আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া।

  • Home
  • Bangladesh
  • Puran Bogra
  • আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া।

আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া। Here you'll find treatment,counseling,inspirational stories & practical tips for overcoming addiction Has psychotherapy available

30/07/2026

নেশাগ্রস্ত অবস্থায় মাঝেমধ্যে...

28/07/2026
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে আজ আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ...
18/07/2026

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে আজ আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সবুজ হোক আমাদের পরিবেশ, সুস্থ হোক আমাদের সমাজ। 🌿

আজ আকাশতারা গণ পাঠাগার ও মক্তবে আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া।  এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ...
17/07/2026

আজ আকাশতারা গণ পাঠাগার ও মক্তবে আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া। এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে এই আয়োজন করা হয়।
আমরা বিশ্বাস করি, যেমন একটি গাছ মানুষকে ছায়া, অক্সিজেন ও জীবন দেয়, তেমনি মাদকমুক্ত সমাজ আমাদেরকে দেয় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ।
আয়োজন সফল করতে সহযোগিতা করা আকাশতারা গণ পাঠাগার ও মক্তবের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

📢 নিয়োগ বিজ্ঞপ্তি |মানবসেবায় আত্মনিয়োগের আগ্রহ থাকলে আপনাকে স্বাগতম।উত্তরবঙ্গের অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আস্থা মাদ...
09/07/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি |

মানবসেবায় আত্মনিয়োগের আগ্রহ থাকলে আপনাকে স্বাগতম।
উত্তরবঙ্গের অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র -এ বিভিন্ন পদে যোগ্য, দায়িত্বশীল ও সেবামনস্ক জনবল নিয়োগ দেওয়া হবে।

📌 আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলি অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আয়োজিত বিভিন্...
27/06/2026

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আয়োজিত বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের সম্মাননা প্রদান করা হলেও, আমাদের কাছে প্রতিটি অংশগ্রহণকারীই একজন বিজয়ী। কারণ তারা সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহসী যাত্রী।
সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গড়ে উঠুক।

26/06/2026

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।

চিকিৎসার পাশাপাশি আন্তরিকতা, যত্ন ও ভালোবাসাও একজন মানুষকে সুস্থ জীবনে ফিরে আসতে অনুপ্রাণিত করে।

সুস্থ জীবনের অঙ্গীকার হোক সবার।
মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। 💙

#আস্থা_মাদকাসক্তি_নিরাময়_কেন্দ্র

25/06/2026

২৬ জুন মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আস্থা মাদকাসক্তি নি...
25/06/2026

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা গ্রহণরত রোগীদের মনোভাব, অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা লিপিবদ্ধ করে প্রদর্শন করা হয়েছে।

মাদকমুক্ত জীবনে ফিরে আসার দৃঢ় প্রত্যয়, পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে রোগীরা তাদের নিজস্ব লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন।
সঠিক চিকিৎসা, পারিবারিক সহযোগিতা এবং আত্মবিশ্বাস থাকলে একজন মানুষ নতুনভাবে জীবন শুরু করতে পারে।

মাদককে না বলুন, সুস্থ ও সম্ভাবনাময় জীবনের পক্ষে থাকুন।

#মাদকমুক্ত_বাংলাদেশ

24/06/2026

🎤🎭 সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারীরা 🎭🎤
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতাকে সফল ও প্রাণবন্ত করে তুলতে প্রতিযোগীদের মাঝে চলছে উৎসাহ-উদ্দীপনায় ভরা রিহার্সেল।
গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু তাদের প্রতিভাই বিকশিত করছে না, বরং মাদকবিরোধী সচেতনতার বার্তাও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সুস্থ সংস্কৃতি ও সৃজনশীল চর্চা তরুণদের মাদক থেকে দূরে রাখার একটি শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই আমাদের এই আয়োজন।
সুস্থ সংস্কৃতির চর্চা হোক, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় হোক।

Address

Akashtara (2nd Bypass), Shubgram
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া।:

Shortcuts

Share