন বিশ্বাস

সংগ্রহ
02/03/2026

সংগ্রহ

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীন পরিচালিত স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপ...
15/02/2026

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীন পরিচালিত স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাল সমূহের জন্য ২০২৬ সালের ছুটির তালিকা।

BHMS ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে!2026 শিক্ষাবর্ষের BHMS / BUMS / BAMS কোর্সে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার সার্কুলার প্র...
29/01/2026

BHMS ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে!

2026 শিক্ষাবর্ষের BHMS / BUMS / BAMS কোর্সে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে।

যারা হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষাকে পেশা হিসেবে নিতে আগ্রহী, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

🔹 BHMS – Bachelor of Homeopathic Medicine & Surgery
🔹 BUMS – Bachelor of Unani Medicine & Surgery
🔹 BAMS – Bachelor of Ayurvedic Medicine & Surgery

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে BHMS, BUMS, BAMS ভর্তি পরীক্ষা-
অনলাইনে আবেদন শুরু: ০১-০২-২০২৬ (সকাল ১০:০০ টা)
অনলাইনে আবেদন শেষ: ১৮-০২-২০২৬ (রাত ১১:৫৯)
আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ১৯-০২-২০২৬ (রাত ১১:৫৯)
প্রবেশপত্র ডাউনলোড: ০২-০৩-২০২৬ থেকে ০৩-০৩-২০২৬ পর্যন্ত
ভর্তি পরীক্ষা: ০৬-০৩-২০২৬ (শুক্রবার, বেলা ০৩:০০ টা)

23/01/2026

আলহামদুলিল্লাহ পর পর ৩ বছর কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করলাম।

আলহামদুলিল্লাহ গর্জিয়াস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত সারাহ রিসোর্ট ট্যুর সফল ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আয়োজক সংশ্লিষ্ট...
19/12/2025

আলহামদুলিল্লাহ
গর্জিয়াস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত সারাহ রিসোর্ট ট্যুর সফল ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
আয়োজক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

শোক সংবাদ : বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক,প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর সাবেক সদস্য, আজি...
14/12/2025

শোক সংবাদ :
বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক,প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর সাবেক সদস্য, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চট্টগ্রাম এর সাবেক অধ্যক্ষ,বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম শিক্ষা কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান বহু সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব,হোমিও অনুরাগী,প্রিয় ব্যক্তিত্ব,অধ্যক্ষ ডা.আবদুল করিম স্যার আজ দুপুর ২.৪৫ মিনিটে ইন্তেকাল করিয়াছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্যারের মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান শ্রদ্ধেয় স্যারকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

Address

Govt College Road, In Front Of BADC
Patuakhali
8600

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801951860332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saiful Arefin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Saiful Arefin:

Share

Category